Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

তথ্য মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে : রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: আজ ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ জনগণের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, তথ্য মানুষকে সচেতন করার পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নিতেও সহায়তা করে। ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রীয় কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে অবাধ তথ্য প্রবাহের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ন উল্লেখ করে আবদুল হামিদ বলেন, তিনি মনে করেন তথ্য জানা মানুষের অন্যতম অধিকার। সারাবিশ্বের তথ্যানুসন্ধানী জনতার সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আগামীকাল ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’ পালিত হতে যাচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণের পাশাপাশি জনগণের তথ্য জানার অধিকারকে অগ্রাধিকার দিয়েই ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ প্রণয়ন করেছে। এরফলে জনগণ সহজেই যে কোনো তথ্য সম্পর্কে জানতে পারছে। 

তিনি বলেন,’আমি মনে করি তথ্য অধিকার আইনের সফল প্রয়োগের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৪’ জনগণকে তথ্যের অন্তর্নিহিত শক্তি সম্পর্কে সচেতন করবে এবং রাষ্ট্রের কার্যক্রমকে স্বচ্ছ ও গতিশীল করতে ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।’

তিনি ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৪’ এর সাফল্য কামনা করেন। সূত্রঃ বাসস।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:০১ AM . বিভাগঃ , .

0 comments for " তথ্য মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে : রাষ্ট্রপতি "

Leave a reply

    আর্কাইভ