প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ঘরের মাঠে অ্যাটলেটিকোর জয়
স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে নতুন কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির অধীনে প্রথম হার বরণ করলো জুভেন্টাস।
বুধবার মাদ্রিদের ভিসেন্ত ক্যালেদন স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে স্পেন চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ ব্যবধানে পরাস্ত হয় ‘তুরিনোর ওল্ডলেডি’রা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগে অ্যাটলেটিকোকে কাঙ্খিত লিড পাইয়ে দেন তুরস্ক ইন্টারন্যাশনাল। যাতে করে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে পয়েন্টের খাতা খোলে দিয়াগো সিমিওনে বাহিনী।
অবশ্য এই জয়ের পরেও গ্রুপ ‘এ’য়ের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই অ্যাটলেটিকো। দুই ম্যাচে এক হার ও এক জয়ে তিন পয়েন্ট মারিও মানজুকিচ, আরদা তুরান ও কোকেদের।
সমান সংখ্যক খেলায় তিন পয়েন্ট জুভদেরও। তবে গোল ব্যবধানে তালিকার শীর্ষস্থানে ইতালি চ্যাম্পিয়নরা। আর টেবিলের শেষ দুটি স্থানে আছে মালমো ও অলিম্পিয়াকোস।