প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বরিশালে কিশোরীর মৃতদেহ উদ্ধার
স্থানীয় প্রতিনিধি: বরিশালে খাদিজা বেগম (১৩) নামে এক কিশোরীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খাদিজা বেগম ডেফুলিয়া এলাকার জাকির হাওলাদারের মেয়ে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের বিমানবন্দর থানাধীন ডেফুলিয়া এলাকার একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয় খাদিজা বেগম। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও ওই দিন তাকে পাননি।
পরে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। মেয়েটির মৃগী রোগ ছিলো। সবার অজান্তে কোনো এক সময় এ রোগে আক্রান্ত হয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ওসি।