Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

মহাসড়ক থেকে পশুর হাট সরাতে সমস্যা হচ্ছে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: সেতু ও সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক প্রভাবের কারণে মহাসড়ক থেকে পশুর হাট সরাতে সমস্যা হচ্ছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহাখালী বাসটার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। তিনি পুরো টার্মিনাল পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে।

মন্ত্রী বলেন, এবার মহসড়কে গরুর হাটের সংখ্যা অনেক কম। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে হাটগুলো কমাতে সক্ষম হয়েছি। কিছু জায়গায় রাজনৈতিক প্রভাবের কারণে হাট সরাতে সমস্যা হচ্ছে। জনপ্রতিনিধিরা নিয়ম না মেনে এই গরুর হাটগুলো বসাতে সহযোগিতা করে থাকেন। এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।  আমি ইতোমধ্যে দু-এক জায়গায় এর প্রমাণ পেয়েছি। এ বিষয়ে উপযুক্ত ফোরামে আলোচনা করা হবে।

যাত্রীদের ঘরে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘আমি বলবো না যাত্রীরা মহাস্বস্তিতে ঘরে ফিরতে পারবে। তবে দুর্ভোগ কম হবে। রাস্তায় সঙ্কট হবে না।
 
আগামী মার্চের মধ্যে ঢাকা-ময়মনসিং মহাসড়ক পুরোরপুারি সচল হবে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ মুহূর্তে বাংলাদেশর কোনো মহাসড়কে বেহাল অবস্থা নেই। কিন্তু পশুবাহী গাড়ির জন্য  রাস্তায় ধীরগতি তৈরি হচ্ছে। এছাড়া ঈদের আগে পশু পরিবহন করার জন্য ধোলাইখাল থেকে তৈরি করা ফিটনেসবিহীন গাড়ি  রাস্তায় নামানো হয়। এগুলো রাস্তায় বিকল হয়ে যানজট সৃষ্টি করে।
 
সরকার ফিটনেসবিহীন গাড়ি চলাচলের অনুমতি দেয় কেন- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলোর ফিটনেস সার্টিফিকেট দেয় বিআরটিএ। সেখানেবও শর্ষের মধ্যে ভূত রয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১:৪২ PM . বিভাগঃ , .

0 comments for " মহাসড়ক থেকে পশুর হাট সরাতে সমস্যা হচ্ছে: সেতুমন্ত্রী "

Leave a reply

    আর্কাইভ