প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মাইকেল জ্যাকসনকে হৃতিকের শ্রদ্ধা
![]() |
| হৃতিক |
বিনোদন ডেস্ক: জনপ্রিয় নায়ক
হৃতিক রোশন। সদ্য প্রকাশিত হলো তার ‘ব্যাং ব্যাং’ ছবির টাইটেল গান। গত ১৭ সেপ্টেম্বর বিকেলে ইউটিউবে প্রকাশিত
হয় এই গানের ভিডিওটি।
একইসঙ্গে প্রকাশিত হলো হৃতিক রোশনের এমজে অবতার। মানে টাইগার শ্রফের পর এবার
হৃতিককে দেখা যাবে মাইকেল জ্যাকসন স্টাইলে নাচতে।
হৃতিকের এই অসাধারণ নাচের চর্চা প্রায় সব মহলেই হয়ে থাকে। কিন্তু এপর্যন্ত এমন
স্টাইলে তাকে নাচতে দেখেনি কেউ। ৪০ বছর বয়সী এই অভিনেতা মাইকেল জ্যাকসনের একজন
অন্ধ ভক্ত। আর এই নাচের মাধ্যমে পপ সম্রাটের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন
তিনি।
অন্যদিকে গানে ক্যাটরিনার সঙ্গে হৃতিকের যে অসাধারন রসায়ন থাকে সেটা সবাইকে
মুগ্ধ করতে বাধ্য। গানটি কেউ মোনাযোগ দিয়ে শুনুক বা না শুনুক লাস্যময়ী ক্যাটরিনার
আবেদনময়ী অঙ্গভঙ্গি ও হৃতিকের এমজে স্টাইলের নাচ দেখে একমুহুর্তের জন্যও গানের
ভিডিও থেকে চোখ সরানো মুশকিল হয়ে যাবে সবার জন্য।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বেনি দয়াল এবং নীতি মোহন গীতিকার বিশাল দারলানি। সংগীত
পরিচালনা করেছেন বিশাল-শেখর। সিদ্ধার্থ আনন্দ
পরিচালিত ‘ব্যাং ব্যাং’ ছবিটি মুক্তি পাবে ২
অক্টোবর।
