প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আজ জাতীয় উৎপাদনশীলতা দিবস
অনলাইন ডেস্ক: আজ ২ অক্টোবর জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদ্যাপন করা হবে। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘টেকসই উন্নয়নের জন্য ধারাবাহিক উৎপাদনশীলতা’।
কর্মসূচির
অংশ হিসেবে সকাল
৮টায় রাজধানীর ওসমানী স্মৃতি
মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে এক
বর্ণাঢ্য র্যালি বের হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
এর নেতৃত্ব দেবেন। শিল্পসচিব
মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ
শিল্প মন্ত্রণালয় এবং বিভিন্ন
সরকারি-বেসরকারি
প্রতিষ্ঠানের কর্মকর্তা,
শিল্পকারখানার
মালিক, শ্রমিক
ও কর্মচারীরা এতে অংশ নেবেন।
এছাড়া
সকাল সাড়ে নয়টায় রাজধানীর
সিরডাপ মিলনায়তনে ‘টেকসই
উন্নয়নের জন্য ধারাবাহিক
উৎপাদনশীলতা’ শীর্ষক এক
সেমিনার অনুষ্ঠিত হবে। এনপিও
এই সেমিনার আয়োজন করছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
এতে প্রধান অতিথি থাকবেন।
শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন
আবদুল্লাহ’র সভাপতিত্বে
সেমিনারে এফবিসিসিআই’র সভাপতি
কাজী আকরাম উদ্দিন আহ্্মদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন। বুয়েটের রেজিস্ট্রার
অধ্যাপক ড. এ
কে মাসুদ এতে মূল প্রবন্ধ
উপস্থাপন করবেন।
দিবসটি
উপলক্ষে রাষ্ট্রপতি এবং
প্রধানমন্ত্রী পৃথক বাণী
দিয়েছেন। এছাড়া, দিবসটির
গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ
টেলিভিশন টকশো সম্প্রচার
করবে। জাতীয় দৈনিকে বিশেষ
ক্রোড়পত্র প্রকাশ হবে। পাশাপাশি
মোবাইল ফোন অপারেটররা ক্ষুদে
বার্তা প্রেরণ করে উৎপাদনশীলতা
বিষয়ে জনগণকে সচেতন করবে।
সূত্রঃ বাসস।
