Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

'রাজনৈতিক বিবেচনায় ব্যাংকে পরিচালক নিয়োগের উদ্দেশ্য সফল হয়নি'

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, 'রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রাজনৈতিক বিবেচনায় পরিচালক নিয়োগের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে'।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, 'যে উদ্দেশ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রাজনৈতিক বিবেচনায় পরিচালক নিয়োগ দিয়েছিলাম তা ব্যর্থ হয়েছে। এখন থেকে পেশাগতভাবে দক্ষ লোকদের এসব পদে নিয়োগ দেব।'

রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বুধবার সিরাজ উদ্দীন আহমেদ চৌধুরীকে নিয়োগ দেওয়ার একদিন পর এ মন্তব্য করলেন তিনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৭:৫৬ PM . বিভাগঃ .

0 comments for " 'রাজনৈতিক বিবেচনায় ব্যাংকে পরিচালক নিয়োগের উদ্দেশ্য সফল হয়নি' "

Leave a reply

    আর্কাইভ