প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
কিশোরগঞ্জে তিন খুনের আসামির মৃত্যুদণ্ড
স্থানীয় প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে তিন খুনের মামলার আসামি বোরহান উদ্দিনকে (৪৩) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম মো সাঈদ এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত বোরহান উদ্দিন জেলার হোসেনপুর উপজেলার নামসিদলা গ্রামের মৃত সদর আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিনের এ মামলার পূর্বে তার বড়ভাই সোহরাব উদ্দিনকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা হয়েছিল। র্দীঘদিন সে সাজা ভোগ শেষে মুক্তি পেয়ে গত বছরের ১লা আগস্ট সে তার ছোট ভাই ফারুক মিয়ার স্ত্রী নাজমা, তার দুই ছেলে শাহজাহান ও লিমনকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ অভিযান চালিয়ে ওই দিনই ঘাতক বোরহানকে গ্রেফতার করে। পরে আদালতে সে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।
