প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ভিন্ন আঙ্গিকে সাজানো জয়ের মিশ্র অ্যালবাম
![]() |
| জয় শাহরিয়ার |
মহিত: জনপ্রিয়
সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ার। আগামী ১৯ সেপ্টেম্বর তার জন্মদিন। নানা ধরনের আয়োজনের
মাধ্যমে তারকাদের জন্মদিন পালন করা হয়। তার ব্যতিক্রম হবেনা তার বেলায়। এমনই এক
চমক থাকছে এবার শিল্পী জয় শাহরিয়ারের জন্মদিনে। এ দিনের উপলক্ষে তার সুর ও
সংঙ্গীতে বাজারে আসছে একটি মিশ্র অ্যালবাম। নাম ‘এমনটাতো হতেই পারে’।
আটটি গান দিয়ে এই মিশ্র
অ্যালবামটি সাজানো হয়েছে। জয় ছাড়াও কণ্ঠ দিয়েছেন পারভেজ, কিশোর, রাদিত, প্রিয়, পিয়াস, মৌটুসী ও
সালেকীন।
এ প্রসঙ্গে জয় শাহরিয়ার
বলেন, ‘এই প্রথম ব্যান্ড
এবং একক অ্যালবামের বাইরে কাজ করলাম। বিভিন্ন শিল্পীর কণ্ঠে নিজের কথা-সুরের
যোগ্যতা প্রকাশের চেষ্টা করেছি। এটি আমার সুর ও সংগীতে প্রথম মিশ্র অ্যালবাম।’
তিনি আরো বলেন, ‘এমনটাতো হতেই
পারে’ অ্যালবামটি
প্রকাশ পাচ্ছে ১৯শে সেপ্টেম্বর আমার জন্মদিনে। তার মানে এই নয় অ্যালবামটি এই
টার্গেটে করেছি। গানগুলো তৈরি করেছি অনেক দিন ধরেই। এর মধ্যে রেকর্ড শেষ হয়ে গেল।
মুক্তির তারিখ খুঁজছিলাম। হাতের কাছে পেয়ে গেলাম নিজের জন্মদিনটা। মন্দ কি!
অ্যালবামটি প্রকাশ করছে
আজব রেকর্ডস। এদিকে মুক্তির মিছিলে থাকা জয় শাহরিয়ারের নতুন একক ‘ঠিক এভাবেই’ খানিক ভিন্ন আঙ্গিকে প্রকাশ পাবে ঈদের পরে যে
কোন একটি বিশেষ দিনকে লক্ষ্য করে। যে অ্যালবাম থেকে ডিজিটালি মুক্তি পাওয়া
সিঙ্গেলস ‘তোর জন্য’ এরই মধ্যে দারুণ
জনপ্রিয়তা পেয়েছে। গানটির মিউজিক ভিডিও তৈরি করার প্রক্রিয়া চলছে ।
