প্রকাশকালঃ
শনিবার, ১ জুন, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
মানিকগঞ্জের শিবালয়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত
গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিউ ফরিদপুর এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে প্রাইভেট কারের তিন যাত্রী নিহত ও চার যাত্রী আহত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারভেজ(২৫), প্রাইভেটকারটির চালক মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মাধবপুর এলাকার মৃত কামাল হোসেনের ছেলে সম্রাট(২৮) ও একই উপজেলার চান্দাহর এলাকার গেদা ব্যাপারির ছেলে আলাউদ্দিন(২৬). গতরাতে চালকসহ সাত বন্ধু প্রাইভেটকারে করে রাজবাড়ীর দৌলতদিয়া যাচ্ছিলেন বলে জানা যায়। পথে নিউ ফরিদপুর এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময়
প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন বাকি চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করেছে। এছাড়া আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।