প্রকাশকালঃ
শনিবার, ১ জুন, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
বিএসএফ এর সদস্যদের হাতে আটক লিমন নামের র্যাবের এক সোর্স
বিএসএফ আটক করেছে র্যাবের এক সোর্স লিমনকে
ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বিএসএফ আটক করে নিয়ে গেছে লিমন নামের র্যাবের এক সোর্সকে। মাদকবিরোধী এক অভিযান চালানোর সময় এ আটকের ঘটনা ঘটে।
কুমিল্লা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১), সিপিসি-২ এর এএসপি কামরুল বলেন, "নারায়নপুর সীমান্ত এলাকার এক বাড়িতে ফেনসিডিল ও গাঁজা রয়েছে এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযানে যাই। অভিযান পরিচালনা করার সময় মিলনসহ আমাদের দুই সোর্স সীমান্ত পিলার না দেখে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েন। টের পেয়ে এদের একজন সেখান থেকে নারায়নপুর সীমান্তে ফিরে আসতে সক্ষম হন। কিন্তু এসময় ভারতীয় চোরাকারবারীরা মিলনকে ধরে বিএসএফের কাছে সোপর্দ করে।"
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহীনি বিজিবি কে না জানিয়ে র্যাব এই অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদ। তবে র্যাবের সোর্স লিমনকে ফেরৎ দেওয়ার জন্য বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে।