Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ব্রাজিলে নৌ-দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১


আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের মধ্যাঞ্চলীয় মাতো গ্রসো রাজ্যে ঝড়ো বাতাসের কারণে পর্যটক বহনকারী নৌকাডুবির কারণে শনিবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। উদ্ধার কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।

ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসের কারণে বুধবার প্যারাগুয়ে নদীতে নৌকা ডুবির এ ঘটনা ঘটে। এ সময়ে নৌকায় ব্রাজিলের ১৬ পর্যটক ও প্যারাগুয়ের ১০ ক্রু ছিল।

একজন উদ্ধার কর্মকর্তা জানান, শুক্রবার দুই পর্যটকসহ প্যারাগুয়ের এক ক্রুকে উদ্ধার করা হয়। এ নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো ১১ জনে। 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:১৯ PM . বিভাগঃ .

0 comments for " ব্রাজিলে নৌ-দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ "

Leave a reply

    আর্কাইভ