প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন যোগাযোগ বন্ধ
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ের চিনকি আস্তানায় এলাকায় ঢাকামুখী মহানগর প্রভাতীর বগি লাইনচ্যূত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম স্টেশন থেকে সকাল সোয়া ৭টার দিকে ঢাকার উদ্দেশে মহানগর প্রভাতী ট্রেনটি যাত্রা করে। মীরসরাইয়ের চিনকি আস্তানা স্টেশন এলাকা দিয়ে যাওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের পর পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানান পূর্বাঞ্চল রেলের পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার।
এদিকে ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত হয়ে হেলে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকক যাত্রীই আহাজারি শুরু করেছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে ফিরোজ ইফতেখার বলেন, এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।