Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২ নভেম্বর নির্ধারণ করেছে ঢাকার সিএমএম আদালত। 

আজ বৃহস্পতিবার মামলাটির ধার্য তারিখে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী।
 
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে শুনানি শেষে আগামী ২ নভেম্বর পরবর্তী প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
 
ওই প্রতিবেদনে মামলায় জব্দ আলামতের সঙ্গে ম্যাচিং করার জন্য গ্রেপ্তার আট আসামি ও সন্দেহভাজন ২১ আত্মীয়-স্বজনের ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে বলে আদালতকে জানানো হয়েছে।

উক্ত মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট ৮ জন আসামি বর্তমানে কারাগারে আছেন।
 
অপর ৭ জন হলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি যে বাড়ীতে থাকতেন ওই বাড়ীর দারোয়ান পলাশ রুদ্র পাল, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন ও আবু সাঈদ।

উল্লেখ্য, ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৯:৫৩ PM . বিভাগঃ .

0 comments for " সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২ নভেম্বর "

Leave a reply

    আর্কাইভ