Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

মীর্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় প্রতিনিধি: টাঙ্গাইলের মীর্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার বংশাই নদীর তীরে গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ফতেহপুর ইউনিয়নের পাড়দিঘী গ্রামের আজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৮), হাফেজ আলীর ছেলে সানোয়ার হোসেন (৪২) ও আনোয়ার হোসেন ধলা মিয়ার ছেলে রবিন মিয়া (২২)।

মীর্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে নৌকাযোগে মীর্জাপুর থেকে বংশাই নদী পার হচ্ছিলেন তারা। এসময় নদীর ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে পড়ে যান এই তিন ব্যক্তি।

পরে উপজেলা ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদীতে তল্লাশি করে তাদের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা নি‌র্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৪০ AM . বিভাগঃ .

0 comments for " মীর্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ