প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
টুইটারে নাম লেখালেন কাজল
![]() |
| টুইটারে নাম লেখালেন কাজল |
বিনোদন ডেস্ক: বলিউডের জনপিয় অভিনেত্রী কাজল। সবার থেকে একটু আলাদাভাবে জীবনযাপন করেন। এই সময়ের সাধারণ মানুষ ও অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সবাই সামাজিক যোগাযোগের যেকোনো একটি মাধ্যম বেছে নিয়েছেন। সেটা ফেসবুক, টুইটারসহ আরো নানা মাধ্যম।
কিন্তু বলিউড অভিনেত্রী
কাজল এই মাধ্যম থেকে নিজেকে একটু দুরেই রেখেছিলেন। অবশেষে তিনিও এই জগতের একজন
সদস্য হিসেবে নাম লেখালেন। তবে
ব্যাক্তিগত ব্যাবহারের জন্য নয় একটি বিশেষ উদ্দেশ্যে।
২১ সেপ্টেম্বর এই
অভিনেত্রী নিউইয়র্ক উড়াল দেবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সভায় যোগদান করতে।
আর সেই সভার প্রতিটি তথ্য সবাইকে জানানোর মাধ্যম হিসেবে বেছে নিলেন টুইটার । কাজল ‘লাইফবয়’ পণ্যের দূত
হিসেবে কাজ করছেন।
আর এই ব্র্যান্ডের পক্ষ
থেকেই জাতিসংঘের ‘হেল্প এ চাইল্ড
রিচ দ্য এইজ অফ ফাইভ’ নামক একটি
সংস্থার প্রচারণার জন্য ২৩ ও ২৪ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থিত হবেন।
৪০ বছর বয়সী এই জনপ্রিয়
অভিনেত্রী ১৫ সেপ্টেম্বর ‘বেটারহাফ কাজল
দেবগন’ নামে একটি
অ্যাকাউন্ট খুললেন। ট্ইুটারে তার প্রথম টুইট বার্তাটি ছিলো যে, ‘বন্ধুরা আমি একটি
বিশেষ কারণে কয়েক সপ্তাহের জন্য টুইটারে যোগদান করলাম।’
