প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আয়েশা ফয়েজের দাফন সম্পন্ন
স্থানীয় প্রতিনিধি: দাফন সম্পন্ন হয়েছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। আজ রোববার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামর পৈত্রিক বাড়িতে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হলো।
এর আগে সকাল ১০টার দিকে আয়েশা ফয়েজের শেষ জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমার মেজ ছেলে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবীব, অন্য সন্তান ও স্বজনেরা ছাড়াও গণমান্য ব্যাক্তিরা জানাযায় অংশ নেন।
উল্লেখ্য, গতকাল শনিবার সকাল সাতটার দিকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
*** মারা গেলেন হুমায়ূন আহমেদের মা
