Posted by
Unknown
|
রবিবার, ১৯ মে, ২০১৩
|
Posted in
রাজধানী
গত ৯ ই ডিসেম্বর পুরান ঢাকায় বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়। উক্ত হত্যা মামলায় ২১ জনকে আসামি করা হয়। যার মধ্যে ৭ জন কে গ্রেফতার করে পুলিশ এবং ১৪ জন পলাতক। আজ রোববার এই মামালার ৭ আসামিকে আদালতে হাজির করা হয়। আগামী ২৬ মে বিশ্বজিৎ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। ঢাকা মহানগর দায়রা জর্জ মোঃ জহুরুল হক এই আদেশ দেন।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
বি২৪ নিউজডেস্কঃ
ছোট পর্দার পরিচিত মুখ মাবিন খান তমা। বর্তমানে মিডিয়া থেকে তিনি অনেকটায় দুরে চলে গেছেন। তার সাথে কথা বলেছেন আমাদের স্টাফ রিপোর্টার আরিফ রহমান শিবলী।
বি২৪ নিউজঃ কেমন আছেন ?
তমাঃ জ্বি ভাল আছি।
বি২৪ নিউজঃ আপনার মিডিয়াতে শুরু কিভাবে ?
তমাঃ আমার যখন ৪ বছর বয়স তখন থেকেই বরিশাল শিশু একাডেমিতে নাচ শিখতাম। তখন থকেই আমার টিভি মিডিয়াতে কাজ করার আগ্রহ বেড়ে যায়। আর প্রথম বিটিভি'র এক ঘন্টার নাটকে আমাকে সুযোগ করে দেন নির্মাতা শাওন আসরাফ। এর পর আর পেছনে তাকাতে হয়নি।
বি২৪ নিউজঃ বর্তমানে কি কাজ করছেন ?
তমাঃ বর্তমানে আমার পরীক্ষার কারনে সব ধরনের কাজ বন্ধ করে দিয়েছি। ইনশাআল্লাহ পরীক্ষা শেষ হলে আবারও অভিনয়ে নিয়মিত হব।
বি২৪ নিউজঃ বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে কি ?
তমাঃ আপাতত না। এর মধ্যে অনেক চলচিত্রে অফার পেয়েছি কিন্তু নিজেকে অভিনয়ে আরো পারদর্শী করে তারপর বড় পর্দা নিয়ে ভাববো।
বি২৪ নিউজঃ পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন।
তমাঃ আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন ভাল অভিনেত্রী হিসাবে আপনাদের সামনে আসতে পারি।
Posted by
Unknown
|
|
Posted in
তথ্য ও প্রযুক্তি
এখন থেকে বাংলাদেশের সর্বত্র পাওয়া যাবে স্যামসাং Galaxy S4। এর ফিচার গুলি নিম্নে দেওয়া হলঃ
# ৫.০ ইঞ্চি ডিসপ্লে।
# ১.৯ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর।
# RAM ২ জিবি।
# এ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিসটেম।
# ওই-ফাই, ব্লুটুথ।
# প্রাইমারি ক্যামেরা ১৩.০ মেগা পিক্সেল, অটো ফ্লাস এবং এলইডি ফ্লাস।
# সেকেন্ডারী ক্যামেরা ২.০ মেগা পিক্সেল।
# ব্যাটারী ২৬০০ mAh
# মুল্য ৬৭,৫০০ টাকা।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা
বি২৪ নিউজডেস্কঃ
পেপসি আইপিএল এর ৬ষ্ঠ আসরে ইতিমধ্যে কোয়ালিফায়ার ম্যাচের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষ ৩ দল এর যায়গা নিশ্চিত হয়ে গেছে। শীর্ষ ৩টি দল হল চেন্নাই সুপার কিংস, মুম্বায় ইন্ডিয়ানস এবং রাজস্থান রয়াল। বর্তমান রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙালুরু ( এক ম্যাচ বেশি খেলে ) ও সানরাইজ হায়দারাবাদ এর পয়েন্ট সমান। আজকে কেকেআর এর সাথে রাত সাড়ে ৮ টায় সানরাইজ হায়দারাবাদ মাঠে নামবে এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের ৪ নম্বর স্থানে উঠবে সানরাইজ হায়দারাবাদ ফলে টুর্নামেন্ট থেকে বাদ পরবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙালুরু। আর সানরাইজ হায়দারাবাদ এই ম্যাচ হারলে ভাগ্য খুলবে ব্যাঙালুরুর।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজডেস্কঃ
আগামী এক মাসের মধ্যে কোন রাজনৈতিক দলকে কোন ধরনের সভা সমাবেশর অনুমতি দেওয়া হবেনা, বলে জানিয়েছেন সররাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর। নাশকতা ঠেকাতে ও নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেড় ঘন্টা আগে চট্টগ্রামে মিরসরাই উপজেলার জরাগঞ্জ নতুন পুলিশ স্টেশন উদ্বোধন কালে এক বক্তৃতায় তিনি একথা বলেন।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজডেস্কঃ
আজ রোববার পাকিস্তানের করাচিতে বাতিল হওয়া নির্বাচনের ভোট গ্রহন শুরু হওয়ার আগে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তেহরিক-ই ইনসাফের জেষ্ঠ নেত্রী জাহরা শহীদ হুসাইন। শনিবার শেষ রাতের দিকে নিজ বাড়ির কাছে অজ্ঞাত মটর সাইকেল আরহি তার হাত ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে তিনি বাধা দিলে দূর্বিত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। জাহরা শহীদ হুসাইন দলটির সহ-সভাপতি ছিলেন।
দলটির চেয়ারম্যান সাবেক ক্রিকেটার ইমরান খান এই হত্যাকান্ডের জন্য এমকিউএম পার্টিকে দায়ি করেছেন।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজডেস্কঃ
আগামী ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২ তম শাহাদাত বার্ষিকি। উক্ত শাহাদাত বার্ষিকি উপলক্ষে আগামী ২৭ মে থেকে ১০ দিনের বিশাল কর্মসূচীর আয়োজন করেছে বিএনপি। জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পোস্তবক অর্পন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দারিদ্র ভোজ সহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিএনপি। আজকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং উপদেষ্টা শাসুজ্জামান দুদু।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
বি২৪ নিউজডেস্কঃ
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে যোগদিতে আজকে থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী হাসিনা। আজকে সকালে বাংলাদেশ বিমানের এক বিশেষ ফ্লাইটে তিনি থাইল্যান্ড গেছেন। দুই দিনের এই সফরে প্রধানমন্ত্রী থাই প্রধামন্ত্রীর সাথে এক দ্বীপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার দেশে ফিরবেন বলে জানাগেছে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
বি২৪ নিউজডেস্কঃ
ঘূর্নিঝড় মহাসেনে ভোলার অন্তত ২০ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এই মহাসেন তাদের ঘরবাড়ি, গাছপালা, খেত-খামার সব নষ্ট করে দিয়েছে। অনেকে সব হারিয়ে পথে বসেছেন, অনেকে রাত যাপন করছে খোলা আকাশের নিচে। স্থানীয় বাসিন্দারা জানান স্থানীয় প্রশাষন থেকে এখনো তাদের পূনর্বাসনের কোন আশ্বাস পাইনি। তারা তাদের পূনর্বাসনের জন্য সরকারের কাছে সাহায্য চেয়েছেন।
Posted by
Unknown
|
|
Posted in
শীর্ষ সংবাদ
,
সারাদেশ
বি২৪ নিউজডেস্কঃ
রাজশাহীতে আমের বাম্পার ফলন হলেও লোকসানের আশঙ্কায় চাষীরা। এবার রাজশাহীতে ৯ হাজার হেক্টর জমিতে আম উৎপাদন লক্ষমাত্রা ১ লাখ ১০ হাজার মেট্রিক টন। শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জেই ৩ হাজারের বেশি আম বাগান রয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতির কারনে দেশের বিভিন্ন স্থানথেকে ক্রেতারা যাচ্ছেনা ফলে লোকসানের আশঙ্কায় চাষীরা।
মেহেরপুরে এবার আম উৎপাদনের লক্ষমাত্রা ২১ হাজার ৬৬১ মেট্রিক টন। তবে আমের পোকা এবং কালবৈশাখি ঝড়ের কারনে উৎপাদন লক্ষমাত্রা অর্জিত হবেনা বলে জানিয়েছেন আম চাষিরা।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজডেস্কঃ
৭১ এর মানবতাবিরধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির নেতা সৈয়দ কায়সারকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু সৈয়দ কায়সার জাতীয় পার্টির কোন নেতা নন বলে জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দীন বাবলু। তিনি আরো বলেন কায়সার কোন সময় জাতীয় পার্টির নেতা ছিলেননা, কায়সার ২০০১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন সেহেতু কোনমতেই সৈয়দ কায়সার জাতীয় পার্টির নেতা হতে পারেননা।
জিয়া উদ্দীন বাবলু আরো বলেন, আমরা যুদ্ধাপরাধীর বিচার চায় সে যে দলেরই নেতা হোকনা কেন। তবে যুদ্ধাপরাধীর বিচারের আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুলেছেন এই রাজনীতিবিদ ।