প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
স্থানীয় প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় আজ রোববার ভোরে পোশাক তৈরির একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ওই কারখানার গুদামে থাকা সুতা পুড়ে গেছে।
এলাকাবাসী জানিয়েছেন, আজ ভোর সাড়ে চারটার দিকে মেগা ইয়াং ডায়িং নামের আটতলা ভবনের কারখানার চতুর্থ তলায় সুতার গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা পুরো তলায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, ইপিজেড, ধামরাই ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা কয়েক ঘণ্টার চেষ্টায় সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুনের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার অপূর্ব বল বলেন, আগুনে কারখানার গুদামে থাকা সুতা পুড়ে পড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।