Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

একরাম হত্যা মামলার আসামি হেলাল ও হোসেনের জামিন

স্থানীয় প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যন একরামুল হক একরাম হত্যা মামলার সন্দেহভাজন দুই আসামি হেলাল উদ্দিন ও মীর হোসেনকে জামিন দিয়েছেন আদালত।

 
আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর জেলা দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান আশরাফ আলী তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, একরাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক হেলাল উদ্দিন ও মীর হোসেন স্বপন নিম্ন আদালতে জামিন আবেদন করলে দুপুরে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জামিনের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, গত ২০ মে সকাল ১১টায় একরামুল হক একরামকে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি ও আগুনে পুড়িয়ে হত্যা করে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৫:০৯ PM . বিভাগঃ .

0 comments for " একরাম হত্যা মামলার আসামি হেলাল ও হোসেনের জামিন "

Leave a reply

    আর্কাইভ