Posted by
Abul Kalam Azad
|
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
|
Posted in
শীর্ষ সংবাদ
,
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রংপুরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।
উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ৩টি বগি উদ্ধার করলে রাত ৮টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে রংপুর রেলওয়ে স্টেশন সুপার মোজাম্মেল হক জানান।
এর আগে দুপুর পৌনে ৩টার দিকে নগরীর লালবাগ এলাকায় বুড়িমারী এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হলে রংপুরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ট্রেন যোগাযোগ বিছিন্ন হওয়ায় চরম দুর্ভোগের শিকার হয় হাজার হাজার যাত্রী।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আইন ও আদালত
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২ নভেম্বর নির্ধারণ করেছে ঢাকার সিএমএম আদালত।
আজ বৃহস্পতিবার মামলাটির ধার্য তারিখে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে শুনানি শেষে আগামী ২ নভেম্বর পরবর্তী প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
ওই প্রতিবেদনে মামলায় জব্দ আলামতের সঙ্গে ম্যাচিং করার জন্য গ্রেপ্তার আট আসামি ও সন্দেহভাজন ২১ আত্মীয়-স্বজনের ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে বলে আদালতকে জানানো হয়েছে।
উক্ত মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট ৮ জন আসামি বর্তমানে কারাগারে আছেন।
অপর ৭ জন হলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি যে বাড়ীতে থাকতেন ওই বাড়ীর দারোয়ান পলাশ রুদ্র পাল, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন ও আবু সাঈদ।
উল্লেখ্য, ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটকদের বিকিনি পরা নিয়ে মন্তব্য করায় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা ।
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জনগণের কাছে ক্ষমা
চেয়েছেন। তিনি বলেছেন, আমি দুঃখিত যে আমার মন্তব্যের কারণে জনগণ কষ্ট
পেয়েছে।
গত সোমবার দেশটির কাহ তাও দ্বীপের সমুদ্র সৈকতে দুই ব্রিটিশ পর্যটকের মৃতদেহ উদ্ধার করার পর গতকাল বুধবার প্রধানমন্ত্রীকে একজন প্রশ্ন করেন যে , পর্যটকরা আমাদের দেশকে খুব সুন্দর মনে করে, তারা কি ইচ্ছা করলে বিকিনি পরতে পারে? এবং যেখানে ইচ্ছা যেতে পারে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, বিকিনি পরা নারী পর্যটকরা কি নিরাপদ? তাদের উপরে আক্রমণ হওয়ার আশঙ্কা আছে।
প্রধানমন্ত্রীর এমন মন্তব্য সবার মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। থাইল্যান্ডে অবস্থিত ব্রিটিশ দূতাবাসও থাইল্যান্ড কর্তৃপক্ষের কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
,
শিক্ষা ও সাহিত্য
স্থানীয় প্রতিনিধি: ছাত্রলীগ ও শিবির সংঘর্ষের ঘটনায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে আগামীকাল সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হর ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
সংসদ প্রতিনিধি: বন্যার্তদের বিনামূল্যে সার-বীজ ও অর্থ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
আজ বৃহস্পতিবার সংসদে সমাপনী বক্তৃতায় তিনি এ দাবি জানান।
রওশন এরশাদ বলেন, বন্যায় ১৬ শ’ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এসব কৃষক নিঃস্ব হয়ে গেছে। তাদের পুনর্বাসন করতে হবে এবং বিনামূল্যে সার-বীজ ও অর্থ সহায়তা দিতে হবে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজ ডেস্ক: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট।
আজ এ বিষয়ে সেখানে একটি যৌথ প্রস্তাব পাস হয়েছে। এতে র্যাব ও অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অব্যাহত মানবাধিকার লংঘনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ড। শাস্তি হিসেবে মৃত্যুদন্ড বাতিল করতে বলা হয়েছে এতে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, মিডিয়ার স্বাধীনতা মেনে নিয়ে তার প্রতি সম্মান দেখানোর জন্য আহ্বান জানানো হয়েছে সরকারের প্রতি। বলা হয়েছে নতুন সম্প্রচার নীতিমালা বাতিল করতে। গত ৬ই আগস্ট বাংলাদেশ সরকার প্রকাশ করেছে নতুন সম্প্রচার নীতিমালা। এর মাধ্যমে মিডিয়ার স্বাধীনতাকে সীমিত করা হয়েছে। সুশীল সমাজের স্বাধীনতা সীমিত করা হয়েছে। নতুন নিয়ম করে এনজিওগুলোর ওপর বেশ কিছু বিধিনিষেধ চাপিয়ে দেয়া হয়েছে। জোরালো সমালোচনা আছে যে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিক মানদন্ড মেনে চলছে না। রানা প্লাজা ট্রাজেডির পর বিদেশী সংস্থাগুলো যে তদন্ত করেছে তা জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। কিন্তু যে তদন্ত বাংলাদেশ সরকার করেছে তা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। শ্রম আইনের সামান্য সংস্কার হলেও এখনও যারা শ্রমিক ইউনিয়নে যোগ দিতে চান বা ইউনিয়ন গঠন করতে চান তাদেরকে অব্যাহতভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
শীর্ষ সংবাদ
সংসদ প্রতিনিধি: আবাসিক খাতে সাশ্রয়ী জ্বালানি সরবরাহ করতে আবাসিকে নতুন করে আর গ্যাস দেওয়ার কথা ভাবছে না সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, আবাসিক খাতে আর কোথাও গ্যাস দিচ্ছি না। আবাসিকখাতে কীভাবে সাশ্রয়ী জ্বালানি সরবরাহ করা যায়, সেই পরিকল্পনা চলছে।
দেশে বর্তমানে দৈনিক ছয়শ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি রয়েছে। সে কারণে নতুন এলাকায় গ্যাসের পাইপ লাইন নির্মাণ না করে বিদ্যমান এলাকায় পর্যায়ক্রমে আবাসিকে গ্যাস সংযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান তিনি।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়ায় ৩টি দলকে সতর্ক করে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণফ্রন্ট ও সাম্যবাদী দল তাদের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব যথাযথ নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেয়নি।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। কোন দল পর পর ৩ বছর নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ হলে সে দলের নিবন্ধন বাতিলের বিধানও রয়েছে আইনে।
এ বিষয়ে ইসির একটি সুত্র জানায়, দল ৩ টিকে যথাসময়ে হিসাব দেওয়ার বাধ্যবাধকতার বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া হবে। এজন্য শিগগিরই তাদের চিঠি দিয়ে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিষয়ে আওয়ামী লীগ সরকার
কোনো আপোস করবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
মোহাম্মদ নাসিম।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হল রুমে একটি স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ঘাতক, ধর্ষক ও যুদ্ধাপরাধী যারা নির্যাতন চালিয়েছে সাধারণ মানুষের ওপর তাদের আওয়ামী লীগই বিচারের মুখোমুখি করেছে। তাদের ব্যাপারে কোনো আপস চলেবে না।
তিনি আরো বলেন, যদি ৫ জানুয়ারি নির্বাচন না হতো তাহলে দেশে জরুরি অবস্থা থাকতো। আর এই ৫ জানুয়ারি নির্বাচন বন্ধ করতে বিএনপি-জামায়াত নানা অপকর্মে যুক্ত ছিল।
মোহাম্মদ নাসিম বলেন, দেশে যদি আজ নির্বাচন না হতো তবে কোনো দাবিই তুলে ধরা যেত না। মানুষের কোনো অধিকারই থাকতো না। সর্বপরি বাংলাদেশে গণতন্ত্র আর স্থায়ী হতো না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
অর্থনীতি ও বানিজ্য
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, 'রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রাজনৈতিক বিবেচনায় পরিচালক নিয়োগের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে'।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, 'যে উদ্দেশ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রাজনৈতিক বিবেচনায় পরিচালক নিয়োগ দিয়েছিলাম তা ব্যর্থ হয়েছে। এখন থেকে পেশাগতভাবে দক্ষ লোকদের এসব পদে নিয়োগ দেব।'
রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বুধবার সিরাজ উদ্দীন আহমেদ চৌধুরীকে নিয়োগ দেওয়ার একদিন পর এ মন্তব্য করলেন তিনি।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
,
শীর্ষ সংবাদ
নিচে ক্যালেন্ডার গার্লসদের ছবিসহ সন দেওয়া হল-
কিংফিসার ক্যালেন্ডার ২০১০-এ জান্নাত-২'র তারকা এষা গুপ্তা
কিংফিসার ক্যালেন্ডার ২০০৭-এ গ্র্যান্ড মাস্তি-র অভিনেত্রী ব্রুনা আবদুল্লাহ
ক্যালেন্ডার গার্ল দীপিকা পাড়ুকোন
২০০৬-এ কিংফিসার ক্যালেন্ডার গার্ল দীপিকা পাড়ুকোন
২০০২-এ কিংফিসার ক্যালেন্ডার গার্ল ক্যাটরিনা কাইফ।
কুইন খ্যাত অভিনেত্রী লিসা হেইডোন কিংফিসারের অন্যতম জনপ্রিয় ক্যালেন্ডার গার্ল। ২০১১-র ক্যালেন্ডারে লিসার ছবি।
ইয়ানা গুপ্ত ২০০২-এ বাবুজি জরা ধিরে চলো সিনেমায় পর্দায় শিহরণ তুলেছিলেন। সে বছর তিনি ছিলেন কিংফিসারের ক্যালেন্ডার গার্ল।
২০০৯-এ কিংফিসার ক্যালেন্ডার গার্ল নার্গিস ফখরি।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
বি২৪ নিউজ ডেস্ক: বেশকিছু কাজের উদ্ধোধন করতে আগামীকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদনসহ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বেশকিছু উন্নয়নমূলক কাজের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১
মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আগামীকাল সকাল ১০টায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর
রহমানের সমাধীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ফাতেহা
পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি।
এরপর সকাল ১০টা ৩০
মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১০ হাজার
পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান, টুঙ্গিপাড়ায় ৫ এমভিএ বিদ্যুৎ
উপকেন্দ্র, উপজেলা পরিষদ ভবনে স্থাপিত ৩০ কিলোওয়াট সোলার প্যানেল,
কোটালীপাড়া উপজেলার রাজাপুর খেয়াঘাট-জহরেরকান্দি সড়কের চেইনেজসহ টুঙ্গিপাড়া
উপজেলা সোনালী বাংকের নিজস্ব ভবনের উদ্ধোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাজার কমপ্লেক্সে চলছে উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্ন ও আলোকসজ্জার কাজ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম জানান, ‘প্রধানমন্ত্রীর আগমনে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা।প্রধানমন্ত্রীর আগমন সফল করতে তারা দিনরাত কাজ করছেন।
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি নেয়া হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলার সব জায়গায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।’
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: দেলাওয়ার হোসাইন সাঈদী এত দিন ভালো মানুষের আলখেল্লা পরে ঘুরে বেড়াচ্ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
হাসানুল হক ইনু বলেন, সাঈদী আসলেই অপরাধী। ফাঁসি না যাবজ্জীবন—সেটি গুরুত্বপূর্ণ নয়। এখন তাঁর বড় পরিচয় তিনি যুদ্ধাপরাধী।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সাঈদীর রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নীরব থাকার সমালোচনা করে মন্ত্রী বলেন, এতে প্রমাণ হয় তিনি যুদ্ধাপরাধীদের পক্ষত্যাগ করেননি। ইনু বলেন, এই রায় সাঈদীকে অপরাধী প্রমাণ করায় আদালতের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী হরতাল ডেকে একজন চিহ্নিত ও দোষী সাব্যস্ত হওয়া আসামির পক্ষ নিল। এ অপরাধে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। সাঈদীর পক্ষে এ দেশের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল আর ওকালতি করবে না বল আশা প্রকাশ করেন তিনি।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
 |
| পরীমণি |
বিনোদন ডেস্ক: হরতালের দিনে রাস্তা ঘাট
ফাঁকা। হরতালে কেমন আছে বিএফডিসি। রিকশা, সিএনজি, মাইক্রো বাস, প্রাইভেটকারের দীর্ঘ জট। হায় একি অবস্থা! হরতাল
দিনে এফডিসিতে জ্যাম লাগলো কিভাবে?
এমন একটা প্রশ্নের উত্তর জানতে একটা রিকশা চালক বলেন এইখানে
ভাড়া আইছি’। তো ভাড়ায় আইসা
খালি রিকশা নিয়া জ্যামে দাঁড়িয়ে আছেন? প্রশ্নের উত্তরে জানা গেল, তাকে এখানে ভাড়া
করে আনা হয়েছে।
নাম আব্দুর রশিদ। তার বাড়ি রংপুরে। ঈদ উপলক্ষ্যে রিকশা
চালাতে ঢাকায় এসেছেন। আজ এফডিসির সামনে এসে দাঁড়িয়েছিলেন। একজন লোক এসে তাকে এবং
আরো কয়েকজন রিকশা চালককে এফডিসিতে নিয়ে যায়। এই রিকশা চালক আব্দুর রশিদ প্রায় দুই
ঘণ্টা ধরে এইভাবে জ্যামে বসে আছেন। তিনি জানেন না এর জন্য তাকে টাকা দেওয়া হবে
কিনা। তিনি বলেন, ‘জীবনে কোন দিন
এফডিসিতে আসি নাই। আইজ সুযোগ পাইলাম। টাকার চিন্তা করতাছি না।’
এই আব্দুর রশিদ বাংলা চলচ্চিত্রের একজন নিয়মিত দর্শক ছিলেন।
এখন আর হলে জান না ছবি দেখতে। তিনি টিভিতেই ছবি দেখেন। মান্না বেঁচে থাকতে তিনি
হলে গিয়ে সিনেমা দেখতেন। তিনি বলেন, ‘ভাই এইখানে নাকি শুটিং হয় নায়িকা কই?
ঠিক কথা আসলেই তো নায়িকা কই। নায়িকার খোঁজে গিয়ে দেখা যায়, দীর্ঘ জানজটের
মাথায় দাঁড়িয়ে আছেন নায়িকা পরীমণি। তিনি আফজাল শরীফের বাইকে চড়ে আছেন।
আফজাল শরীফ আর এক বাইক চালকের সঙ্গে তর্ক করছেন। এ কারণেই
এই দীর্ঘ জ্যাম। আফজাল শরীফ লোকটিকে
ট্রাফিক আইন বিষয়ে শিক্ষা দিচ্ছেন।
এবার বুঝা গেল বিষয়টা। একারণেই এই জানজট। নির্মাতা ফারুক
ওমর তার নতুন ছবি ‘লাভার নম্বর ওয়ান’ ছবির শুটিং করছেন
এফডিসিতে। ছবির একটি দৃশ্যের প্রয়োজনে তিনি এই জানজটের আয়োজন করেছেন টাকা দিয়ে।
বাহ! বিষয়টা তো মন্দ না।
এফডিসির অন্যান্য ফ্লোর ঘুরে দেখা যায় আর কোথাও কারো শুটিং
হচ্ছে না। খুব বেশি কর্মব্যস্ততা চোখে পড়েনি।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক
খ্যাতিসম্পন্ন ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। সুরের মূর্ছনা ছড়াতে এবার কানাডায়
পাড়ি দিতে যাচ্ছেন। তার কণ্ঠের জাদুতে মেতে উঠবেন কানাডিয়ানরা। তাছাড়া ওটোয়া, টরেন্টো ও
মন্ট্রিয়লে। কনসার্টগুলো অনুষ্ঠিত হবে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর।
রুনা লায়লা বলেন, দুই বছর আগে কানাডায় গাইতে গিয়েছিলাম। এবারের
কনসার্টগুলোর আয়োজন করেছে পার্ক এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।
রুনা লায়লা তার সব কনসার্টের শেষটা করেন ‘দমা দম মাস্ত
কালান্দার’ গানটি দিয়ে।
এবারও এর ব্যতিক্রম হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বের যেখানেই যাই, শ্রোতারা এই
গানটি শুনতে চায়। এটি একটি ভক্তিসংগীত। সিন্ধি ও পাঞ্জাবি ভাষার সংমিশ্রণ রয়েছে এই
গানে।’
কানাডায় সংগীত পরিবেশন শেষে রুনা ঢাকায় ফিরবেন ১৩ অক্টোবর।
সম্প্রতি তিনি ‘মহুয়া সুন্দরী’ নামের একটি ছবিতে
গান গেয়েছেন।