Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ মে, ২০১৩
সস্পাদনায় Unknown

সংলাপের চিঠি কেন পাঠানো হলো না ??


মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতুল্লাহ বুলুর নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করে ‘বরকতুল্লাহ বুলু মুক্তি সংগ্রাম পরিষদ’ নামে একটি সংগঠন। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি প্রধানমন্ত্রীকে  উদ্দেশ করে প্রশ্ন রেখে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিএনপিকে সংলাপের চিঠি পাঠাবেন বলেছেন, সেই চিঠি কেন পাঠানো হলোনা? সেই চিঠি কোথায় গেল?

আগামী এক মাস কোনো সভা সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তে গয়েশ্বর সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামিলীগ নাকি গণতন্ত্র ছাড়া কিছু বোঝেন না। তাহালে সভা-সমাবেশ করতে দিচ্ছেন না কেন?আসলে সরকার এখন ইনটেনসিভ কেয়ারে আছে।  তাই সভা-সমাবেশ করতে বাধা দিচ্ছে। কারণ, তারা অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া এমপি, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:৪৮ PM . বিভাগঃ , .

0 comments for " সংলাপের চিঠি কেন পাঠানো হলো না ?? "

Leave a reply

    আর্কাইভ