Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

রবিবার পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল আদেশ

নিজস্ব প্রতিবেদক: চার সচিব ও এক যুগ্মসচিবের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল সংক্রান্ত আদেশ আগামী রবিবার জারি হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন। 


মন্ত্রী বলেন, ‘সনদ বাতিলের ফাইল প্রস্তুত রয়েছে। আগামী রবিবার আদেশ জারি করা হবে।’

অভিযুক্তরা হলেন- স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন, ওএসডি সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব), বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও বর্তমানে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামান ও ওএসডি যুগ্মসচিব আবুল কাশেম তালুকদার (সর্বশেষ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম প্রমাণিত হওয়ায় গত ১৪ সেপ্টেম্বর এক সভায় পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৪:৫৬ PM . বিভাগঃ .

0 comments for " রবিবার পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল আদেশ "

Leave a reply

    আর্কাইভ