Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

এসি ওয়ার্ল্ড এর মিলাদ মাহফিল অনুষ্টিত

Posted by Unknown | মঙ্গলবার, ২১ মে, ২০১৩ | Posted in


বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট থেকে আরিফ রহমান শিবলীঃ 
আজ বিকাল ৫টায় বঙ্গোবন্ধু জাতীয় ষ্টেডিয়াম মার্কেটে অনুষ্ঠিত হলো 'এসি ওয়ার্ল্ড' এর শো-রুম উদ্ধোধন উপলক্ষে মিলাদ মাহফিল। এখন থেকে ক্রেতারা বঙ্গোবন্ধু ষ্টেডিয়াম মার্কেটের ৪১ নং শো-রুমে পাবেন জাপানের এসি নির্মাতা প্রতিষ্ঠান ডাইকান এর সব পন্য। মিলাদ মাহফিলে উপস্খিত ছিলেন এসি ওয়ার্ল্ড এর চেয়ারম্যান এম এ সাইদ বাবুল এবং বিক্রয় ও বিপনন পরিচালক এম আকরাম হোসাইন ববি। ববি বি২৪ নিউজকে বলেন, আগামী ২৫শে মে জাক জাকযমকপূর্ন আনুষ্ঠানের মাধ্যমে যাএা শুরু হবে এসি ওয়ার্ল্ড বঙ্গোবন্ধু জাতীয় ষ্টেডিয়াম মার্কেটের শো-রুমটি।

আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে "জামিল আহমেদ"

Posted by Unknown | | Posted in


আমরা লক্ষ্য করছি গত ১৫ই মে প্রচারিত হওয়া "জামিল আহমেদ" এর "বাংলাদেশ ক্রিকেট টীম" কে নিয়ে বলা জোকস এর কারনে অনেক বাংলাদেশী দর্শক ক্ষুব্ধ হয়েছেন.. যদিও নিছক আনন্দ দেয়ার জন্যই পরিবেশনাটি ছিল এবং কাউকে আঘাত দেয়ার লক্ষ্যে কিংবা কোন দেশ বা কোন দল বা খেলোয়াড়কে ছোট বা হেয় করার লক্ষ্যে উদ্দেশমূলক ভাবে করা হয়নি, তবুও এই অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হবার কারনে মীরাক্কেল পরিবার দুঃখ প্রকাশ করছে.. সেইসাথে "জামিল আহমেদ" অন এয়ারে করজোড়ে ক্ষমা চেয়েছেন.. মীরাক্কেলের এই এপিসোডটি প্রচারিত হবে ২১শে মে, মঙ্গলবার। সূত্রঃ মিরাক্কেল।

সংলাপের চিঠি কেন পাঠানো হলো না ??

Posted by Unknown | | Posted in ,


মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতুল্লাহ বুলুর নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করে ‘বরকতুল্লাহ বুলু মুক্তি সংগ্রাম পরিষদ’ নামে একটি সংগঠন। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি প্রধানমন্ত্রীকে  উদ্দেশ করে প্রশ্ন রেখে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিএনপিকে সংলাপের চিঠি পাঠাবেন বলেছেন, সেই চিঠি কেন পাঠানো হলোনা? সেই চিঠি কোথায় গেল?

আগামী এক মাস কোনো সভা সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তে গয়েশ্বর সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামিলীগ নাকি গণতন্ত্র ছাড়া কিছু বোঝেন না। তাহালে সভা-সমাবেশ করতে দিচ্ছেন না কেন?আসলে সরকার এখন ইনটেনসিভ কেয়ারে আছে।  তাই সভা-সমাবেশ করতে বাধা দিচ্ছে। কারণ, তারা অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া এমপি, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ।

এভারেস্ট থেকে নামার সময় এক বাংলাদেশী সহ ২ জন নিহত

Posted by Unknown | | Posted in ,


সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিমালয়ের 'মাউন্ট এভারেস্ট' জয়ের পর নামার পথে মোহাম্মদ হোসেন নামের এক বাংলাদেশী ও একজন দক্ষিন আফ্রিকার নাগরিক নিহত হয়েছন। এভারেস্ট চুড়া থেকে নামার পথে ৮০০০ মিটার উচ্চতায় এক ঝুকিপূর্ন স্থানে তারা নিহত হন।

চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দর উপকূল এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত

Posted by Unknown | | Posted in ,

বি২৪ নিউজডেস্কঃ

গভীর সঞ্চালনশীল মেঘালয়ের কারনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দর উপকূল এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অফিস। উক্ত সঞ্চালনশীল মেঘালয়ের কারনে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার সাথে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে, বর্তমানে সাগর উত্তাল রয়েছে। উক্ত লঘুচাপটি বর্তমানে  ভারতের বিহারে অবস্থান করছে যা উত্তর বঙ্গপোসাগরে আঘাত হানতে পরে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরা ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগিদের দুর্ভোগ

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

দিন দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগিদের দুর্ভোগ বাড়ছে। প্রতিদিন যে হরে রোগি মেডিকেলে আসে পর্যাপ্ত এনেসথেসিয়ার না থাকার কারনে  রোগিরা দুর্ভোগের স্বিকার হচ্ছেন। মেডিকেল পরিচালক জানান প্রতি সপ্তাহে অন্তত ৪০০ জন রোগিকে অস্ত্রপাচার করা হয়। তবে তারা চেষ্টা করছেন  কিছু এনেসথেসিয়ার নিয়োগ দেওয়ার। প্রতিদিন পুরো চট্টগ্রাম বিভাগের অসংখ্য মাসুষ চিকিৎসার জন্য এখানে আসে কিন্তু চিকিৎসার জন্য তাদের ভোগান্তির শেষ থাকেনা। তাই চট্টগ্রামবাসীর আবেদ শীঘ্রই জেন এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়।

বসুন্ধরার সিটি শপিং মলের অষ্ঠম তলায় আগুন

Posted by Unknown | | Posted in ,


আজকে  বেলা ১২ টার  দিকে বৃহত্তর বসুন্ধরা শপিং মলের অষ্ঠম তলায় আগুন লেগে যায়। তৎক্ষনাত ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটানা ঘটেনি। 

আজ ফাইনালে উঠার লড়াই মুম্বায় ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের

Posted by Unknown | | Posted in


VS











বি২৪ নিউজডেস্কঃ

আজ IPL এর ফাইনালে উঠার লড়ায়ে মুখোমুখি হচ্ছে মুম্বায় ইন্ডিয়ানস ও চেন্নই সুপার কিংস। ডিল্লিতে আজ রাত ৮ টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। যে দল ম্যাচে জয়লাভ করবে তারা ডাইরেক্ট ফাইনালে পৌছে যাবে। আর যে দল পরাজিত হবে তারা কোয়ালিফায়ার-২ এ যারা জয়পাবে তাদের সাথে খেলার সুযোগ পাবে। কিন্তু কোয়ালিফায়ার-২ এ যারা পরাজিত হবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিবে।

৬২ হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষন দিবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

Posted by Unknown | | Posted in




বি২৪ নিউজডেস্কঃ

গত ২৪ এপ্রিল সাভারের রানাপ্লাজা ধসে অনেক সাধারন মানুষ স্বেচ্ছায় উদ্ধার কাজে অংশগ্রহন করেন, যাদের ছিলনা কোন প্রশিক্ষন, ছিলনা কোন যন্ত্রপাতি। প্রশিক্ষিত মানুষ আরো থাকলে হয়তো আরো বেশি জীবিত মানুষ উদ্ধার করা যেত। এই জন্য সরকারি উদ্দোগে ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষন দিবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। যারা দূর্যোগ মোকাবেলায় অসহায় মানুষের পাশে এসে দাড়াবে। জুনের প্রথম সপ্তাহ থেকে এই প্রশিক্ষন শুরু হবে। ২০১৪ সালে ২৮ হাজার জনকে প্রশিক্ষন দেওয়া হবে। প্রশিক্ষনের পর ৪০ জন করে টিম তৈরী করাহবে এবং তাদের কিছু যন্ত্রপাতি দেওয়া হবে। যে কোন ব্যাক্তি এই প্রশিক্ষন নিতে পারে।

রাজধানীতে পুলিশ পরিচয়ে বাড়ছে সংঘবদ্ধ ডাকাতি

Posted by Unknown | | Posted in



বি২৪ নিউজডেস্কঃ

কয়একদিন থেকেই রাজধানীতে পুলিশ পরিচয়ে ডাকাতি অভিযোগ উঠেছে। একটি ডাকাতি চক্র বিভিন্ন যায়গায় পুলিশ, RAB ও ডিবি পরিচয়ে ডকাতি করছে। মগবাজার রেলগেটের কাছে  গোয়েন্দা পরিচয়ে চেকপোষ্ট বসিয়ে চার মিনিটের মধ্যে কয়েক লাখ টাকা ডাকাতি করে পালিয়ে যায়। মালিবাগ বাস কাউন্টারে পুলিশ পরিচয়ে ঢুকে বিপুল পরিমান টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত চক্র। শনিবার এক সিরিজ ডাকাতির সময় পুলিশ ২ জন কে গ্রেফতার করে। এই ডাকাত চক্রকে গ্রেফতার করার জন্য পুলিশ বিভিন্ন   অভিযান চালাচ্ছে বলে জানাগেছে।

যুক্তরাষ্ট্রে ভায়াবহ টর্নেডোতে শিশু সহ ৯১ জন নিহত

Posted by Unknown | | Posted in ,


সোমবার বিকালে যুক্তরাষ্ট্রের ওকালহাম এলাকায় আঘাত হানে ভয়াবহ টর্নেডো। এই টর্নেডোর ঘন্টায় ৩২১ কি.মি. বেগে ওকালহামের মুর এলাকায় আঘাত হানে। এই এলাকায় ৫৫ হাজার লোকের বসবাস। ৪৫ মিনিটের একটি তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় স্কুল হাসপাতাল সহ অসংখ্য ঘরবাড়ি।

এই টর্নেডোতে ১২০ এরও বেশি মানুষ আহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই শিশু। টর্নেডোটি ৩ কি.মি এলাকাজুড়ে বিস্তৃত ছিল। যুক্তরাষ্ট্রের এক আবহাওয়াবিদ বলেন তার ২০ বছরের কর্ম জীবনে এই রকম শক্তিশালী ঘূর্নিঝড় তিনি দেখেনি।

উক্ত  টর্নেডোতে এ পর্যন্ত ২০ শিশু সহ মোট ৯১জনের মৃত্যুর খবর পাওয়াগেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    আর্কাইভ