Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

হাছান মাহমুদকে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বেয়াদব বললেন সাজেদা চৌধুরী

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদকে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বেয়াদব উল্লেখ করে বলেছেন, আমি এই বেয়াদবি আর সহ্য করব না।

রোববার ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু ভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে পাশাপাশি দুটি সমাবেশ হচ্ছিল। পশ্চিম দিকে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। অপরদিকে পূর্বপাশে মটরচালক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন ড. হাছান মাহমুদ। এতে বিশৃঙ্খলা দেয়। এরই পরিপ্রেক্ষিতে সৈয়দা সাজেদা চৌধুরী ড.  হাছান মাহমুদের প্রতি ক্ষিপ্ত হয়ে এসব কথা বলেন।

সাজেদা চৌধুরী হাছান মাহমুদের উদ্দেশে বলেন, এখানে পাল্টাপাল্টি বক্তব্য হবে না। এই জামায়াতি কায়দায় পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ অতীতে করেনি। এখনো আশা করি না।

তিনি হাছান মাহমুদকে উদ্দেশ্য করে আরো বলেন, উনি কে? কি ছিলেন? আমি জানি। কিভাবে উনি নেতা হয়েছেন।

এই ধরণের আস্ফোলন আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি উল্লেখ করে তিনি আরো বলেন, এখন নতুন নতুন নেতা জন্মে বেয়াদবি শুরু করেছে।

আওয়ামী লীগের প্রচারক হয়ে গেছেন প্রশ্ন করে তিনি বলেন, বঙ্গবন্ধুর নামে প্রচার শুরু করেছেন। আপনি কে? মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন?

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:০২ PM . বিভাগঃ .

0 comments for " হাছান মাহমুদকে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বেয়াদব বললেন সাজেদা চৌধুরী "

Leave a reply

    আর্কাইভ