প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
লতিফ সিদ্দিকীকে দল থেকেও অব্যাহতি দেওয়া হবে
স্থানীয় প্রতিনিধি: ধর্ম নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে প্রধানমন্ত্রী মর্মাহত। তাকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দেয়ার পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে সিলেট বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১০ দিনের সফর শেষে দেশে ফেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থানীয় শীর্ষ নেতারা স্বাগত জানাতে গেলে প্রধানমন্ত্রী তাদের কাছে এ কথা বলেন।
দলের একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।