প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
স্থানীয় ও বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: সরকারের বিরুদ্ধে স্থানীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে এবং দলকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আজ ঢাকা ফেরার পথে এখানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিকালে দলের নেতা-কর্মীদের এই নির্দেশনা দেন।প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাঁর দশ দিনের সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবা উদ্দিন সিরাজ এবং সিলেট জেলা ও নগর নেতৃবৃন্দ বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট বিমানবন্দর ত্যাগ করেন। শেখ হাসিনা সিলেট বিমানবন্দরে তাঁর যাত্রাবিরতিকালে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে দলীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মিসবা উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সাংগঠনিক বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে তাদের নির্দেশ দেন। সূত্রঃ বাসস।