Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

পাবনায় চার ডাকাতকে গনপিটুনি

স্থানীয় প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আটমাইল গ্রামে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের হামলায় গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। এলাকাবাসী ডাকাত দলের চার সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আটক চার ডাকাত হলেন-হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাবুসাইন গ্রামের ফজলু মেম্বারের ছেলে রনি (২২), একই জেলার বানিয়ারচর উপজেলার হাগাপাশা গ্রামের দরবেশ আলীর ছেলে মুন্না (২২), সিলেটের কোতোয়ালি উপজেলার শামীমাবাদ গ্রামের সুমন-১ (২৮) ও ঢাকার যাত্রাবাড়ী এলাকার মৃত আজম আলীর ছেলে সুমন-২ (২৬)।

ডাকাতদের হামলায় আহত সেলিনা খাতুন, রানা হোসেন ও মুসা প্রামাণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চললে বলেও জানান ওসি।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার আটমাইল গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, আটজনের একদল সশস্ত্র ডাকাত মাইক্রোবাসে করে আটমাইল গ্রামের নিজাম উদ্দিন ও সেলিম হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা ও ১৫ ভরি সোনার গহনা লুট করে নেয়। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে তাদের হামলায় এক গৃহবধূসহ তিনজন আহত হন। পরে পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী ডাকাতদলকে ধাওয়া করে চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

পরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে আহত চার ডাকাতকে আটক করে পুলিশ পাহাড়ায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:০৭ PM . বিভাগঃ .

0 comments for " পাবনায় চার ডাকাতকে গনপিটুনি "

Leave a reply

    আর্কাইভ