প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
'সড়ক-মহাসড়কগুলোতে যানজট ও ভোগান্তি নেই'
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সড়ক-মহাসড়কগুলোতে কোনো যানজট ও ভোগান্তি নেই। তবে জলপথ ও সড়ক পথে কোরবানির গরু-ছাগল বোঝাই যানবাহনের কারণে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শন শেষে মুন্সীগঞ্জের শ্রীনগর বাইপাস মোড়ে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, কিছু দিন আগে টানা বর্ষণে সড়ক-মহাসড়কের অনেক ক্ষতি হয়েছে। ঈদ-পূজার আগে তেমন কোনো সময় না পাওয়ায় সড়ক-মহাসড়কে সংস্কার কাজ শেষ করা যায়নি।
এ সময় মন্ত্রীর সঙ্গে সেতু বিভাগ ও সড়ক-জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।