প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
দুর্গাপূজার প্রসাদ খেয়ে ৪০ জন অসুস্থ
স্থানীয় প্রতিনিধি: দুর্গাপূজার প্রসাদ খেয়ে দুই পুরোহিতসহ ৪০জন অসুস্থ হয়ে পড়েছেন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে ইন্দ্রজিৎ ভৌমিকের বাড়িতে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাদের কটিয়াদি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন -সংগ্রাম ভৌমিক, ঊমা ভৌমিক, শৈশব দাস, বিজয় চক্রবর্তী, অনুপ ভৌমিক, মনি ভৌমিক, মনা ভৌমিক, পল্টন ভৌমিক, নিয়তি রানী ভৌমিক, বীনা ভৌমিক, অজিত। বাকি আহতরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, ইন্দ্রজিৎ ভৌমিকের বাড়িতে দুর্গাপূজার প্রসাদ খেয়ে পেটের ব্যাথা, বমি ও ডায়রিয়াসহ অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় সন্ধ্যা নাগাদ ১২ জনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অতিরিক্ত গরমের কারণেও এরকম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
