প্রকাশকালঃ
মঙ্গলবার, ২১ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
যুক্তরাষ্ট্রে ভায়াবহ টর্নেডোতে শিশু সহ ৯১ জন নিহত
সোমবার বিকালে যুক্তরাষ্ট্রের ওকালহাম এলাকায় আঘাত হানে ভয়াবহ টর্নেডো। এই টর্নেডোর ঘন্টায় ৩২১ কি.মি. বেগে ওকালহামের মুর এলাকায় আঘাত হানে। এই এলাকায় ৫৫ হাজার লোকের বসবাস। ৪৫ মিনিটের একটি তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় স্কুল হাসপাতাল সহ অসংখ্য ঘরবাড়ি।
এই টর্নেডোতে ১২০ এরও বেশি মানুষ আহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই শিশু। টর্নেডোটি ৩ কি.মি এলাকাজুড়ে বিস্তৃত ছিল। যুক্তরাষ্ট্রের এক আবহাওয়াবিদ বলেন তার ২০ বছরের কর্ম জীবনে এই রকম শক্তিশালী ঘূর্নিঝড় তিনি দেখেনি।
উক্ত টর্নেডোতে এ পর্যন্ত ২০ শিশু সহ মোট ৯১জনের মৃত্যুর খবর পাওয়াগেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।