প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টির কারনে বন্ধ
স্পোর্টস ডেস্ক: ইনচিয়নের ইয়নহুই ক্রিকেট গ্রাউন্ডে ১৭তম এশিয়ান গেমস ক্রিকেটে আজ বৃহস্পতিবার ছেলেদের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচটি বৃষ্টির কারণে বন্ধ আছে। বৃষ্টি শুরু হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেটে ৫৯ রান।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।
কিন্তু ব্যাটিংয়ে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৬ রানে ৩ উইকেটের পতন ঘটে মাশরাফিদের। আনামুল ও মিথুন কোনো রান না করেই আউট হয়ে যান। সাকিব আল হাসান সংগ্রহ করেন মাত্র ১ রান।
তবে শুরুর এ বিপর্যয় কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে টাইগাররা। তামিম ইকবাল ৩৩ বলে ২৪ এবং সাব্বির রহমান ২৫ বলে ২৭ রান সংগ্রহ করে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার বোলার দিলহারা ২ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে ২টি উইকেট দখল করেছেন।
এদিকে গুরুত্বপূর্ণ এই খেলায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। খেলছেন তামিম ইকবাল, মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, জিয়াউর রহমান, সাব্বির রহমানরা। আর লঙ্কার পক্ষে উপুল থারাঙ্গা, দিনেশ চান্ডিমাল ও লাহিরু থিরিমান্নের মতো ক্রিকেটাররা খেলছেন।