Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

বাংলাদেশের মানবাধিকার নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে গভীর উদ্বেগ প্রকাশ

বি২৪ নিউজ ডেস্ক: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। 

আজ এ বিষয়ে সেখানে একটি যৌথ প্রস্তাব পাস হয়েছে। এতে র‌্যাব ও অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অব্যাহত মানবাধিকার লংঘনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ড। শাস্তি হিসেবে মৃত্যুদন্ড বাতিল করতে বলা হয়েছে এতে। 

প্রস্তাবে আরও বলা হয়েছে, মিডিয়ার স্বাধীনতা মেনে নিয়ে তার প্রতি সম্মান দেখানোর জন্য আহ্বান জানানো হয়েছে সরকারের প্রতি। বলা হয়েছে নতুন সম্প্রচার নীতিমালা বাতিল করতে। গত ৬ই আগস্ট বাংলাদেশ সরকার প্রকাশ করেছে নতুন সম্প্রচার নীতিমালা। এর মাধ্যমে মিডিয়ার স্বাধীনতাকে সীমিত করা হয়েছে। সুশীল সমাজের স্বাধীনতা সীমিত করা হয়েছে। নতুন নিয়ম করে এনজিওগুলোর ওপর বেশ কিছু বিধিনিষেধ চাপিয়ে দেয়া হয়েছে। জোরালো সমালোচনা আছে যে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিক মানদন্ড মেনে চলছে না। রানা প্লাজা ট্রাজেডির পর বিদেশী সংস্থাগুলো যে তদন্ত করেছে তা জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। কিন্তু যে তদন্ত বাংলাদেশ সরকার করেছে তা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। শ্রম আইনের সামান্য সংস্কার হলেও এখনও যারা শ্রমিক ইউনিয়নে যোগ দিতে চান বা ইউনিয়ন গঠন করতে চান তাদেরকে অব্যাহতভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৮:৪৫ PM . বিভাগঃ .

0 comments for " বাংলাদেশের মানবাধিকার নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে গভীর উদ্বেগ প্রকাশ "

Leave a reply

    আর্কাইভ