প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
শাহ আমানতে ২৫ লাখ টাকার স্বর্ণ আটক
স্থানীয় প্রতিনিধি: আজ রোববার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় নুরুল আজিম নামে এক যাত্রীর কার্টুন থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৫৮৩গ্রাম। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি বিমান সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। স্ক্যানিং করার সময় ওই ফ্লাইটের যাত্রী নুরুল আজিমের সঙ্গে আনা একটি কার্টুনের ভেতর স্বর্ণের উপস্থিতি শনাক্ত করা হয়।
পরে কার্টুন খুলে একটি কৌটার ভেতর থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
