প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ধানমণ্ডি লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ধানমণ্ডি লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বয়স আনুমানিক ৩২। বুধবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই যুবক বেশকিছু দিন ধরেই লেকের আশপাশে ঘোরাফেরা করছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
মঙ্গলবার বিকেলে সে লেকের পানিতে নামলে দায়িত্বরত কর্মীরা তাকে বাধা দেয়ার চেষ্টা করে। তবে তারপরও সে পানিতে নামে। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওইদিন লেকে ডুবুরি নামিয়েও ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এরপর বুধবার বিকেলে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই মরদেহ উদ্ধার করে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।