প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ঝাড়ু হাতে মোদির পাশে বলিউড
আন্তর্জাতিক ডেস্ক: স্বচ্ছ ভারত নির্মাণের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ হাতে ঝাড়ু তুলে নিয়ে নিজেই রাস্তায় নেমে পড়লেন রাস্তা পরিস্কারের জন্য। আর তার ডাকে সাড়া দিয়ে পথে নেমেছে গোটা দেশ। মোদির ডাকে সাড়া দিতে ভুল করেননি বলিউডের নামি দামি তারকারাও। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে আমির খান, সালমান খান, সাংসদ-অভিনেত্রী কিরণ খের, ঝাঁটা হাতে ময়দানে নামার চ্যালেঞ্জ নিলেন তাঁরাও।
মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খান তো নিজেই ক্লিন ইন্ডিয়ার ব্রান্ড অ্যাম্বাসাডর হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি জানান, তিনি নিজে তাঁর অফিস ও ঘর দুই’ই নিজের হাতে পরিষ্কার করেন। তিনি এই উদ্যোগে দেশের প্রতিটি মানুষের সামিল হওয়ার জন্য অনুরধ করেছেন।
অপরদিকে প্রিয়াঙ্কা চোপড়াও ‘ক্লিন ইন্ডিয়া’ চ্যালেঞ্জে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কা বৃহস্পতিবার সকালে টুইট করে জানান, তিনি এই অভিযানে অংশগ্রহণ করতে চান, ঝাড়ু হাতে রাজপথে নামতে চান। তিনি আরও বলেন, 'যদি আমরা নিজেরা এই উদ্যোগ নিয়ে থাকি তবেই এই অভিযান সম্পন্ন হবে৷
