প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
আবাসিকে আর গ্যাস নয়
সংসদ প্রতিনিধি: আবাসিক খাতে সাশ্রয়ী জ্বালানি সরবরাহ করতে আবাসিকে নতুন করে আর গ্যাস দেওয়ার কথা ভাবছে না সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, আবাসিক খাতে আর কোথাও গ্যাস দিচ্ছি না। আবাসিকখাতে কীভাবে সাশ্রয়ী জ্বালানি সরবরাহ করা যায়, সেই পরিকল্পনা চলছে।
দেশে বর্তমানে দৈনিক ছয়শ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি রয়েছে। সে কারণে নতুন এলাকায় গ্যাসের পাইপ লাইন নির্মাণ না করে বিদ্যমান এলাকায় পর্যায়ক্রমে আবাসিকে গ্যাস সংযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান তিনি।