Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

জীবননগরে যুবককে কুপিয়ে হত্যা

স্থানীয় প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে তাস খেলাকে কেন্দ্র করে আরিফ হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে আটটার দিকে সেনেরহুদা গ্রামের তোতা মিয়া নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে আরিফকে  কুপিয়ে হত্যা করে।

নিহত আরিফ সেনেরহুদা গ্রামের পূর্বপাড়ার আজির বকসের ছেলে। এবং অভিযুক্ত তোতা মিয়া একই পাড়ার সামিরুল হোসেনের ছেলে। ঘটনার পর থেকে তোতা আত্মগোপন করেছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাসুদ রানা  জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আরিফ মারা গেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আসামিকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:১০ AM . বিভাগঃ .

0 comments for " জীবননগরে যুবককে কুপিয়ে হত্যা "

Leave a reply

    আর্কাইভ