প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
ভাগ্যের কাছে বাংলাদেশের হার
স্পোর্টস ডেস্ক : বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালে টস ভাগ্য সহায় না হওয়ায় বাই লজ অনুযায়ী আসর
থেকে বিদায় নিতে হলো গত আসরের স্বর্ণ জয়ী বাংলাদেশকে। ফলে দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসের স্বর্ণ জয়ের স্বপ্ন থেকে ছিটকে পড়তে হলো মাশরাফিদের।
বৈরী আবাহাওয়ার কারণেএশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচটি হবে কীনা-এ নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তবে সংশয় দূর করে ম্যাচ শুরুর ঘন্টা খানেক আগেই বৃষ্টি কমে। কোরিয়ার স্থানীয় সময় বেলা ২টাই ম্যাচটি শুরু হয়। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কার দলপতি থিরিমান্নে।
ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দিলহারার বলে খোঁচা মারতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে মাঠ ছাড়েন ওপেনার এনামুল হক বিজয়। ওয়ানডাউনে ব্যাট করতে নামা মোহাম্মদ মিঠুন দলীয় ৩ রানে এবং নিজে কোনো রান না করেই বোল্ড আউট হয়েছেন দিলহারার বলে।
দলীয় ৬ রানে তৃতীয় উইকেট পতন হয়েছে বাংলাদেশের। উডানের বলে মিডঅনে ভিথানাগির হাতে ক্যাচ তুলে দিয়ে ডেসিং রুমের পধ ধরেছেন সদ্য শাস্তি ভোগ করে আসা অলরাউন্ডার সাকিব আল হাসানও (১)। শুরুতেই এভাবে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের তখন ব্যাটিং বিপর্যয়। এ বিপর্য কাটিয়ে রানের চাকা সচল করেছেন ওপেনার তামিম ইকবাল ও সাব্বির রহমান জুটি। তাদের ব্যাটে ভর করে ১১ ওভারে ৫৯ রান তুলেছে বাংলাদেশ। ম্যাচের এই সময়টাতেই ফের বৃষ্টি নামে।
প্রায় আড়াই ঘন্টা খেলা বন্ধ রাখার পর ম্যাচের ভাগ্য নির্ধারণে পুনরায় টস করে টুর্নামেন্ট কমিটি। ম্যাচের শুরুর মতো এবারও টস ভাগ্যে হেরে গেছে বাংলাদেশ। নিয়মানুযায়ী তাই আসর থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে; মাশরাফিকের মেনে নিতে হয়েছে দুর্ভাগ্যজনক বিদায়ের হতাশা।
প্রায় আড়াই ঘন্টা খেলা বন্ধ রাখার পর ম্যাচের ভাগ্য নির্ধারণে পুনরায় টস করে টুর্নামেন্ট কমিটি। ম্যাচের শুরুর মতো এবারও টস ভাগ্যে হেরে গেছে বাংলাদেশ। নিয়মানুযায়ী তাই আসর থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে; মাশরাফিকের মেনে নিতে হয়েছে দুর্ভাগ্যজনক বিদায়ের হতাশা।
