Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

জাপানে আকস্মিক অগ্ন্যুৎপাতে ৩০ জনের প্রাণহানীর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজধানী টোকিওর পশ্চিমাঞ্চলীয় মাউন্ট ওনটেকে আকস্মিকভাবে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়েছে। 

শনিবার আগ্নেয়গিরির এই আকস্মিক অগ্ন্যুৎপাতে ৩০ জন পর্বত পরিব্রাজক মার‍া যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগ্নেয়গিরিটি রাজধানী টোকিওর ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

উদ্ধারকারীরা আজ ওই ত্রিশজনকে অচেতন অবস্থায় খুঁজে পায়। এ সময় তাদের শ্বাস বন্ধ ছিলো এবং তাদের হৃদযন্ত্র সাড়া দিচ্ছিলো না বলে জানায় জাপানের সংবাদমাধ্যম। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তাদের মৃত ঘোষণা করা হয়নি কারণ জাপানে স্বাস্থ্য পরীক্ষার পরই সাধারণত মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়ে থাকে।

এদিকে শনিবার দুপুরের এই আকস্মিক অগ্ন্যুৎপাতে মাউন্ট ওনটেকে আটকা পড়ে প্রায় ২৫০ জন মানুষ। তবে তাদের বেশিরভাগই পরবর্তীতে নিরাপদে নিচে নামতে সক্ষম হন। সাধারণভাবে ওই এলাক‍াটি শরৎকালীন সৌন্দর্য্য উপভোগের জন্য জনপ্রিয় একটি পর্যটন স্পট।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১:৫৪ PM . বিভাগঃ .

0 comments for " জাপানে আকস্মিক অগ্ন্যুৎপাতে ৩০ জনের প্রাণহানীর আশঙ্কা "

Leave a reply

    আর্কাইভ