Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বি২৪ নিউজ ডেস্ক: বেশকিছু কাজের উদ্ধোধন করতে আগামীকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদনসহ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বেশকিছু উন্নয়নমূলক কাজের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আগামীকাল সকাল ১০টায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি।

এরপর সকাল ১০টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১০ হাজার পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান, টুঙ্গিপাড়ায় ৫ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র, উপজেলা পরিষদ ভবনে স্থাপিত ৩০ কিলোওয়াট সোলার প্যানেল, কোটালীপাড়া উপজেলার রাজাপুর খেয়াঘাট-জহরেরকান্দি সড়কের চেইনেজসহ টুঙ্গিপাড়া উপজেলা সোনালী বাংকের নিজস্ব ভবনের উদ্ধোধন করবেন তিনি।



প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাজার কমপ্লেক্সে চলছে উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্ন ও আলোকসজ্জার কাজ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম জানান, ‘প্রধানমন্ত্রীর আগমনে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা।প্রধানমন্ত্রীর আগমন সফল করতে তারা দিনরাত কাজ করছেন। 

এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি নেয়া হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলার সব জায়গায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।’

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৬:৫০ PM . বিভাগঃ .

0 comments for " আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী "

Leave a reply

    আর্কাইভ