Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ১ জুন, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

ইন্টারনেট সেবাদান কোম্পানি ওলোর গ্রাহক সংখ্যা পৌঁছালো ২৫,০০০ এ


দেশের তৃতীয় বৃহত্তম ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান ওলোর গ্রাহক সংখ্যা ২৫,০০০ এ পৌঁছেছে। ২০১১ তে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইন্টারনেট বাজারে এখন তৃতীয় অবস্থানে আছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ইউলিয়া আকসুইতিনা এ তথ্য জানান। ইউলিয়া বলেন, “২০১১ সালে যাত্রা শুরু করলেও পরের বছরের মার্চে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করে 'ওলো'-  আর এ অল্প সময়ের মধ্যেই ২৫ হাজার গ্রাহক হওয়ায় আমরা খুশি।"

তিনি বলেন, "গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ট্যারিফ চালু করেছি, যাতে করে যে কেউ যেকোনো প্যাকেজ নিয়ে সহজেই ইন্টারনেট সেবা পেতে পারে।"

ইউলিয়া জানান, ভবিষ্যতে তারা ওয়াই-ম্যাক্স ইন্টারনেট সেবাও চান। এজন্য ওয়াইম্যাক্স লাইসেন্সের জন্য আবেদন করবেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ৬:২৩ PM . বিভাগঃ , .

0 comments for " ইন্টারনেট সেবাদান কোম্পানি ওলোর গ্রাহক সংখ্যা পৌঁছালো ২৫,০০০ এ "

Leave a reply

    আর্কাইভ