Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

দুর্গাপূজার প্রসাদ খেয়ে ৪০ জন অসুস্থ

Posted by Unknown | বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪ | Posted in


স্থানীয় প্রতিনিধি: দুর্গাপূজার প্রসাদ খেয়ে দুই পুরোহিতসহ ৪০জন অসুস্থ হয়ে পড়েছেন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে ইন্দ্রজিৎ ভৌমিকের বাড়িতে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাদের কটিয়াদি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন -সংগ্রাম ভৌমিক, ঊমা ভৌমিক, শৈশব দাস, বিজয় চক্রবর্তী, অনুপ ভৌমিক, মনি ভৌমিক, মনা ভৌমিক, পল্টন ভৌমিক, নিয়তি রানী ভৌমিক, বীনা ভৌমিক, অজিত। বাকি আহতরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয়রা জানান, ইন্দ্রজিৎ ভৌমিকের বাড়িতে দুর্গাপূজার প্রসাদ খেয়ে পেটের ব্যাথা, বমি ও ডায়রিয়াসহ অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় সন্ধ্যা নাগাদ ১২ জনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অতিরিক্ত গরমের কারণেও এরকম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ্যাকশন নিয়ে শংকিত নন হাফিজ

Posted by Unknown | | Posted in


স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বলেছেন, ভারতে চলমান চ্যাম্পিয়ন্স লীগের একটি ম্যাচে নিজের বোলিং এ্যাকশন নিয়ে রিপোর্ট হওয়ায় তিনি বিস্মিত কিন্তু শংকিত নন। নিজের বোলিং এ্যাকশন শোধরানোর কোন পরিকল্পনা নেই বলেও জানান হাফিজ। আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

বিশেষ করে অবৈধ বোলিং এ্যাকশনের কারণে গত মাসে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেরা স্পিনার সাঈদ আজমলকে নিষিদ্ধ করায় আগামী রোববার দুবাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টি-২০ ম্যাচ দিয়ে শুরু হওয়া সিরিজে পাকিস্তান বোলিং আক্রমনের মূল ভুমিকা পালন করবেন ৩৩ বছর বয়সী হাফিজ। 

ভারতে চলমান এ টুর্নামেন্টে ফিল্ড আম্পায়ারদের রিপোর্টে আন্তর্জাতিক ক্রিকেটে কোন বাধা সৃস্টি হবেনা। কিন্তু পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস বার্তা সংস্থা এএফপিকে বলেন এটা এ অলরাউন্ডারের আত্মবিশ্বাসে ‘বিঘ্ন’ ঘটাবে। তবে হাফিজ বলেছেন, তিনি শংকিত নন।

তিনি বলেন, ‘আমার বোলিং এ্যাকশন নিয়ে রিপোর্ট হওয়ায় আমি বিস্মিত । কারণ এভাবে আমি গত ১১ বছর বোলিং করে আসছি।’

তিনি আরো বলেন, ‘আমি ছয়টি বিশ্ব ইভেন্ট খেলেছি: দু’টি বিশ্বকাপ এবং তিনটি টি-২০ বিশ্বকাপ এবং আমার বোলিং এ্যাকশন নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, এটা আমার জন্য বড় বিস্ময়ের ব্যপার।’ 

উল্লেখ্য, আজমলের আগে আইসিসি শ্রীলংকার স্বাচিত্রা সেনানায়েকে এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে নিষিদ্ধ করেছে। এ ছাড়া তিন বোলারের এ্যাকশন নিয়ে রিপোর্ট হয়েছে যাদেরকে এখন পরীক্ষা দিতে হবে।

‘পেশাগত কারণে সাংবাদিক-পুলিশের সুসম্পর্ক থাকা উচিৎ’

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ‘পেশাগত কারণে সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক থাকা উচিৎ’ বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
 
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর পুলিশ কমিউনিটি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। 

এ কে এম শহীদুল হক দুই কমিউনিটিকে একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।

শহীদুল হক বলেন, মেট্রোপলিটন হলে পুলিশের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। রংপুর বিভাগ হয়েছে, লোকসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তাই মেট্রোপলিটন এলাকা হওয়া খুবই জরুরি। এ জন্য পৃথক আইন দরকার। বর্তমানে আইন প্রণয়নের কাজ চলছে।

রংপুরে মেট্রোপলিটন পুলিশ সৃষ্টির লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী ও রংপুরের পুত্রবধূকে অনুরোধ করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক জঙ্গিবাদ সম্পর্কে বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূলে কাজ করে যাচ্ছে। পুরোপুরি নির্মূল না হলেও কোনো ধরনের নাশকতা তারা যেন চালাতে না পারে সে জন্য পুলিশ বাহিনী তৎপর রয়েছে। এ ছাড়া সহজ-সরল যুবকরা যাতে জঙ্গিবাদে সম্পৃক্ত হতে না পারে সে জন্য কাজ করছে সরকার।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ূন কবীর ও জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম। এ ছাড়া বিভাগ ও নগরীতে কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: অর্থনৈতিক সাফল্যের পাঁচ বছর

Posted by Unknown | | Posted in


অনলাইন ডেস্ক: এটা সর্বজন স্বীকৃত যে বাংলাদেশ সামাজিক অগ্রগতি এবং মানব উন্নয়নের সূচকে ব্যাপক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে সাফল্যের ধারাতেই আছে।
বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বিশ্ব উন্নয়ন রিপোর্ট ২০১৩ বলছে: "কিছু দেশ মানব উন্নয়ন সূচকে বেশ ভালো করেছে, এবং অন্যরা ভালো করেছে অর্থনৈতিক সূচকে, কিন্তু বাংলাদেশ সেই ক্ষুদ্রতর গ্রুপে পড়ে যারা উভয়ক্ষেত্রেই বেশ ভালো করেছে"। এই বিশেষ রিপোর্টে আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতির চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি, বিশেষ করে যখন থেকে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করে এবং দেশের অর্থনীতি চালিকাশক্তি যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক স্বপ্নদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে এবং তাঁর যোগ্যতম অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাতে।
দূরদৃষ্টি এবং নীতিমালা
বর্তমান সরকারের অন্যতম প্রধান অর্থনৈতিক লক্ষ্য ছিল ভিশন ২০২১ (যার স্বপ্ন হচ্ছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করা) এবং ভিশন ২০৪১(বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করা) এর বাস্তবায়ন। সেই উদ্দেশ্যে সরকার একটি পারস্পেক্টিভ প্ল্যান (২০১০-২০২১) এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক প্ল্যান (২০১০-২০১৫) প্রণয়ন করে যার লক্ষ্য হচ্ছে প্রদর্শিত সময়সীমার মধ্যে বাংলাদেশকে প্রযুক্তি চালিত মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা। বাংলাদেশের ইতিহাসে দেশের সার্বিক উন্নয়নকল্পে এমন দীর্ঘমেয়াদী ও বিস্তৃত পরিকল্পনা গ্রহণ নজীরবিহীন। এরপর থেকে প্রতি বছরের বাজেটগুলো প্রণয়ন ও বাস্তবায়ন ঘটে চলেছে সেই সকল লক্ষ্য ও উদ্দেশ্যকে মাথায় রেখেই।
বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধির অব্যাহত ধারা
আওয়ামী লীগ যখন ২০০৯ সালে ক্ষমতায় আসে, সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) তখন স্থিত হয়েছিল ৫.৭৪ শতাংশে। GDPতার পর থেকে গত পাঁচ বছরে, দেশের প্রবৃদ্ধি গড়ে ছিল ৬.২%, ২০১১ সালে এই প্রবৃদ্ধির পরিমাণ সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছিল ৬.৭১ শতাংশে। জিডিপির পরিমাণও গত পাঁচ বছরে বেড়েছে, ২০০৯ সালে যা ছিল ৮৯.৩৬ বিলিয়ন মার্কিন ডলার, ২০১৪ সাল নাগাদ তার পরিমাণ হয়েছে ১২৯.৮৬ বিলিয়ন মার্কিন ডলার। এই প্রবৃদ্ধির হার বৃদ্ধির ফলে বাংলাদেশ গোল্ডম্যান স্যাকসএর নেক্সট ইলেভেন (N-11), জেপি মরগ্যানের ফ্রন্টিয়ার ফাইভে এবং গ্লোবাল গ্রোথ জেনারেটরস (3G) তে অন্তর্ভূক্তি পাচ্ছে। বৈশ্বিক মন্দা সত্ত্বেও এই উচ্চ প্রবৃদ্ধির হার অর্জনের কারণে, জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক বিষয়াদির পরিচালক ড. রব ভস ২০১২ সালে বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শৃঙ্খলার 'উদীয়মান তারা' হিসেবে অভিহিত করেন।
উঠতি মাথাপিছু আয় এবং জীবনমানের সমুন্নত
নতুন পেস্কেলের সূচনা, সরকারী কর্মচারীদের মহার্ঘ্য ভাতা, আয় সৃষ্টিকারি কর্মকাণ্ড, ন্যূনতম মজুরি বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা প্রকল্পের বিস্তার এবং অন্যান্য মধ্যবর্তীতা ইত্যাদি উদ্যোগের ফলে জনগণের প্রকৃত আয় এবং ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এর সূত্রে ২০১৪ এর প্রথমার্ধে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১,১৯০ মার্কিন ডলার। যা গত ২০১২/১৩ অর্থবছরে ছিল ১,০৪৪ মার্কিন ডলার আর তা ২০০৫/০৬ তে ছিল মাত্র ৯২৩ মার্কিন ডলার। বর্তমান সরকার এই মাথা পিছু আয় ২০২১ নাগাদ ২০০০ মার্কিন ডলারে উন্নীত করতে ইচ্ছুক।
সমৃদ্ধ বৈদেশিক মুদ্রার রিজার্ভ
Foreign Exchangeবাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিবছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল গতিতে এগিয়ে চলেছে। গত তিনটি অর্থ-বছরে রিজার্ভের পরিমাণ ২০১২ সালে জুন মাসে ১৫.৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২১.৫ বিলিয়ন মার্কিন ডলার হয় ২০১৩ সালের জুনে, যা ২২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায় ২০১৪ সালের জুনে যা কিনা ৩৭% এর বেশি বৃদ্ধি এবং এযাবৎকালের সর্বোচ্চ। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে চলেছে মূলত রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশি প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ফলে। এই সূচক স্পষ্টভাবেই নির্দেশ করে বাংলাদেশ এখন অর্থনৈতিক ও আর্থিক খাতে কতটা বলিষ্ঠতা অর্জন করেছে।
রেমিট্যান্স আয়ের সুস্থিত বৃদ্ধি
বিদেশে প্রবাসীদের থেকে সবচেয়ে বেশি আয় করা দেশগুলোর তালিকায় বাংলাদেশ এখন বিশ্বে ৭ম স্থানে। আওয়ামী লীগ সরকারের অধীনে, বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স একটা স্থির গতি পেয়েছে এবং এর বৃদ্ধিও বেশ লক্ষণীয়। ২০০৯/১০ অর্থবছরে বাংলাদেশ রেমিট্যান্সের মাধ্যমে আয় করে ১০.৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০১০/১১ অর্থবছরে তা দাঁড়ায় ১১.৬ বিলিয়ন মার্কিন ডলারে। ২০১১/১২ অর্থবছরে ১২.৮ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০১২/১৩ ও ২০১৩/১৪ অর্থবছরের প্রতিটিতেই ১৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। রেমিট্যান্সের এই বৃদ্ধির কারণগুলোর অন্যতম হচ্ছে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বেশি বেশি জনশক্তি বিশ্বের নতুন নতুন দেশে পাঠানো।
Remittances
বর্ধিত রপ্তানি আয়
বাংলাদেশের রপ্তানি আয় স্বাধীনতার পরে প্রথমবারের মতো ৩০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে ২০১৩/১৪ অর্থবছরের হিসেব মতে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) কর্তৃক প্রদত্ত তথ্য মতে, Exports বাংলাদেশ তার বিভিন্ন পন্য বিদেশে বিক্রি করে ২০১৩-১৪ অর্থবছরে (অর্থবছর শেষ হয়েছে জুন ১৩, ২০১৪) আয় করেছে ৩০.১৪ বিলিয়ন মার্কিন ডলার। আর এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ রপ্তানী আয় আওয়ামী লীগের অধীনে প্রতি অর্থবছরেই নিয়মিত হারে বেড়ে চলেছে, রপ্তানীকারকদেরও বিভিন্ন অনুপ্রাণনা দেয়া হচ্ছে। ২০১০-১১ অর্থ বছরে রপ্তানির আয় ছিল ২০.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১১/১২ অর্থবছরে হয়েছিল ২২.৮ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০১২/১৩ অর্থবছরে ২৩.৭ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
বর্ধনশীল সরাসরি বৈদেশিক বিনিয়োগ
জাতিসংঘের ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (UNCTAD) এর প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশে বৈদেশিক সরাসরি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ গত ছয় বছরেই ক্রমাগত বৃদ্ধি পেয়ে এসেছে। আগের বছরের চাইতে ২০১৩/১৪ অর্থবছরে এফডিআই ২৪% বেড়ে দাঁড়িয়েছিল ১.৬ বিলিয়ন মার্কিন ডলারে। আর ২০১২/১৩ অর্থবছরে আগত এফডিআইয়ের পরিমাণ আগের বছরের চাইতে ছিল ১৩.৭৫% বেশি ১.২৯ বিলিয়ন মার্কিন ডলার আগের বছর যার পরিমাণ ছিল ১.১৪ বিলিয়ন মার্কিন ডলার। পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বিনিয়োগ বান্ধব গন্তব্য হিসেবে ভারতেই পরেই দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। এই সুস্থিত ধারাবাহিক বিদেশি বিনিয়োগ আমাদের দেশের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারিদের আস্থারই প্রতিফলন, যা নির্দেশ করে দেশের কার্যকারিতা এবং সরকারের সামর্থ্যও। অতি সম্প্রতি, বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ ব্যাপক হারে বেড়েছে, বিশেষত উৎপাদনশিল্পে এবং সেবাখাতসমূহে যেমন বিদ্যুৎ, জ্বালানী এবং অবকাঠামো বিনির্মাণে। বাংলাদেশ এখন প্রধানতম আইটি আউটসোর্সিংয়ের গন্তব্যও।
সর্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি: গরীব সহায়ক নীতিমালার পরিকল্পনা
FDI
সরকার সম্প্রতি ৪.৭ মিলিয়ন মার্কিন ডলারের একটি স্কিম হাতে নিয়েছে অর্থনৈতিক পরিকল্পনাগুলোকে গরীব সহায়ক করতে। যার নাম হচ্ছে সাপোর্ট টু ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেইনেবল প্ল্যানিং (SSIP) প্রকল্প, যে স্কিমটি জাতিসংঘের বিভিন্ন সংস্থা কর্তৃক অর্থায়নকৃত, বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে জুন ২০১৩ থেকে ডিসেম্বর ২০১৩ এর মধ্যে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে পরিচালিত এই প্রকল্পের অভীষ্ট হচ্ছে, পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশন (GED), অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর ক্ষমতা এবং সামর্থ্য বৃদ্ধি। এই প্রকল্প সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নথিপত্র প্রস্তুতিতেও কারিগরি সহায়তা দেবে। লক্ষণীয় যে, বাংলাদেশের এই অর্থনৈতিক উন্নয়ন কোনো নির্দিষ্ট শ্রেণীর আওয়তায় সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক বছরগুলোতে দারিদ্র্য বিমোচনেও এটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে, ২০১০ থেকে ২০১৪ এর মধ্যে, বাংলাদেশ দারিদ্র্য বিমোচন করেছে ৫.৯ শতাংশ, যা অতিশয় দরিদ্রের ক্ষেত্রে ৪.২ শতাংশ।
সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক প্রগতিতে সন্তুষ্ট
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক এক গবেষণা প্রতিষ্ঠান, পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিকতম রিপোর্টে প্রকাশ, ৭১ শতাংশ বাংলাদেশি দেশের বর্তমান অর্থনৈতিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট, যা প্রকারান্তরে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বের সরকারের অর্তনৈতিক ব্যবস্থাপনার প্রতি আস্থারই প্রকাশ। এটি দেশবাসীর আশাবাদীতাই নির্দেশ করে, যদিও বৈশ্বিক প্রবনতায় এই রিপোর্টেই দেখা যাচ্ছে অন্যান্য অনেক দেশের মানুষ তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা নিয়ে তেমন সন্তুষ্ট নয়, ৬৬ শতাংশ বাংলাদেশি আশা করছে আগামী ১২ মাস সময়ের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে আরো উন্নতি সাধিত হবে।
বিশ্বে বাংলাদেশ অন্যতম শীর্ষে: বাণিজ্যিক আস্থায়
এইচএসবিসি ব্যাংকের সর্বশেষ বাণিজ্যিক আস্থা সূচকে, বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যিক আস্থায় স্পষ্টভাবে এগিয়েছে, গত ৬ মাসে ৩৬টি পয়েন্টে, যা বিশ্বের এই ধারার ২৩টি শীর্ষ দেশের মধ্যে দ্বিতীয়। এই সূচকে প্রকাশ বাংলাদেশ ২০১৪ সালের প্রথমার্ধে ১৪১ বৃদ্ধি পেয়েছে, যা ২০১৩ সালের দ্বিতীয়ার্ধে ছিল ১০৩ পয়েন্ট। বাংলাদেশ যে দেশগুলোকে এই প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ভারত, তুরস্ক, চীন, যুক্তরাজ্য, ব্রাজিল, কানাডা, মালেশিয়া, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জার্মানী, হংকং, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স। এই রিপোর্টে পূর্বাভাস দেয়া হয়েছে বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল রপ্তানীও একটি বলিষ্ঠ গতি পেতে যাচ্ছে, ২০১০ সালের ২.৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০২০ সালে যা ৩.৮ শতাংশে দাঁড়াবে, যা সাম্প্রতিকতম উদ্যোগগুলোর ফলশ্রুতিতে এর স্বাস্থ্য ও সুরক্ষার মান আরো উন্নত হয়েছে। এতে আরো পূর্বাভাস করা হয়েছে বর্তমান দশকের বাকি বছরগুলোতেও বাংলাদেশ দ্রুত বর্ধনশীল হবে এর বিনিয়োগ, বিশেষত অবকাঠামোগত দিকে।
আর্থিক ব্যবস্থাপনার সূচকও আশাপ্রদ
গত ৫ বছরে, রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে মূল জিডিপির ১০.৭ শতাংশ থেকে ১৩.৩ শতাংশে। সরকার আগামী ৫ বছরে দেশের আভ্যন্তরীণ সম্পদ সংহতি ১৭ শতাংম বাড়াবার লক্ষ্য নিয়েছে। একই সময়ে, জনগণের ব্যয়ের মাত্রা মূল জিডিপির ১৫.৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮.৩ শতাংশ। সরকার এই বৃদ্ধিকে আগামী ৫ বছরের মধ্যে মূল জিডিপির ২২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। সরকার সাফল্যের সাথে দেশের মুদ্রাস্ফীতিরও রাশ টেনে ধরতে সক্ষম হয়েছে। জুন ২০১৩/১৩ তে, পয়েন্ট-টু-পয়েন্ট মুদ্রাস্ফীতি ছিল ৮ শতাংশ, যা ২০১৩/১৪ অর্থবছরের শেষ নাগাদ ৭.৪ শতাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। সরকার এই হারকে এবছরের শেষ নাগাদ ৭ শতাংশে কমিয়ে আনতে আশাবাদী।
২০১৪/১৫ অর্থবছরে বৃদ্ধির লক্ষমাত্রা এবং তা অর্জনের পরিকল্পনা
মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বার্ষিক বাজেট বক্তৃতায়, ২০১৪/১৫ অর্থবছরে ৭.৩ শতাংশ প্রবৃদ্ধি এবং ২০২১ সাল নাগাদ তা ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের রূপরেখা ব্যক্ত করেছেন। এটি উচ্চাভিলাষী শোনালেও, সরকার এই লক্ষ্যমাত্রা অর্জনে তার নীতি ও কৌশলসমূহের রূপরেখা দিয়েছে, যেমন: ক) বিদ্যুৎ, গ্যাস ও বন্দর উন্নয়নে অগ্রাধিকার প্রয়োগ; খ) সার্বিক জাতীয় বৃদ্ধিতে শিল্পখাতে ২৫ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীতকরণ; গ) পাবলিক-পাবলিক পার্টনারশীপ (PPP) এর দ্বারা অবকাঠামো উন্নয়নে প্রাইভেট বিনিয়োগ বৃদ্ধি; ঘ) বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে ব্যবসায়ের ব্যয় কমিয়ে আনা; ঙ) বড় বড় প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে বিশেষ বরাদ্দ; চ) আইটি, জাহাজ নির্মাণ, চামড়া, তৈরি পোশাক, ঔষধশিল্পে উদ্দীপনা প্যাকেজের মাধ্যমে রপ্তানী আরো গতিশীল করা; ছ) কৃষিখাতের জন্য ভর্তুকি প্রদান; জ) কর্মসংস্থান সৃষ্টির জন্য দক্ষতা উন্নয়ন; ঝ) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; ঞ) জলাভূমি ও উপকূলীয় বেষ্টনীর উন্নয়ন।
উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা
বাংলাদেশ গত কয়েক বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারের আমলে বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। এই সব অর্জন সম্ভব হয়েছে যখন পুরো ২০১৩ সাল জুড়ে বিএনপি এবং তাদের মৌলবাদি তাবেদার জামাত-ই-ইসলামি দেশব্যাপী ব্যাপক তাণ্ডব ও নাশকতা চালিয়ে যাচ্ছিল তা সত্ত্বেও। অর্থনীতির এই সকল সূচকের বলিষ্ঠতা, দেশবাসীর সহনশীলতা এবং সরকারের দৃঢ়সংকল্প নির্দেশ করে, যার ফলস্বরূপ বৈরি পরিস্থিতেও উন্নয়ন সম্ভব হয়েছে। যদি বর্তমানের রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত থাকে, তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার নিশ্চিতভাবেই তাদের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবে, অর্থাৎ ২০২১ সালের মধ্যে দেশকে একটি প্রযুক্তিনির্ভর মধ্যম আয়ের দেশে রূপান্তর করা। বাংলাদেশ, গর্জে উঠছে যার অর্থনীতি। সূত্রঃ বাংলাদেশ আওয়ামী লীগ ওয়েব সাইট।

আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে তীব্র যানজট

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়েছে শত শত গাড়ি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

আজ সন্ধ্যার পর থেকে নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাপুর বাইপাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ১০ কি.মি. এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়,সন্ধ্যার পরে রাজধানী থেকে উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে আসা বাড়তি গাড়ির চাপ ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গরু ভর্তি ট্রাকের কারণে যানজট তীব্র আকার ধারণ করেছে। তবে দীর্ঘ সময় পর পর ধীরগতিতে যান চলাচল করলেও এতে চরমভোগান্তিতে পড়েছে ঈদে আসা ঘরমুখো মানুষ।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ আরও বাড়ছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

ঈদুল আজহা উপলক্ষে পরিবেশ দূষণ রোধকল্পে নির্দেশনা

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠুভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।

নির্দেশনা অনুযায়ী কোরবানির পশুর উচ্ছিষ্ট পরিবেশসম্মতভাবে অপসারণ করা, জবাই করা পশুর রক্ত ও অপ্রয়োজনীয় অংশ নর্দমা কিংবা যেখানে সেখানে ফেলা যাবে না, জবাই করা পশুর উচ্ছিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে, কোরবানি করা পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য প্রয়োজনবোধে নিকটস্থ সিটি করপোরেশন/পৌরসভা/ ইউনিয়ন পরিষদকে সংবাদ দিতে বলা হয়েছে।

কোরবানির পরে পরিবেশ যাতে দূষিত না হয় সেজন্য পশুর রক্ত, উচ্ছিষ্ট ও মলমূত্র পরিষ্কার করতে হবে, কোরবানির বর্জ্য অপসারণ বা কোরবানির গোশ্ত বিতরণে পরিবেশসম্মত ব্যাগ/পাত্র ব্যবহারেরও পরামর্শ দেয়া হয়েছে।

মেসি-রোনালদো মুখোমুখি নভেম্বরে

Posted by Abul Kalam Azad | | Posted in

স্পোর্টস ডেস্ক: নভেম্বরের ১৮ তারিখে আর্জেন্টিনা ও পর্তুগালের মধ্যে এক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এফএ)।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের এক ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল এ খবর জানিয়েছে।

এই ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ সুপারস্টার রোনালদো খেলবেন বলে আশা করা হচ্ছে।

এর ফলে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর আবার ওল্ড ট্র্যাফোর্ডে দেখা যাচ্ছে এমনটিই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

এয়ারটেল অনুর্ধ্ব-১৮ ফুটবলে চ্যাম্পিয়ন মোহামেডান

Posted by Abul Kalam Azad | | Posted in

স্পোর্টস ডেস্ক: এয়ারটেল অনুর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

আজ বৃহস্পতিবার ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সাদা-কালো শিবির। মোহামেডানের পক্ষে গোল দু’টি করেছেন অধিনায়ক বদরুল হাসান টুটুল ও নিজাম উদ্দিন খোরশীদ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়েছে মোহামেডান ও ব্রাদার্স। দু’দলই গোল করার একাধিক সুযোগ পেয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ মিনিটে মোহামেডানের জালে বল জড়িয়েছেন ব্রাদার্সের মামুন আহমেদ। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়েছে। ম্যাচের প্রথমার্ধ গোল শূণ্যভাবেই শেষ হয়েছে।

বিরতির পরও একে অন্যের ওপর আক্রমণ চালিয়ে গেছে দুই দল। কিন্তু ম্যাচে গোল যেন সোনার হরিণেই পরিণত হয়েছে। অবশেষে ৭০ মিনিটে বহু প্রত্যাশিত গোলের দেখা পেয়েছে মোহামেডান। আবু সুফিয়ানের ক্রস থেকে পাওয়া বল ডান পায়ের জোড়ালো শটে গোলে পরিণত করেছেন বদরুল হাসান টুটুল। মোহামেডান এগিয়ে গেছে ১-০ গোলে। এই গোল শোধ দিতে মরিয়া চেষ্টা চালিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু সাফল্য পাওয়ার পরিবর্তে ৯০ মিনিটে ফের গোল হজম করতে হয়েছে দলটিকে। ব্রাদার্সের জালে বল জড়িয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেছেন নিজাম উদ্দিন খোরশীদ (২-০)।

প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচটি শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। চ্যাম্পিয়ন মোহামেডান ট্রফিসহ ৫০ হাজার টাকা এবং ব্রাদার্স ইউনিয়ন রানার্স আপ ট্রফির সঙ্গে ২৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে।

প্লেনে ব্যবহার করা যাবে মোবাইল

Posted by Unknown | | Posted in

অনলাইন ডেস্ক: বিমানের যাত্রীদের মোবাইল ফোনে একটি কল করতে এখন পর্যন্ত এয়ারপোর্ট টার্মিনালে পৌঁছানোর জন্যে অপেক্ষা করতে হয়। কিন্তু ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) যাত্রীদেরকে বিমানে ভ্রমণকালীন সময়ে মোবাইল ফোনসহ অন্যান্য ইলেক্টনিক ডিভাইস ব্যবহারের অনুমতি দিয়েছে। সম্প্রতি তারা নিজেদের নিরাপত্তা পর্যালোচনা শেষে ঘোষণার মাধ্যমে এই অনুমতি প্রদান করে জানিয়েছে যে, ইলেক্টনিক ডিভাইস বিমানের নিরাপত্তার ক্ষেত্রে কোনরূপ হুমকি সৃষ্টি করে না। 

ইএএসএ উড়োজাহাজের জন্যে নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের বিধিমালা তৈরি করে থাকে। তাদের মতে প্রতিটি এয়ারলাইনেরই উচিত বহনযোগ্য সবকয়টি ইলেক্টনিক ডিভাইস ব্যবহারের বিষয়ে বিধিমালা তৈরির পূর্বে বিমানের চলাচলের প্রক্রিয়ায় ঐ ডিভাইসগুলির সিগনাল কোন রকম বাধা সৃষ্টি করে কিনা তা পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্ধারণ করা। কাজটি করতে যেহেতু কিছু সময়ের প্রয়োজন তাই হয়তো কিছু কিছু এয়ারলাইনে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে কিছু সময় লাগবে। অবস্থা বিশ্লেষণে অনুমান করা যায় যে, ভিন্ন ভিন্ন এয়ারলাইন মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে ভিন্ন ভিন্ন নীতিমালাও প্রনয়ন করতে পারে। 

তবে যতোই মোবাইল ফোন ব্যবহারের অনুমতি থাকুক না কেন যাত্রীরা কোন অবস্থায়ই ৩৩ হাজার ফুট উপরে থাকাকালীন সময়ে কোনও সিগনালই পাবেন না। তাই অবশ্য করেই এয়ারলাইনগুলিকে বিমানে যাত্রীদের ফোন ও ওয়াই-ফাই কার্যকর করতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত কেবলমাত্র ব্রিটিশ এয়ারওয়েজ-এর লন্ডন থেকে নিউ ইয়র্ক-এ যাতায়াত করা একটি মাত্র প্লেনের বিজনেসক্লাস যাত্রীরা ওয়াই-ফাই ব্যবহার ও মেসেজ পাঠানোর অনুমতি পেয়ে থাকেন। কিন্তু এখনও ব্রিটিশএয়ারওয়েজ যাত্রীদের ফোনে কথা বলাকে সমর্থন দিচ্ছেন না। কারণ তারা যাত্রীদের মধ্যে জরিপ চালিয়ে জেনেছেন যে, বিমান চলাকালীন সময়ে ফোনে কথা বলার অনুমতি দেয়ার বিষয়ে যাত্রীরাই শঙ্কিত এই ভেবে যে, তাতে হয়তো তাদের আশে পাশের সকল যাত্রীই সারাটাক্ষণ কানে ফোন লাগিয়ে কথা বলতে থাকবেন।

'সড়ক-মহাসড়কগুলোতে যানজট ও ভোগান্তি নেই'

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সড়ক-মহাসড়কগুলোতে কোনো যানজট ও ভোগান্তি নেই। তবে জলপথ ও সড়ক পথে কোরবানির গরু-ছাগল বোঝাই যানবাহনের কারণে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শন শেষে মুন্সীগঞ্জের শ্রীনগর বাইপাস মোড়ে  স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, কিছু দিন আগে টানা বর্ষণে সড়ক-মহাসড়কের অনেক ক্ষতি হয়েছে। ঈদ-পূজার আগে তেমন কোনো সময় না পাওয়ায় সড়ক-মহাসড়কে সংস্কার কাজ শেষ করা যায়নি।

এ সময় মন্ত্রীর সঙ্গে সেতু বিভাগ ও সড়ক-জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দাড়ি কাটতে রাজি না হওয়ায় চাকরি চ্যুত

Posted by Unknown | | Posted in


আন্তর্জাতিক ডেস্ক: দুবাই-তে দাড়ি কাটতে রাজি না হওয়ায় চাকরি থেকে বিতাড়িত হয়েছেন এক পাকিস্তানি যুবক। এক ইতলিয়ান রেস্টুরেন্টে কিচেন সহকারীর হিসেবে ১৩ শ’ দিরহাম বেতনের চাকরিতে দু মাস আগে দুবাই এসেছিলেন ২১ বছরের পাক যুবক জাহাঙ্গীর খান। চাকরি চলে যাওয়ায় এখন শূণ্য হাতে দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় দিন গুনছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর পাকিস্তানের গোলযোগপূর্ণ প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা।

জাহাঙ্গীর আরব পত্রিকা গালফ নিউজকে বলেন,‘গত আগস্ট মাসে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ চাকরি দিয়ে আমাকে দুবাই নিয়ে আসে এবং রেসিডেন্ট ভিসা দেন। কিন্তু দাড়ি কাটতে না চাওয়ায় দিন কয়েক আগে তারা আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে।’

জাহাঙ্গীর জানান, এর আগে একবারও নিজের দাড়িতে খুর ছোয়াননি। তারপরও চাকরি টিকিয়ে রাখতে দাড়ি ছাটতে রাজি ছিলেন তিনি। কিন্তু এতে মন গলেনি ইতালি কর্তৃপক্ষের। তদের সাফ কথা, এখানে চাকরি করতে হলে দাড়িফাড়ি রাখা চলবেনা, ক্লিন শেভ করতে হবে। কিন্তু এটা করতে রাজি ছিলেন না তিনি।

তিনি আরও জানান, কয়েকজন বন্ধু আর আত্মীয়ের সাহায্যে তিনি দুবাই রয়েছেন। তারা চাঁদা তুলে তার খাওয়া খরচ চালাচ্ছে।এ মাসেই তার দেশে ফেরার কথা রয়েছে। এখন পাকিস্তানে ফিরেই নতুন চাকরির চেষ্টা করবেন জাহাঙ্গীর।

নওগাঁয় বাসের চাপায় নিহত ৩

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: নওগাঁয় বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বাবলাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন।

যাত্রী নিরাপত্তায় নৌ-পুলিশের মহড়া

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ঈদুল আযহা ও পূজাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে আজ মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে মুন্সীগঞ্জের মাওয়াস্থ পদ্মা নদীতে মহড়া দিচ্ছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নৌ-পুলিশের কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় নৌ-পুলিশের অতিরিক্ত সুপার সানা শামিনুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এএসপি রিয়াজউদ্দিন আহমেদ, মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার খালিদ প্রমুখ।

সানা শামিনুর রহমান জানান, মুন্সিগঞ্জের মাওয়াস্থ পদ্মায় নৌ-পুলিশের মহড়ায় ৪৮৭ জন পুলিশ সদস্য অংশ নিয়েছে। এরমধ্যে নৌ-পুলিশ রয়েছেন ৪১ জন।

তিনি জানান, ঘরমুখো যাত্রীদের বিশেষ নিরাপত্তায় পদ্মায় এ মহড়া দেয়া হচ্ছে। দেশের ৪২টি পয়েন্টে নৌ-পুলিশের মহড়া শুরু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ঢাকার সদরঘাট।

প্রথম আলো সম্পাদক ও ফটোসাংবাদিকের বিরুদ্ধে মামলা

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি : মহানবীকে (সা.) নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ, কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ ও কার্টুন প্রকাশ করায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ফটোসাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কুড়িগ্রাম জেলার সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন।


কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম মামলাটি গ্রহণ করে আগামী ৯ নভেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

মামলা সূত্রমতে, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর আলপিনে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়, ২০১৩ সালের ১১ মার্চ রসআলোতে সুরা লোকমানের ভুল ব্যাখ্যা দেয়া হয় এবং ২০১৪ সালে ৬ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের সিঁদুর নিয়ে কটূক্তি করায় এ মামলা দায়ের করা হয়।

ঝাড়ু হাতে মোদির পাশে বলিউড

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: স্বচ্ছ ভারত নির্মাণের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ হাতে ঝাড়ু তুলে নিয়ে নিজেই রাস্তায় নেমে পড়লেন রাস্তা পরিস্কারের জন্য। আর তার ডাকে সাড়া দিয়ে পথে নেমেছে গোটা দেশ। মোদির ডাকে সাড়া দিতে ভুল করেননি বলিউডের নামি দামি তারকারাও। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে আমির খান, সালমান খান, সাংসদ-অভিনেত্রী কিরণ খের, ঝাঁটা হাতে ময়দানে নামার চ্যালেঞ্জ নিলেন তাঁরাও।

মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খান তো নিজেই ক্লিন ইন্ডিয়ার ব্রান্ড অ্যাম্বাসাডর হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি জানান, তিনি নিজে তাঁর অফিস ও ঘর দুই’ই নিজের হাতে পরিষ্কার করেন। তিনি এই উদ্যোগে দেশের প্রতিটি মানুষের সামিল হওয়ার জন্য অনুরধ করেছেন।

অপরদিকে প্রিয়াঙ্কা চোপড়াও ‘ক্লিন ইন্ডিয়া’ চ্যালেঞ্জে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কা বৃহস্পতিবার সকালে টুইট করে জানান, তিনি এই অভিযানে অংশগ্রহণ করতে চান, ঝাড়ু হাতে রাজপথে নামতে চান। তিনি আরও বলেন, 'যদি আমরা নিজেরা এই উদ্যোগ নিয়ে থাকি তবেই এই অভিযান সম্পন্ন হবে৷

ভাষাসৈনিক মতিন আইসিইউতে

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক আব্দুল মতিনের শারীরিক অবস্থার আবারো অবনতি হয়েছে। এর আগে মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতি হলেও, গত তিনদিন ধরে তার অবস্থা অবনতির দিকে।

৮৮ বছর বয়সে এ ভাষাসৈনিক ডায়াবেটিস, রিকারেন্স হার্নিয়া ও প্রস্টেট গ্ল্যান্ডসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার তার নিকটজন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার গন মাধ্যমকে এ খবর জানান।

আবদুস সাত্তার বলেন, গত তিন দিন ধরে তার শ্বাসকষ্ট বেড়েছে। ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসকরা সনাক্ত করেছেন। সব ধরনের চেষ্টা করেও তার শ্বাসকষ্ট কমানো যাচ্ছে না।

এর আগে গত ২০ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের জমাটবাঁধা রক্ত অপসারণ করা হয়। তখন থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভাষাসৈনিক মতিনের পাশে রয়েছেন তার সহধর্মিণী গুলবদন নেসা। তার চিকিৎসার সব ব্যয় সরকার বহন করছে।

বন্ধ বা অচল এটিএম বুথের সামনে নোটিশ প্রদর্শনে নির্দেশনা

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা এবং দুর্গাপূজার ছুটিতে দেশের সবগুলো তফসিলি ব্যাংকের বন্ধ বা অচল এটিএম বুথের সামনে অবশ্যই নোটিশ প্রদর্শনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
আজ বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের প্রতি এটিএম বুথের ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটিএম এবং পিওএস নেটওয়ার্ক সার্বক্ষণিক চালু রাখতে হবে। এটিএম বুথে সার্বক্ষণিক নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। বন্ধ বা অচল এটিএম বুথের সামনে অবশ্যই নোটিশ ঝুলাতে হবে। 

প্রজ্ঞাপনে গ্রাহকরা লেনদেনের সময় যাতে নিরাপদে তা করতে পারে সেটি নিশ্চিত করেত সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

স্থানীয় ও বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

Posted by Unknown | | Posted in

অনলাইন ডেস্ক: সরকারের বিরুদ্ধে স্থানীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে এবং দলকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আজ ঢাকা ফেরার পথে এখানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিকালে দলের নেতা-কর্মীদের এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাঁর দশ দিনের সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবা উদ্দিন সিরাজ এবং সিলেট জেলা ও নগর নেতৃবৃন্দ বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট বিমানবন্দর ত্যাগ করেন। শেখ হাসিনা সিলেট বিমানবন্দরে তাঁর যাত্রাবিরতিকালে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে দলীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মিসবা উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সাংগঠনিক বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে তাদের নির্দেশ দেন। সূত্রঃ বাসস।

উপসচিব পদে রদবদল

Posted by Unknown | | Posted in

সচিবালয় প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) ডা. মো. মারোয়ার বারীকে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক পদে বদলি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

এছাড়া উপসচিব বেগম নাজনীন কাওসার চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) তানভীর মোহাম্মদ আজিমকে সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

একইসাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম রোকেয়া খাতুনকে উপজেলা নির্বাহী অফিসার পদে রাজশাহী বিভাগে ন্যস্ত করা হলে তা বাতিল করা হয়।

ডিএসসিসির ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

Posted by Abul Kalam Azad | | Posted in ,

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন জালিয়াতির ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

করপোরেশনের প্রকাশক মো. ইব্রাহীম হোসেন খানের নির্দেশে তাদেরকে বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃতরা হলেন- কানুনগো মোহাম্মদ আলী, ডিএসসিসির সার্ভেয়ার আলী আহম্মেদ, সার্ভেয়ার বাচ্চু মিয়া ও সাবেক সম্পত্তি কর্মকর্তা বর্তমানে সহকারী বাস টার্মিনাল ম্যানেজার মহসিন উদ্দিন মোড়ল।

দুদকের মামলা সূত্রে জানা যায়, গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার মার্কেটে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে ৪৯৩টি অস্থায়ী দোকান বরাদ্দের অভিযোগে ডিসিসির সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. মশিয়ার রহমান এবং কানুনগো মোহাম্মদ আলীসহ ৮ জনের বিরুদ্ধে গত ২৪ আগস্ট শাহবাগ থানায় একটি মামলা করে দুদক। মামলার অপর আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ সিটির সার্ভেয়ার মোতালেব হোসেন, সার্ভেয়ার ফারুক হোসেন, সার্ভেয়ার বাচ্চু মিয়া, সাবেক সম্পত্তি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন সাবু, সাবেক সম্পত্তি কর্মকর্তা মো. মহসিন উদ্দিন মোড়ল।

জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জহিরুল হকের আদালতে জামিনের জন্য আসামি কানুনগো মোহাম্মদ আলীর পক্ষে ডিএসসিসির সার্ভেয়ার আলী আহম্মেদ হাজিরা দিতে দাঁড়ান। একই সঙ্গে আসামী সার্ভেয়ার মো. বাচ্চু মিয়া ও সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়লও আদালতে হাজিরা দেন। কিন্তু আদালত কানুনগোর মোহাম্মদ আলীর জালিয়াতির এ বিষয়টি টের পেয়ে উপস্থিত সবাইকে আটকে দেন। ওই সময় আদালতের সামনে দাঁড়িয়ে থাকা আসামি কানুনগো মোহাম্মদ আলীকে কর্মরত পুলিশ গ্রেপ্তার করে। ওই দিনই এ ৪ আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন আদালত।
 
উল্লেখ্য, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের (এস্টেট-২৫২৫) দোকান বরাদ্দের ফাইলে আবেদন পাল্টানো, স্বাক্ষর জাল, নোটশিট পরিবর্তনসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে ২০১২ সালে থেকে অনুসন্ধান শুরু করে দুদক। আর তা শেষ হয় ২০১৪ সালে।

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সারে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম বিপাশা (৪)। বিপাশা বকশীগঞ্জ উপজেলার বিলেরপাড় গ্রামের ফারুক হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে বিপাশা নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে। দুপুরে বাড়ির পাশে বড়ভাঙা খালে বিপাশার লাশ ভেসে ওঠে। পরে খাল থেকে বিপাশার লাশ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিবন্ধন ছাড়া সিমকার্ড বিক্রি করলে ব্যবস্থা

Posted by Abul Kalam Azad | | Posted in

নিজস্ব প্রতিনিধি: নিবন্ধন ছাড়া মোবাইল ফোনের সিমকার্ড বিক্রি করলে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, নিবন্ধন ছাড়া বা ভুয়া নিবন্ধনে কোনো নম্বরও গ্রাহককে যেন না দেওয়া হয়। যদি দেওয়া হয়, তাহলে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন,  মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মাওয়া ঘাটে স্পিডবোট ডুবি, উদ্ধার ১১

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে ১১ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। তবে এতে কোনো হতাহত হওয়ার ঘটনা পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া যাত্রী আবুল বসার জানান, তিনি ওই স্পিডবোটে ছিলেন। ঘাটের লোকদের ফাঁকি দিয়ে লাইফজ্যাকেট না নিয়ে স্পিডবোটটি দ্রুতগতিতে ঘাট ছেড়ে যায়। পথে কাওড়াকান্দি থেকে ছেড়ে আসা রানীখেত নামে একটি ফেরির সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়।

আবুল বসারের ভাষ্য মতে, ফিরীর সাথে সংঘর্ষের পরে তিনি ফেরির নিচের দিকে তলিয়ে যাচ্ছিলেন। ভাগ্যক্রমে সেখান থেকে বেঁচে ফিরে আসেন।

মাওয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) খালিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্পিডবোটটি ডুবে গেছে। তবে ১১ জন যাত্রীকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

শিক্ষার্থীদের রাস্তার পাশে না দাঁড়াতে স্থায়ী নিষেধাজ্ঞা

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: জাতীয় বা রাষ্ট্রীয় দিবস ছাড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংবর্ধনা, অন্য কোনো দিবস পালনের নামে রাস্তায় বা মাঠে দাঁড় করিয়ে না রাখার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন সুনামগঞ্জ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জের সহকারী জজ শহীদুল ইসলাম চৌধুরীর এ নিষেধাজ্ঞা দেন।

আদালত সূত্রে জানা যায়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের কারিকুলাম ও শিক্ষা কার্যক্রম ছাড়া সুনামগঞ্জ পৌর শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের কোনো গুরুত্বপূর্ণ বা অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংবর্ধনা, জাতীয় বা রাষ্ট্রীয় দিবস ব্যতিরেকে অন্য কোনো দিবস পালনের নামে রাস্তায় বা সড়কে বা মাঠে দাঁড় করিয়ে রাখতে পারবেন না। কিংবা কোনো র‌্যালিতে অংশ গ্রহণে বাধ্য করতে না পারেন এমর্মে  সুনামগঞ্জের জেলা প্রশাসক, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের অধ্যক্ষ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বুলচান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ, এইচ এম পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তাকে  স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

‘ধর্ম নিয়ে বাজে মন্তব্য যেই করুক শেখ হাসিনা তা বরদাস্ত করবেন না'

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘ধর্ম নিয়ে এরকম বিরূপ মন্তব্য যারা করেন তারা বিকৃত মস্তিস্কের অধিকারী। এ ধরনের বাজে মন্তব্য যেই করুক শেখ হাসিনা তা বরদাস্ত করবেন না।’

আজ বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ীর মরিচপুরান ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে গরীব-দুস্থদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণকালে তিনি একথা বলেন ।
 
কৃষিমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি হজ থেকে দেশে ফিরলেই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যাবস্থা নেয়া হবে'।

ঈদুল আজহা উপলক্ষে নকলার ২ টি ও নালিতাবাড়ী পৌরসভাসহ ৬টি ইউনিয়নের নয় হাজারেরও বেশি গরীব-দুস্থদের জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন মন্ত্রী।

এ সময় মতিয়া চৌধুরীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করীম, প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের দুই পক্ষের গুলি বিনিময়, আহত ৭

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কেউ গুলিবিদ্ধ না হলেও উভয়পক্ষের অন্তত ৭ নেতাকর্মী আহত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাপ্পি, সদস্য আকবর হোসেন ও উপজেলা কমিটির সদস্য ইমন মিঝি আহত হয়েছে।

দুপুরে শহরের ডাক বাংলোতে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য লায়ন এম এ আওয়াল দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় আধিপত্য নিয়ে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ ও পৌর ছাত্রলীগের সভাপতি সোহেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। 

রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন বলেন, স্থানীয় সাংসদের উপস্থিতিতে দুই পক্ষের সমঝোতা হয়েছে। তবে গুলি বিনিময়ের কথা অস্বীকার করেন তিনি।

ঝালকাঠির পৌর মেয়রকে সাময়িক বরখাস্ত

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আজ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেয়া হয়।

 আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে গাছ বিক্রি, সরকারি আদেশ অমান্য করে ব্যাটারী চালিত অটো রিকসার লাইসেন্স প্রদান, ইউজিআইআইপি-২ প্রকল্পের ড্রেন নির্মানের সময় বৈদ্যুতিক খুটি সরানোর জন্য সংস্লিষ্ট কতৃপক্ষের অনুমতি না নেয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ আদেশ দেয়া হয়েছে। স্থানীয় সরকার ( পৌরসভা) আইনের ২০০৯ এর ৩১ (১) ধারায় এ পদ হতে তাকে সাময়িক বরখাস্তর কথা আদেশে উল্লেখ করা হয়। এ আদেশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে ১নং প্যানেল মেয়রের নিকট দায়িত্ব দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ ব্যাপারে ঝালকাঠির পৌর মেয়র আফজাল হোসেন জানান, এ ধরনের সিদ্ধান্তের আগে আমাকে শোকজ বা আমার কোন বক্তব্য প্রদানের সুযোগ না দেয়ায় এটা আইন সম্মত নয়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।  নেত্রকোনার কেন্দুয়ায় এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম দ্বীন ইসলাম (৩৫)। দুল্লি গ্রামের সফর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার দুল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে একই গ্রামের হুমায়ূন কবীর চৌধুরীর সঙ্গে শিক্ষক নাজিম উদ্দিনের বিরোধ চলে আসছিল। এর আগে তাদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলাও চলছে।

বুধবার সন্ধ্যায় হুমায়ূন কবীর চৌধুরীর লোকজন জামিনে ছাড়া পেয়ে কেন্দুয়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষক নাজিম উদ্দিন গ্রুপের এক ব্যক্তিকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে রাতে নাজিম উদ্দিনের লোকজন প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দ্বীন ইসলাম নিহত হন। এ সময় আহত হন আরও ২০ জন। পরে খুনের ঘটনায় উত্তেজিত লোকজন প্রতিপক্ষের ৩০-৩৫ বাড়িঘর ভাঙচুর এবং দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল ছুটেযান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইউপি সদস্য শহীদ মিয়া, ইমদাদুল হক ও রতন মিয়া নামে তিন জনকে আটক করে পুলিশ। নাশকতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লতিফ সিদ্দিকীর মত কুলাঙ্গারকে ফাঁসিতে ঝুলাতে হবে

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ, মহানবী করিম (সঃ) ও তাবলিগ জামাতকে নিয়ে কটুক্তি করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কুলাঙ্গার আখ্যা দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানোর দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এক সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবিব এ দাবি জানান।

মন্ত্রী লতিফ ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে এই সমাবেশ হয়।

সমাবেশে জুনাইদ আল হাবিব বলেন, আব্দুল লতিফ সিদ্দিকী নামক কুলাঙ্গারকে ফাঁসিতে ঝুলাতে হবে। সে একজন নাস্তিক-মুরতাদ। তার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। নতুন আইন করে এই নাস্তিক-মুরতাদের বিচার করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের আন্দোলন নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে। আমরা এখানে পুলিশের সঙ্গে মারামারি করতে আসিনি। আমরা এসেছি ঈমানের দাবিতে। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ।

ডিম খেয়ে ১৮ জন গরু ব্যবসায়ী অজ্ঞান

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ডিম খেয়ে অজ্ঞান হয়ে হাসপাতালে যেতে হয়েছে  ১৮ জন গরু ব্যবসায়ীকে। বুধবার রাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাটগড় গরুর হাটে এ ঘটনা ঘটেছে। পরে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

তাদের কয়েকজন হলেন- আসাদুল (৩০), জিয়াউল (৩০), ইসলাম (২৮), রাজু (৩২), মজিবুল (৪০), সিরাজুল (৩৭), খালেদ (৩৫), সোবাহান (৪২), কাইয়ূম (৩২), জাহেদুল (৩০), জামিরুল (৪০), মহিদুল (৪২) শহীদুল (৩৫), ইয়ামিন (৪৫)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কোরবানির গরু বিক্রি করতে তারা পতেঙ্গার কাটগড় হাটে এসেছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে কাটগড় গরুর বাজার থেকে ডিম খেয়ে ১৮ গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য ব্যবসায়ীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে অসুস্থ কারো টাকা-পয়সা খোঁয়া যায়নি। খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে।

একরাম হত্যা মামলার আসামি হেলাল ও হোসেনের জামিন

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যন একরামুল হক একরাম হত্যা মামলার সন্দেহভাজন দুই আসামি হেলাল উদ্দিন ও মীর হোসেনকে জামিন দিয়েছেন আদালত।

 
আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর জেলা দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান আশরাফ আলী তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, একরাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক হেলাল উদ্দিন ও মীর হোসেন স্বপন নিম্ন আদালতে জামিন আবেদন করলে দুপুরে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জামিনের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, গত ২০ মে সকাল ১১টায় একরামুল হক একরামকে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি ও আগুনে পুড়িয়ে হত্যা করে।

লতিফের বিরুদ্ধে বিভিন্ন জেলায় আরো ৫ মামলা

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করে ধর্ম অবমাননা করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে তার নিজ জেলা টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় আরও ৫ মামলা হয়েছে।

বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিভিন্ন জেলার আমলী আদালত ও ম্যাজিস্ট্রেট কোর্টে এসব মামলা দায়ের করা হয়। এর মাধ্যে কয়েকটিতে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

টাঙ্গাইল: মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে তার নিজ জেলা টাঙ্গাইলেও। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ ‍জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেনের আদালতে ২৯৫ ‘ক’ ধারায় এ মামলা দায়ের করা হয়। জেলার তাঁতী লীগের আহ্বায়ক সোলেমান হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বরিশাল: মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নগরীর কাটপট্টি রোডের বাসিন্দা জনতা হাউজিং লিমিটেডের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মো. আলী হোসেন মামলাটি আমলে নিয়ে লতিফ সিদ্দিকীকে ২৬ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

খুলনা: মহানগর আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে। পৃথকভাবে বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন- অধ্যক্ষ আলী আহমেদ ও অ্যাডভোকেট এসএম ওয়াছিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খুলনা আমলী আদালত ’ক’ অঞ্চলে মামলা দুটি দায়ের করা হলে বিজ্ঞ বিচারক আবীর পারভেজ মামলা দুটি আমলে নিয়ে শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমান রাখেন।

ময়মনসিংহ: জেলার আমলী আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ৪নং আমলী আদালতে এই মামলা দায়ের করেন জেলার নান্দাইল উপজেলার হাজী আনোয়ারুল ইসলাম। আদালতের বিচারক ফারজান ইয়াসমিন মামলাটি আমলে নিয়েছেন।

চাঁদপুর: মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চঁদপুর আদালতেও মামলা দায়ের হয়েছে। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলাটি দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা ইসলামীক ফ্রন্টের যুগ্ম সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদলতের বিচারক মাশরুল সালেকীন মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।

এর আগেও একই অভিযোগে তার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মামলা দায়ের হয়।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর মহানবী হযরত মুহাম্মদ (সা.), হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন লতিফ সিদ্দিকী।  এর পরে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্তও নেয়া হয়।

হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজ ডেস্ক:  আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবতিৃত থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

উল্লেখ্য, আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫১ মিনিটে।

১৮ নভেম্বর রুয়েটের চতুর্থ সমাবর্তন

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আব্দুল হামিদ।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের সহকারী পরিচালক গোলাম মোর্তুজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ (০৩ সিরিজ) হতে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ (০৮ সিরিজ) পর্যন্ত এবং স্নাতকোত্তর শ্রেণীর (এমএসসি ইঞ্জিনিয়ারিং, এম ইঞ্জিনিয়ারিং, এমফিল ও পিএইচডি) ৩০ সেপ্টেম্বর ২০১৪ ইংরেজি তারিখ পর্যন্ত ডিগ্রিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে সমাবর্তন অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সকল ছাত্রছাত্রীকে রুয়েটের ওয়েবসাইট (www.ruet.ac.bd) থেকে নির্ধারিত ছক সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য রুয়েটের ওয়েবসাইট থেকে জানা যাবে।

সমাবর্তন সংক্রান্ত তথ্যের জন্য convocation@ruet.ac.bd এ ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সমাবর্তনের বিস্তারিত কর্মসূচি পরবর্তী সময়ে সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

নোট জালিয়াতি চক্রের ৮ সদস্য গ্রেফতার

Posted by Unknown | | Posted in


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরীর সরাঞ্জমসহ নোট প্রস্তুতকারী সংঘবদ্ধ জালিয়াতি চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে চক্রের মূল হোতা আবুল খায়ের (৪৬), মো. আজিজুল হক (২৯), মো. সোহেল রানা (২৯), মো. শাহআলম (২৭), মো. শহীদুল ইসলাম (২৯), মো. ইয়াছিন আরাফাত (১৯) এবং মো. সোহাগ মাসুদ (২২)।

এসময় তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি জাল বাংলাদেশী টাকা, টাকা তৈরীর কাগজ, ফ্রেম, নিরাপত্তা সূতা, ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়।

রাজধানীর মিন্টো রোডস্থ ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।

পেশোয়ারে যাত্রীবাহী বাসে বিস্ফোরণে নিহত ৭

Posted by Abul Kalam Azad | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে একটি যাত্রীবাহী বাসে বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বাজিদখেল এলাকায় এই  বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ডননিউজের।

বোমা নিস্ক্রীয়করণ স্কোয়াডের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল শাফাকাত মালিক জানান, পাঁচ কিলোগ্রাম ওজনের একটি বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বোমা নিস্ক্রীয়কারী দলের বিশেষজ্ঞরা জানান, বিস্ফোরণটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মাত্রায় ঘটেছে।দুর্ঘটনাস্থলের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি।

শমসের মবিনের জামিন মঞ্জুর

Posted by Unknown | | Posted in


নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা শমসের মবিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছে ঢাকার অতিরিক্ত মহানগর আদালত। গাড়ি ভাংচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার একটি মামলায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে ওই মামলায় তিনি আত্মসমর্পন করে জামিন আবেদন করলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। শমসের মবিনের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সাংবাদিকদের এ কথা জানান। 

মামলা সূত্রে জানা যায় ২০১০ সালের ২৭ জুন বিএনপি’র ডাকা হরতালে পিকেটিং করার সময় গাড়ি ভাংচুর, পুলিশের কর্তব্য-কাজে ও গাড়ি চলাচলে বাধাদান এবং পুলিশকে হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়। পুলিশের এসআই (সাব ইন্সপেক্টর) মোহাম্মদ আলী বাদী হয়ে শমসের মবিনসহ কয়েকজনকে আসামি করে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।  

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের পদত্যাগ

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রথম নারী গোয়েন্দা প্রধান জুলিয়া পিয়ারসন পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সমালোচনার মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিরেক্টর জে জনসনের কাছে পদত্যাগপত্র জমা দেন পিয়ারসন। এরপর জনসন এক বিবৃতিতে এ তথ্য জানান।

হোয়াইট হাউজের নিরাপত্তা লঙ্ঘনের একটি ঘটনা নিয়ে আগের দিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের তোপের মুখে পড়েন পিয়ারসন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনেক সদস্যই তাকে পদত্যাগ করার আহ্বান জানান।

এই চাপের মুখে সিক্রেট সার্ভিসের পরিচালকের দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ মাসের মাথায় পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ওমর গঞ্জালেস নামে এক ব্যক্তির অনুপ্রবেশের ঘটনায় বিভিন্নমুখী সমালোচনা মুখোমুখি হতে হয়ে পিয়ারসনকে। এছাড়া নিরাপত্তা বিঘ্নিতের আরও বেশ কিছু কারণ আছে তার পদত্যাগের। এসব ঘটনার দায় স্বীকার করে সংশ্লিষ্টদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বরগুনায় বাসের ধাক্কায় নিহত ১

Posted by Abul Kalam Azad | | Posted in

স্থানীয় প্রতিনিধি: বরগুনা-নেয়ামতি রুটে বাসের ধাক্কায় নসিমনের ১ যাত্রী নিহত ও  আরও ২ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষিনকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরগুনা থেকে নেয়ামতিগামী মুনতাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রীবোঝাই নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান একজন। এ ছাড়া আহত হন আরও দুই টেম্পুযাত্রী।

লামায় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলীর আগা গ্রামে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন-ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী জাহেদা বেগম (৫০) ও তার মেয়ে নাছিমা বেগম (১৫)।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, পাগলির আগা গ্রামে দুপুরে বৃষ্টির মধ্যে জাহেদা বেগম ও তার মেয়ে নাছিমা বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় হঠা‍ৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। একই সময় বজ্রপাতে পাশের কমিউনিটি সেন্টার গ্রামে আশ্রাফ উদ্দিনের একটি গাভী ও একটি ছাগল মারা যায়।

সচিবালয়ে ভুয়া সাংবাদিক গ্রেফতার

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ের ৫ নম্বর গেটে ওবায়দুল ইসলাম আকাশ নামে একজন ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে আটক করেছে সচিবালয়ের নিরাপত্তা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সামনে থাকে তাকে আটক করা হয়।

আটককৃত আকাশের গ্রামের বাড়ি নঁওগা পত্নীতলা গ্রামে। আকাশ ইসমাইল নামে এক ব্যক্তির কাছ থেকে চাকরি ফিরিয়ে দেয়ার কথা বলে ১ লাখ টাকা হাতিয়ে নেয়।

পরে সে ভুয়া পাস দিয়ে ইসমাইলকে সচিবালয়ে প্রবেশ করায়। এসময় পুলিশ তাদের দুইজনকেই আটক করে।

ফিলিস্তিনের কোচ হবেন ম্যারাডোনা!

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: এবার ফিলিস্তিনের কোচ হওয়ার জন্য চুক্তি করতে যাচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা। ফিলিস্তিন ও আরব মিডিয়াগুলোর খবরে ফলাও করে দেখাচ্ছে আর্জেন্টাইন ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার নাম।

ফিলিস্তিন জাতীয় ফুটবল দলকে কোচিং করানোর জন্য দেশটির ফুটবল ফেডারেশন থেকে ম্যারাডোনাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে, এ খবরের সত্যতা এখনও পাওয়া যায়নি।

পরের বছর এএফসি এশিয়ান কাপ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ায় খেলবে ফিলিস্তিন। এটাই তাদের এশিয়ান টুর্নামেন্টে প্রথম অংশগ্রহন। আর তার দায়িত্ব দেওয়া হতে পারে ম্যারাডোনাকে।

নাপোলির সাবেক তারকা ৫৩ বছর বয়সী ম্যারাডোনা এর আগে রেসিং ক্লাব, ডি কোরিয়েন্তেস ও আল ওয়াসেলের মতো ক্লাবকে কোচিং করিয়েছেন।

ভাগ্যের কাছে বাংলাদেশের হার

Posted by Abul Kalam Azad | | Posted in ,

স্পোর্টস ডেস্ক : বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালে টস ভাগ্য সহায় না হওয়ায় বাই লজ অনুযায়ী আসর থেকে বিদায় নিতে হলো  গত আসরের স্বর্ণ জয়ী বাংলাদেশকে। ফলে দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসের স্বর্ণ জয়ের স্বপ্ন থেকে ছিটকে পড়তে হলো মাশরাফিদের।

বৈরী আবাহাওয়ার কারণেএশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচটি হবে কীনা-এ নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তবে সংশয় দূর করে ম্যাচ শুরুর ঘন্টা খানেক আগেই বৃষ্টি কমে। কোরিয়ার স্থানীয় সময় বেলা ২টাই ম্যাচটি শুরু হয়। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কার দলপতি থিরিমান্নে। 

ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দিলহারার বলে খোঁচা মারতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে মাঠ ছাড়েন ওপেনার এনামুল হক বিজয়। ওয়ানডাউনে ব্যাট করতে নামা মোহাম্মদ মিঠুন  দলীয় ৩ রানে এবং নিজে কোনো রান না করেই বোল্ড আউট হয়েছেন দিলহারার বলে।

দলীয় ৬ রানে তৃতীয় উইকেট পতন হয়েছে বাংলাদেশের। উডানের বলে মিডঅনে ভিথানাগির হাতে ক্যাচ তুলে দিয়ে ডেসিং রুমের পধ ধরেছেন সদ্য শাস্তি ভোগ করে আসা অলরাউন্ডার সাকিব আল হাসানও (১)। শুরুতেই এভাবে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের তখন ব্যাটিং বিপর্যয়। এ বিপর্য কাটিয়ে রানের চাকা সচল করেছেন ওপেনার তামিম ইকবাল ও সাব্বির রহমান জুটি। তাদের ব্যাটে ভর করে ১১ ওভারে ৫৯ রান তুলেছে বাংলাদেশ। ম্যাচের এই সময়টাতেই ফের বৃষ্টি নামে।

প্রায় আড়াই ঘন্টা খেলা বন্ধ রাখার পর ম্যাচের ভাগ্য নির্ধারণে পুনরায় টস করে টুর্নামেন্ট কমিটি। ম্যাচের শুরুর মতো এবারও টস ভাগ্যে হেরে গেছে বাংলাদেশ। নিয়মানুযায়ী তাই আসর থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে; মাশরাফিকের মেনে নিতে হয়েছে দুর্ভাগ্যজনক বিদায়ের হতাশা।

আজ জাতীয় উৎপাদনশীলতা দিবস

Posted by Unknown | | Posted in


অনলাইন ডেস্কআজ ২ অক্টোবর জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদ্যাপন করা হবে। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘টেকসই উন্নয়নের জন্য ধারাবাহিক উৎপাদনশীলতা’।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এর নেতৃত্ব দেবেন। শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ শিল্প মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্পকারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীরা এতে অংশ নেবেন।

এছাড়া সকাল সাড়ে নয়টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘টেকসই উন্নয়নের জন্য ধারাবাহিক উৎপাদনশীলতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এনপিও এই সেমিনার আয়োজন করছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে প্রধান অতিথি থাকবেন। শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ’র সভাপতিত্বে সেমিনারে এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মাসুদ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এছাড়া, দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন টকশো সম্প্রচার করবে। জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটররা ক্ষুদে বার্তা প্রেরণ করে উৎপাদনশীলতা বিষয়ে জনগণকে সচেতন করবে। সূত্রঃ বাসস।

    আর্কাইভ