Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

হরতালের দিনেও বিএফডিসির সামনে যানযট

পরীমণি

বিনোদন ডেস্ক: হরতালের দিনে রাস্তা ঘাট ফাঁকা। হরতালে কেমন আছে বিএফডিসি। রিকশা, সিএনজি, মাইক্রো বাস, প্রাইভেটকারের দীর্ঘ জট। হায় একি অবস্থা! হরতাল দিনে এফডিসিতে জ্যাম লাগলো কিভাবে?
এমন একটা প্রশ্নের উত্তর জানতে একটা রিকশা চালক বলেন এইখানে ভাড়া আইছিতো ভাড়ায় আইসা খালি রিকশা নিয়া জ্যামে দাঁড়িয়ে আছেন? প্রশ্নের উত্তরে জানা গেল, তাকে এখানে ভাড়া করে আনা হয়েছে।

নাম আব্দুর রশিদ। তার বাড়ি রংপুরে। ঈদ উপলক্ষ্যে রিকশা চালাতে ঢাকায় এসেছেন। আজ এফডিসির সামনে এসে দাঁড়িয়েছিলেন। একজন লোক এসে তাকে এবং আরো কয়েকজন রিকশা চালককে এফডিসিতে নিয়ে যায়। এই রিকশা চালক আব্দুর রশিদ প্রায় দুই ঘণ্টা ধরে এইভাবে জ্যামে বসে আছেন। তিনি জানেন না এর জন্য তাকে টাকা দেওয়া হবে কিনা। তিনি বলেন, ‘জীবনে কোন দিন এফডিসিতে আসি নাই। আইজ সুযোগ পাইলাম। টাকার চিন্তা করতাছি না।

এই আব্দুর রশিদ বাংলা চলচ্চিত্রের একজন নিয়মিত দর্শক ছিলেন। এখন আর হলে জান না ছবি দেখতে। তিনি টিভিতেই ছবি দেখেন। মান্না বেঁচে থাকতে তিনি হলে গিয়ে সিনেমা দেখতেন। তিনি বলেন, ‘ভাই এইখানে নাকি শুটিং হয় নায়িকা কই?

ঠিক কথা আসলেই তো নায়িকা কই। নায়িকার খোঁজে গিয়ে দেখা যায়, দীর্ঘ জানজটের মাথায় দাঁড়িয়ে আছেন নায়িকা পরীমণি। তিনি আফজাল শরীফের বাইকে চড়ে আছেন।

আফজাল শরীফ আর এক বাইক চালকের সঙ্গে তর্ক করছেন। এ কারণেই এই দীর্ঘ জ্যাম। আফজাল শরীফ লোকটিকে  ট্রাফিক আইন বিষয়ে শিক্ষা দিচ্ছেন।

এবার বুঝা গেল বিষয়টা। একারণেই এই জানজট। নির্মাতা ফারুক ওমর তার নতুন ছবি লাভার নম্বর ওয়ানছবির শুটিং করছেন এফডিসিতে। ছবির একটি দৃশ্যের প্রয়োজনে তিনি এই জানজটের আয়োজন করেছেন টাকা দিয়ে। বাহ! বিষয়টা তো মন্দ না।
এফডিসির অন্যান্য ফ্লোর ঘুরে দেখা যায় আর কোথাও কারো শুটিং হচ্ছে না। খুব বেশি কর্মব্যস্ততা চোখে পড়েনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:৩১ PM . বিভাগঃ .

0 comments for " হরতালের দিনেও বিএফডিসির সামনে যানযট "

Leave a reply

    আর্কাইভ