Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

ইন্টারনেট সেবাদান কোম্পানি ওলোর গ্রাহক সংখ্যা পৌঁছালো ২৫,০০০ এ

Posted by Uzzwal Dhali | শনিবার, ১ জুন, ২০১৩ | Posted in ,


দেশের তৃতীয় বৃহত্তম ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান ওলোর গ্রাহক সংখ্যা ২৫,০০০ এ পৌঁছেছে। ২০১১ তে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইন্টারনেট বাজারে এখন তৃতীয় অবস্থানে আছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ইউলিয়া আকসুইতিনা এ তথ্য জানান। ইউলিয়া বলেন, “২০১১ সালে যাত্রা শুরু করলেও পরের বছরের মার্চে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করে 'ওলো'-  আর এ অল্প সময়ের মধ্যেই ২৫ হাজার গ্রাহক হওয়ায় আমরা খুশি।"

তিনি বলেন, "গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ট্যারিফ চালু করেছি, যাতে করে যে কেউ যেকোনো প্যাকেজ নিয়ে সহজেই ইন্টারনেট সেবা পেতে পারে।"

ইউলিয়া জানান, ভবিষ্যতে তারা ওয়াই-ম্যাক্স ইন্টারনেট সেবাও চান। এজন্য ওয়াইম্যাক্স লাইসেন্সের জন্য আবেদন করবেন।

শিবির কর্মীরা কুপিয়ে আহত করলো সাবেক ছাএলীগ নেতাকে

Posted by Unknown | | Posted in


শনিবার সকাল ৭ টার দিকে নগরির মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতালের সামনে ছাএলীগে নেতা সোহেল পারভেজ সুমন কে শিবিরের ৭-৮ জন নেতাকর্মীরা আটোরিকশা থেকে নামিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়।
আহত সুমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ শাখার ছাএলীগের সাবেক সভাপতি ছিলেন। সোহেল পারভেজ সুমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসক। আহত অবস্থায় মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার বর্তমান সভাপতি মেজবাহুল ইসলাম হামলা ও সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে বলেন ছাএশিবিরের কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহসীন আব্দুল্লাহের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
সাবেক ছাএলীগের নেতা সোহেল পারভেজ সুমনের উপর হামলার প্রতিবাদে প্রবর্তক মোড়ে দেড় ঘন্টা সড়ক আবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীরা কলেজ ক্যাম্পাসে আবস্থান নিয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

বিএসএফ এর সদস্যদের হাতে আটক লিমন নামের র‌্যাবের এক সোর্স

Posted by Uzzwal Dhali | | Posted in ,

বিএসএফ আটক করেছে র‌্যাবের এক সোর্স লিমনকে


ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বিএসএফ আটক করে নিয়ে গেছে  লিমন নামের র‌্যাবের এক সোর্সকে। মাদকবিরোধী এক অভিযান চালানোর সময় এ আটকের ঘটনা ঘটে।

কুমিল্লা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১), সিপিসি-২ এর এএসপি কামরুল বলেন, "নারায়নপুর সীমান্ত এলাকার এক বাড়িতে ফেনসিডিল ও গাঁজা রয়েছে এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযানে যাই। অভিযান পরিচালনা করার সময় মিলনসহ আমাদের দুই সোর্স সীমান্ত পিলার না দেখে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েন। টের পেয়ে এদের একজন সেখান থেকে নারায়নপুর সীমান্তে ফিরে আসতে সক্ষম হন। কিন্তু এসময় ভারতীয় চোরাকারবারীরা মিলনকে ধরে বিএসএফের কাছে সোপর্দ করে।"

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহীনি বিজিবি কে না জানিয়ে র‌্যাব এই অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদ। তবে র‌্যাবের সোর্স লিমনকে ফেরৎ দেওয়ার জন্য বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে।

আগামী ২৫ জানুয়ারীর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেঃ যোগাযোগমন্ত্রী

Posted by Uzzwal Dhali | | Posted in ,


বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন আগামী ২৫ জানুয়ারীর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগাহাট এলাকায় ওভারলোড কন্ট্রোল মেশিন উদ্বোধনের পর সাংবাদিকদের একথা বলেন যোগাযোগ মন্ত্রী ওবায়বুল কাদের। তিনি বলেন, "অক্টেবরে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে।" তিনি আরও বলেন, "হরতাল দিয়ে কখনও সরকারের পতন হয়না। নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দল যেসব কথা বলছেন তা নিয়ে আলোচনা হতে পারে। এক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকার সহায়ক ভূমিকা পালন করতে পারেন।"

মানিকগঞ্জের শিবালয়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত

Posted by Uzzwal Dhali | | Posted in


গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিউ ফরিদপুর এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে প্রাইভেট কারের তিন যাত্রী নিহত ও চার যাত্রী আহত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারভেজ(২৫), প্রাইভেটকারটির চালক মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মাধবপুর এলাকার মৃত কামাল হোসেনের ছেলে সম্রাট(২৮) ও একই উপজেলার চান্দাহর এলাকার গেদা ব্যাপারির ছেলে আলাউদ্দিন(২৬). গতরাতে চালকসহ সাত বন্ধু প্রাইভেটকারে করে রাজবাড়ীর দৌলতদিয়া যাচ্ছিলেন বলে জানা যায়। পথে নিউ ফরিদপুর এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময়
প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন বাকি চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করেছে। এছাড়া আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আর্কাইভ