Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

অ্যাস্টন ভিলার সাথে চেলসির সহজ জয়

স্পোর্টস ডেস্ক:  ইংলিশ প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে জয় পেয়েছে চেলসি। অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে তারা। গোল করেছেন চেলসি তারকা অস্কার, দিয়েগো কস্তা আর উইলিয়ান।

ম্যাচের শুরু থেকেই চেলসির হয়ে মাঠে নেমেছিলেন ইভানোভিচ, জন টেরি, সেস ফ্যাব্রিগাস, উইলিয়ান, অস্কার, দিয়েগো কস্তা, ইডেন হ্যাজার্ডরা। তারকা সমৃদ্ধ চেলসি ম্যাচের সাত মিনিটেই গোল করে এগিয়ে যায়।

চেলসির হয়ে প্রথম গোলটি করেন ব্রাজিল তারকা অস্কার। আর তার এ গোলের পিছনে বড় অবদান রাখেন আরেক ব্রাজিলিয়ান উইলিয়ান। উইলিয়ানের নেওয়া শট ফিরিয়ে দেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক গুজান। ফিরতি বল পেয়ে পুনরায় শট না নিয়ে উইলিয়ান বল ঠেলে পাঠান অস্কারের কাছে। আর তা থেকে গোল করতে ভুল করেননি অস্কার।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯ মিনিটে এবার ব্যবধান বাড়ান দিয়েগো কস্তা। আজপিলিচুয়েতার কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান চেলসির তারকা কস্তা।

আর তৃতীয় গোলটি করেন উইলিয়ান। ম্যাচের ৭৯ মিনিটে কস্তা আর ফ্যাব্রিগাসের সহায়তা নিয়ে গোলটি করেন উইলিয়ান। ম্যাচের বাকি সময়ে অ্যাস্টন ভিলা ঘুরে দাঁড়াতে না পারলে ৩-০ গোলের পরাজয় মেনে নেয় চেলসির কাছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৫৮ AM . বিভাগঃ .

0 comments for " অ্যাস্টন ভিলার সাথে চেলসির সহজ জয় "

Leave a reply

    আর্কাইভ