Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

নিবন্ধন ছাড়া সিমকার্ড বিক্রি করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি: নিবন্ধন ছাড়া মোবাইল ফোনের সিমকার্ড বিক্রি করলে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, নিবন্ধন ছাড়া বা ভুয়া নিবন্ধনে কোনো নম্বরও গ্রাহককে যেন না দেওয়া হয়। যদি দেওয়া হয়, তাহলে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন,  মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৬:২১ PM . বিভাগঃ .

0 comments for " নিবন্ধন ছাড়া সিমকার্ড বিক্রি করলে ব্যবস্থা "

Leave a reply

    আর্কাইভ