Posted by
Unknown
|
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
|
Posted in
জাতীয়
অনলাইন ডেস্ক: আগামীকাল ২ অক্টোবর জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদ্যাপন করা হবে। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘টেকসই উন্নয়নের জন্য ধারাবাহিক উৎপাদনশীলতা’।
কর্মসূচির অংশ হিসেবে ২ অক্টোবর সকাল ৮টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এর নেতৃত্ব দেবেন। শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ শিল্প মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্পকারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীরা এতে অংশ নেবেন।
এছাড়া সকাল সাড়ে নয়টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘টেকসই উন্নয়নের জন্য ধারাবাহিক উৎপাদনশীলতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এনপিও এই সেমিনার আয়োজন করছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে প্রধান অতিথি থাকবেন। শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ’র সভাপতিত্বে সেমিনারে এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মাসুদ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এছাড়া, দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন টকশো সম্প্রচার করবে। জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটররা ক্ষুদে বার্তা প্রেরণ করে উৎপাদনশীলতা বিষয়ে জনগণকে সচেতন করবে। সূত্রঃ বাসস।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করছেন। আজ রাত সাড়ে ৯টায় চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি শুরু হয়।
দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহা ও পূজায় ঘরমুখো যাত্রীর চাপ সামলাতে বৃহস্পতিবার থেকে লঞ্চের স্পেশাল সার্ভিস চালু করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক জয়নাল আবেদীন বলেন, ‘অতিরিক্ত যাত্রীদের চাপ মোকাবিলা ও নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে লঞ্চের স্পেশাল সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন ১২০টির মতো লঞ্চ চলাচল করবে।’
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সদরঘাট টার্মিনালে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া নদীপথে নজরদারি করবে নৌ-ট্রাফিক পুলিশ।
জয়নাল আবেদীন বলেন, ‘কোনো যাত্রী যাতে নৌকা দিয়ে লঞ্চে উঠতে না পারে সে জন্য আইনশৃংখলা বাহিনী দায়িত্ব পালন করবে। গত দুইদিন ধরেই যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া লঞ্চের ছাদে কোনো যাত্রী যাতে না ওঠে তা দেখভাল করবেন বন্দরে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।’

অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সদরঘাটে মোবাইল কোর্ট বসানো হবে বলেও জানান তিনি।
লঞ্চ দুর্ঘটনা এড়াতে এবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রাজধানীর সিএমএস আদালতে ২টি, চট্টগ্রামে ৪টি, সিলেটে একটি এবং বরিশালে একটি। হজ ও তবলিগ জামাত নিয়ে কটূক্তির করায় তার বিরুদ্ধে এ সব মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা:রাজধানীর সিএমএস আদালতে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এএনএম আবেদ রেজা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে একটি মামলা দায়ের করেন। একই অভিযোগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে ঢাকার চকবাজার থানার পূর্ব ইসলামবাগের বাসিন্দা আলহাজ মোহাম্মাদ বাদল বাদী হয়ে ওই মন্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।
চট্টগ্রাম: একই অভিযোগে চট্টগ্রামে তার বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে। অ্যাডভোকেট কাওসার পারভীন বাদী হয়ে বেলা ১১টার দিকে চট্টগ্রাম পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাঈদের আদালতে মামলাটি দায়ের করেন। এ ছাড়া ইফতেকার হোসেন মহসিন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট শামসুন নাহার বাদী হয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে বাকি তিনটি মামলা করা হয়।
সিলেট: আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হয়েছে।বুধবার সকাল সাড়ে ১১টায় মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট মাসুদুর রহমান খান মুন্না।
বরিশাল: ঠিক একই অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বরিশালেও ১টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুর ২টায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোটেকট মো. সাইফুল আলম ফুয়াদ বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (দ্বিতীয় ও তৃতীয়) এ মামলা করেন।
তার এ বক্তব্যের প্রেক্ষিতে দেশে-বিদেশে সমালচনার ঝড় বইছে। বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন গুলি মিছিল-মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। অবিলম্বে তাকে মন্ত্রীসভা থেকে বহিস্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
অর্থনীতি ও বানিজ্য

নিজস্ব প্রতিবেদক: দেশের বাণিজ্য ও রফতানি খাতে বিশেষ অবদানের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) সংখ্যা বাড়ানো হবে। যাতে আরও বেশি ব্যবসায়ী স্বীকৃতি পায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সিআইপি-২০১২ কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
সিনিয়র বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে তোফায়েল বলেন, 'দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীরাই বেশি অবদান রাখছেন। তাদের স্বীকৃতি দিতে হবে। এ জন্য আরও বেশি ব্যবসায়ীদেরকে সম্মানিত করা হবে।'
অনুষ্ঠানে মোট ১৪৭ জন সিআইপির মধ্যে ১০১ জনকে রফতানিতে সিআইপি এবং ৪৬ জনকে ট্রেডে সিআইপি হিসেবে কার্ড দেওয়া হয়েছে। এবার ২২ টি পণ্য খাতের মধ্যে ১৮ টি পণ্য খাতে সিআইপি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই চলছে। অর্থনীতির সবগুলো সূচকই উর্ধ্বমুখী। বিশ্ববাণিজ্যে কঠিন সময়ের মাঝেও ব্যবসায়ীরা ব্যবসায় ভালো করছেন। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ রফতানিতে অনেক এগিয়ে আছে। এমনকি ভারতের চেয়ে নারীর ক্ষমতায়নে এগিয়ে রয়েছে।'
তোফায়েল আহমেদ ২০১২ সালের সিআইপি কার্ড দেরিতে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, 'আগামী জুনের মধ্যে সিআইপি হালনাগাদ করা হবে। ২০১৩ ও ২০১৪ সালের সিআইপি দেওয়া হবে।'
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেন, 'ব্যবসায়ীদের সিআইপি কার্ড দিয়ে মূল্যায়ন করায় আরও ভাল কাজ করবে। যারা পায়নি তারাও পাওয়ার জন্য অনুপ্রানিত হবে।'
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেন, 'সিআইপি নীতিমালা করার কারণে কার্ড দিতে পিছিয়ে পড়েছেন। আগামীতে যথা সময়ে দেওয়ার চেষ্টা করবে বাণিজ্য মন্ত্রণালয়।'
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
,
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়েরকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাকে আটক করা হয়।
মঙ্গলবার রাতে ঝালকাঠি শহরের উপজেলা সড়কের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জিয়াউলের বাবা সৈয়দ উম্মাদুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টায় সাদা পোশাক পরা ৩৫ থেকে ৪০ র্যাব সদস্য তাদের বাসা ঘিরে ফেলেন। পরে বাসায় ঢুকে তাকে আটক করে নিয়ে যায়।
র্যাব-৮ এর কর্পোরাল মো. হাসেম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Posted by
Unknown
|
|
Posted in
অর্থনীতি ও বানিজ্য
বি২৪ নিউজ ডেস্ক: ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও তৈরি পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে। বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে সনাতন ধর্মালম্বী কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ত না করে অভ্যন্তরীন সমন্বয়ের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো আগামী শনিবার খোলা রাখতে হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার ব্যাংকগুলো খোলা রাখতে হবে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়ার পক্ষে বিএনপির একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা বার্তা ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে দেন।
বিএনপির প্রতিনিধি দলে এ সময় উপস্থিত ছিলেন দলটির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহিন। শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক আবিদুর রহমান লিটু ও সেকেন্দার আলী।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
স্থানীয় প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯ টায় দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে এ ঘটনা ঘটেছে। নিহত বাংলাদেশির নাম সালাউদ্দিন বাবু। নিহত বাবু চাঁদপুর জেলার মোস্তফা চৌধুরীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সালাউদ্দিন বাবু নামের ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথে অস্ত্রধারী কিছু যুবক তাকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
Posted by
Unknown
|
|
Posted in
তথ্য ও প্রযুক্তি
বি২৪ নিউজ ডেস্ক: উইন্ডোজ ৯ আসতে খুব একটা দেরি নেই। ইতোমধ্যেই উইন্ডোজ ৯ কে ঘিরে নানা গুজব ডালপালা মেলতে শুরু করেছে। উইন্ডোজ ৯ এর টেকনিক্যাল প্রিভিউ এর ডাউনলোড লিংক রয়েছে, এমন একটি ওয়েবসাইট অনলাইন থেকে সরিয়ে নিয়েছে মাইক্রোসফট।

সেই একই পেজে এমন কিছু তথ্য রয়েছে, যা থেকে অনেকে ধারণা করছেন এর নাম হতে পারে Windows TH। যদিও এর আগে শোনা গিয়েছিল এর নাম হতে Windows Threshold।
সম্প্রতি বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত স্ক্রিনশট থেকে দেখা গিয়েছে, উইন্ডোজ ৯ এ থাকছে কিছু নতুন ফিচার। একইসাথে রাখা হচ্ছে মাইক্রোসফটের সাড়া জাগানো ফিচার কর্টানা। আরও থাকছে স্টার্ট মেন্যু, উইন্ডোজ ৮ এ যেটি বাদ দেওয়া হয়েছিল ।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
এন.এইচ.তুহনি,
কুমল্লিা প্রতনিধি: কুমিল্লায় ৬ লক্ষাধিক টাকার মাদক ও অনান্য মালামাল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় শওকত আলী ভূইয়া (৪৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার প্রথম প্রহরে হাবিলদার মোঃ গোলাম মাওলার নেতৃত্বে জগন্নাথ দিঘি বিওপি’র চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বেতিয়ারা এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা এবং ৪৮ পিস ইয়াবাসহ নোয়াখালী জেলার সেনবাগ থানার রাজরামপুর গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ শওকত আলী ভূইয়াকে আটক করে।
এছাড়াও অনান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি ৪০ বোতল, গাঁজা ২ কেজি, শাড়ি ৯৮ টি, বাই সাইকেল ৩ টি, ষ্টীলের আলমারির তালা ৩০ টি এবং ১৪১ কেজি জিরা মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদক দ্রব্য এবং মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৬ লক্ষ ১৩ হাজার ৭ শ টাকা। আটককৃত মাদক দ্রব্য কুমিল্লা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অনান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
অনলাইন ডেস্ক: সৌদি আরব এসে ওমরাহ পালন করলেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে বেলা বারোটায় ওমরাহ পালন সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (শ্রম) মকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম।
এর আগে বুধবার ভোর পৌনে ৬টায় (সৌদি আরবের স্থানীয় সময়) রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বাসস এ খবর জানায়।
বিমানবন্দরে মক্কার ডেপুটি গভর্নর ড. ইকাব আল-লুবাইয়েক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও জেদ্দায় বাংলাদেশের কন্সাল জেনারেল একেএম শহীদুল করিম রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
আব্দুল হামিদ সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসাবে হজ পালন শেষে ১০ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
এন.এইচ.তুহনি,
কুমল্লিা প্রতনিধি: কুমিল্লা মহানগরীতে অস্ত্রের মুখে ছিনতাইকালে ৩ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন, সদর দক্ষিণ জেলার কালিনগর গ্রামের আবুল কালামের ছেলে কাউছার (২৫), একই উপজেলার শামবকসী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম (৩০) এবং ভলবপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে আতিক হাসান।
ডিবি পুলিশ সূত্র জানায়, আটককৃত ছিনতাইকারী দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা মহানগরীসহ সদর দক্ষিণ এলাকায় চুরি ছিনতাইসহ নানা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে। ঈদকে সামনে রেখে এ চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠে।
মঙ্গলবার বিকেলে ওই ৩ ছিনতাইকারী নগরীর রানীরবাজার ৩ রাস্তার মোড়ে ছিনতাইয়ের প্রস্তুতি নেয়। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এস.আই শাহ কামাল আকন্দ ও এস.আই সহিদুল ইসলাম ফোর্স নিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৪ টি ছোড়া এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে বেটার স্টোরিজ লিমিটেড এবং নেপাল থেকে রোবোটিক এসোসিয়েশন বার্ষিক আঞ্চলিক মঞ্জুরি প্রতিযোগিতা ‘কোডিং ইয়োর অপরচুনিটি’ এ্যাওয়ার্ড লাভ করেছে। ঢাকার এক হোটেলে প্রতিযোগিতার সর্বশেষ ইভেন্টে তাদের উদ্ভাবনী প্রস্তাব বাস্তবায়নের তাদের এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্বব্যাংক আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায়।
বিজয়ী সংস্থাগুলোকে তাদের উদ্ভাবনী প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রত্যেকটিকে ১০ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে।সংস্থাসমূহ ও এনজিও’র তরুণ নেতৃত্বের জন্য বিশ্বব্যাংক ও মাইক্রোসফট আঞ্চলিক মঞ্জুরি প্রতিযোগিতা ‘কোডিং ইয়োর অপরচুনিটি’ এর আয়োজন করে থাকে।
চূড়ান্ত তালিকায় বাংলাদেশ থেকে ৪টি এবং নেপাল থেকে তিনটি সংস্থা শীর্ষস্থানীয় আইটি ও উন্নয়ন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের কাছে তাদের প্রস্তাবনা উপস্থাপন করে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার ৪টি দেশের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশগুলো হলো বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা। প্রতিযোগিতায় এই চারটি দেশ থেকে ৭০টির বেশি প্রকল্প প্রস্তাব উত্থাপন করা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার গুঞ্জাবাড়ি এলাকায় স্ত্রী ও মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ১০টার দিকে ঐ এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- রনি সরকার, তার স্ত্রী স্বপ্না রানী ও তাদের মেয়ে ভুমি।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে রনি মোবাইলে তার শাশুড়িকে জানায়, আপনার মেয়ে (স্বপ্না রানী) অসুস্থ হয়ে পড়েছেন, তাকে নিয়ে যান। তবে কেমন অসুস্থ তা জানাননি। বুধবার সকাল ১০টায় স্বজনরা এসে দেখে বাড়ির দরজা বন্ধ। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন রনি গলায় ফাঁস দিয়ে ঝুলছে এবং পাশে স্ত্রী স্বপ্না ও মেয়ে ভুমির লাশ পড়ে আছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পারিবারিক কলোহের কারণে রনি স্ত্রী ও মেয়েকে বিষপান করিয়ে মারার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে একটি মবিল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যায় প্রমিনেন্ট লুব লিমিটেড মুবিল ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্সিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা জানায়, হবিগঞ্জ ধুলিয়াখাল এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীর প্রমিনেন্ট লুব লিমিটেড মুবিল ফ্যাক্টরিতে সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই চারদিক ছড়িয়ে পড়লে পুরো ফ্যক্টরিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্সিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের সুবিধার কথা মাথায় রেখে অটোমেটেড টেলার মেশিন-এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে এ বলা হয়, গ্রাহরা তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় টাকা তুলতে পারেন সেজন্য এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ৫ অক্টোবর হতে ৭ অক্টোবর পবিত্র ঈদ উল আযহা ও দুর্গা পূজা উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে। এ সময়ে জনসাধারণের নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের স্বার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা সরবরাহসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরামর্শ দেয়া হলো।
Posted by
Unknown
|
|
Posted in
অর্থনীতি ও বানিজ্য
,
শীর্ষ সংবাদ
অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের মিশন বলেছে, রাজনৈতিক পরিবেশ শান্ত থাকায় বাংলাদেশের অর্থনীতি গতিশীল হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী হওয়ায় চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ২৫ শতাংশে দাঁড়াতে পারে।
২ সপ্তাহ বাংলাদেশের সফর শেষে মিশনপ্রধান ও আইএমএফ এশিয়া প্যাসিফিক বিভাগের উপপ্রধান এক বিবৃতিতে এ কথা বলেছেন। মঙ্গলবার রাতে বিবৃতিটি ওয়াশিংটন থেকে আইএমএফের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২০১২ সালের এপ্রিলে আইএমএফ প্রায় ১শ’ কোটি ডলার সম্প্রসারিত ঋণ (ইসিএফ) অনুমোদন করে। এরইমধ্যে এ ঋণের ৫ কিস্তি অর্থ ছাড় শেষ হয়েছে। ঋণের ৬ষ্ঠ কিস্তির প্রায় ১৪ কোটি ডলার ছাড় করার আগে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করতে গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় আসে আইএমএফের ওই মিশন। মিশনের প্রতিবেদনের ভিত্তিতে আইএমএফ ৬ষ্ঠ কিস্তি ঋণ ছাড় করবে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী থানার এক বাসায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ শহিদুল ওরফে সাদেকুল নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে প্যারিস রোডের একটি বাসায় ডাকাতি হচ্ছে বলে এলাকাবাসী থানায় ফোন করলে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করে। তবে অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ সময়ে গ্রেপ্তারকৃত ওই ডাকাতকে জনতা গণ ধোলাই দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাঁর ১০ দিনের সফর শেষে আগামীকাল দেশে ফিরে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-০০৬ আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট লন্ডনে হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। শেখ হাসিনার বিমান ফ্লাইট সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রী ৬৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে যান। তিনি সেখান থেকে ২৯ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডনে যান।
প্রধানমন্ত্রী গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি বিশ্বে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ধর্মীয় জঙ্গিবাদে উত্থান ও বিশ্বের বিভিন্ন এলাকায় চরমপন্থীর উত্থানে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বিশ্বে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের রক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতির সম্প্রীতি বিনষ্টকারী অশুভ শক্তিকে নির্মূল করতে হবে।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডী মিচেল ওবামার দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বিশষ নেতৃবৃন্দের সঙ্গে যোগ দেন। তিনি জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের দেয়া সংবর্ধনা ও ভোজ সভায়ও যোগ দেন।
শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন-২০১৪ এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের ন্যাশনাল এ্যাকশন এন্ড এম্বিশন এনাউন্সমেন্ট সেশনে ভাষণ দেন। তিনি গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনিশিয়েটিভের উচ্চ পর্যায়ের আলোচনায়ও অংশ নেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গ, বেলারুশের প্রধানমন্ত্রী মিকাল ভি মায়নিকোভিচ এবং নেপালের প্রধানমন্ত্রী সুশিল কৈরালার সাথে পৃথক বৈঠক করেন। সূত্রঃ বাসস।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
স্থানীয় প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চার জনকে হত্যার মূল পরিকল্পনাকারী ডাকাত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব- ১০।
রাতে ডেমরায় আরেকটি অভিযানে চাঁনমিয়া নামের সুমনের এক সহযোগিকেও গ্রেপ্তার করা হয়েছে। তার থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সরোয়ার বলেন, গ্রেপ্তার সুমন কেরানিগঞ্জে সাজু ও তার স্ত্রী-সন্তানদের হত্যার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়- ডাকাতির টাকা ও মালামাল ভাগ-ভাটোয়ারা এবং পরকীয়ার জের ধরেই সাজুকে হত্যা করা হয়। আর ঘটনার যেন কোনো স্বাক্ষী না থাকে, সেজন্য বাসায় সাজুর স্ত্রী ও সন্তাদের হত্যা করা হয়।
গত বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত সাত জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তখন ডাকাত সুমন পলাতক ছিল।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: আজ সকালে রাজধানীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজধানীর ভাষানটেক এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত লুৎফুর রহমান (৩০) রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ভাষানটেক এলাকায় নির্মাণাধীন ৯-তলা ভবনের ৭ তলায় কাজ করার সময় লুৎফুর রহমান সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদাকে ডেকে পাঠিয়েছেন। তার সাথে কথা বলার জন্য তাকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। আজ বুধবার রাত ১০টায় এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হবে।
নাজমুল হুদা বলেন, ‘ম্যাডাম রাতে ডেকেছেন, তাই যাবো। এতদিন তো দলে ছিলাম না, হয়তো দলে যাবার ব্যাপারেই কথাবার্তা হবে। দল থেকে বহিষ্কার হওয়ার পর দীর্ঘদিন ধরেই দলে ফেরার জন্য চেষ্টা চালিয়ে আসছেন তিনি। খালেদা জিয়ার এই ডাক তার দলে ফেরার পথ সুগম করবে বলে মনে করছেন নাজমুল হুদার শুভাকাঙ্খিরা।
উল্লেখ্য, খালেদা জিয়া সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে ২০১২ সালে দলের শৃঙ্খলা ভঙের দায়ে বহিষ্কৃত হন বিএনপির একসময়ের এ প্রভাবশালী ভাইস চেয়ারম্যান।
Posted by
Unknown
|
|
Posted in
বিনোদন
বিনোদন ডেস্ক: নায়িকা হিসেবে সোনম কাপুরের ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলোতে তিনি ১২ জন ভিন্ন ভিন্ন নায়কের সঙ্গে অভিনয় করেছেন। প্রথম সিনেমা 'সাওয়ারিয়া'তে তাঁর নায়ক ছিলেন দুজন। অর্থাৎ এখনো একই নায়কের বিপরীতে দুবার দেখা যায়নি সোনমকে। সম্প্রতি মুক্তি পেয়েছে সোনম অভিনীত 'খুবসুরত' এবং এ সিনেমাতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। ফাওয়াদের অভিনয় যেমন সমালোচকদের পছন্দ হয়েছে, তেমনি পছন্দ করেছেন সোনমও। তাই পাকিস্তানি এই অভিনেতার সঙ্গে আবারও অভিনয় করার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।
এ প্রসঙ্গে সোনম বলেন- 'দর্শকরা পর্দায় আমাদের প্রেম যে পছন্দ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। নিশ্চিতভাবেই ফাওয়াদের সঙ্গে আরো সিনেমা করব আমি। সোনাম স্বীকার করেন, দর্শকদের কাছ থেকে এতটা সাড়া পাওয়ার আশা তিনি করেননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন-'আমরা মাত্র ৯০০ হলে সিনেমাটি মুক্তি দিয়েছি। সবাই সিনেমাটিকে এভাবে গ্রহণ করবেন, এটা আসলে ভাবতেই পারিনি। তাহলে আরো বেশি হলে মুক্তি দেওয়া যেত।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার আগামী ১৪ অক্টোবর ঢাকায় আসছেন। এর আগেও অনেকবার বাংলাদেশে এসেছিলেন শচিন। প্রতিবারই খেলতে আসলেও এবার তিনি আসবেন অন্য একটি কারণে। অবসর নেওয়ার পর এটিই শচীনের প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা।
ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব গাজী ট্যাংকের স্বত্বাধিকারী লুৎফর রহমান (বাদল) এর বন্ধু হিসেবে পরিচিত শচীন। বাদলের কেনা দলটির নাম পরিবর্তন অনু্ষ্ঠানে যোগ দিতেই শচীন আসছেন বাংলাদেশে।
লুৎফর গত বছর গাজী ট্যাংক দলটি কিনে সেটির নাম বদলে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ রাখার আবেদন করেছিলেন বিসিবির কাছে। বিসিবি তার আবেদনে সাড়া দেওয়ায় এবার তিনি তার ক্লাবটির নাম পরিবর্তন করে রাখতে পারবেন ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’।
আর কারনেই ১৪ অক্টোবর লিজেন্ডস অব রূপগঞ্জ-এর নাম ও লোগো উন্মোচন করতে আসার কথা টেন্ডুলকারের।
Posted by
Unknown
|
|
Posted in
তথ্য ও প্রযুক্তি
বি২৪ নিউজ ডেস্ক: ইন্টারনেট যুক্ত করেছে বন্ধু কিম্বা পরিবার থেকে শুরু করে অন্য রুমে রাখা কম্পিউটারের সাথে, এমন কি এখন লাইটের সুইচ সহ ঘরের বিভিন্ন আসবাবপত্রের সাথে।
‘কানেক্টেড হোম’ ধারণাটি সম্পর্কে বলা যায়, এটি হচ্ছে এমন একটি বাড়ি যাতে আছে নেটওয়ার্ক সংযুক্ত আসবাবপত্র, অর্থাৎ এমন সব যন্ত্রপাতি ও ব্যবস্থা যেমন থার্মোস্ট্যাটস্, ভিডিও ক্যামেরা এবং ইলেক্ট্রিক লাইট কিংবা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা যা কিনা আপনার স্পর্শ ছাড়া আপনার ইচ্ছেমতোই চলতে পারে।

নকিয়া বলছে, এসবই আপনি করতে পারেন আপনার লুমিয়া ফোনটি ব্যবহার করে। এভাবে দূর থেকে কাজ সারতে চাইলে আপনাকে প্রথমেই যা কিনতে হবে তার মধ্যে আছে ইন্সটিওন স্টার্টার কিট যার দাম ১৯৯.৯৯ ডলার। এক একটি কিটে এক এক ধরণের জিনিস পাবেন, কিন্তু আপনি চাইলে আপনার প্রয়োজন মতো জিনিসগুলো এক সাথে কিনে নিতে পারেন। তবে কিটগুলোতে সাধারণভাবে যা থাকছে তা হল একটি মোশন সেনসর, ওপেন/ক্লোজ সেনসর, থার্মোস্ট্যাট, ওয়াই-ফাই ক্যামেরা এবং আরো কিছু জিনিস।
ঘরে ইন্সটিওন এর যন্ত্রপাতি লাগানো হয়ে গেলে এবার আপনার উইন্ডোজ ফোন ৮/৮.১ এ ‘ইন্সটিওন ফর হাব’ ডাউনলোড করে নিতে হবে। আপনার অ্যাপ থেকে আপনি লাইট অন ও অফ করতে পারবেন, আর যদি আপনি ইন্সটিওন এলইডি বাল্ব ব্যবহার করেন তবে লাইটের আলোর পরিমান কমিয়েও নিতে পারবেন দরকার মতো। যদি আপনার ঘরের দরজায় মনিটর সেনসর লাগানো থাকে তবে আপনি জানতে পারবেন আপনার ঘরে কেউ ঢুকল কিনা, কিম্বা ঘর থেকে বেরোবার সময় দরজা লক করতে কেউ ভুলে গেল কিনা। এমনটি ঘটলে আপনি আপনার ফোনের ওয়াই-ফাই ক্যামেরা দিয়ে নিজের চোখেই দেখে নিতে পারবেন ঘটনাটা আসলে কী ঘটেছে।
ঘরের তাপমাত্রাও নিজের পছন্দমতো পরিবর্তন করতে পারবেন ফোনের মাধ্যমে থার্মোস্ট্যাটকে নির্দেশ দিয়েই।
Posted by
Unknown
|
|
Posted in
তথ্য ও প্রযুক্তি
অনলাইন ডেস্ক: স্যামসাং তাদের মোবাইল ডিভিশন থেকে ৫০০ জন প্রকৌশলীকে টাইজেন নিয়ে কাজ করার বিশেষ দায়িত্ব দিয়ে সংশ্লিষ্ট ডিভিশনে স্থানান্তর করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, স্যামসাং তাদের মোবাইল ডিভিশন থেকে ৫০০ এর অধিক প্রকৌশলীকে অন্যান্য বিভাগ যেমন কনজুমার ইলেক্ট্রনিক্স, টিভি, নেটওয়ার্ক, প্রিন্টার, সফ্টওয়্যার উৎপাদনে সরিয়ে নিয়েছে। স্যামসাং-এর এই বিশাল সংখ্যক কর্মী স্থানান্তরের উদ্দেশ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তাদের মোবাইল ডিভিশনের ভবিষ্যৎ কী সে প্রশ্ন এখন অনেকের। নিশ্চিত করে কিছু বলা না গেলেও এটুকু অনুমান করা যায় যে, এই রদবদল করা হয়েছে টাইজেনকে ‘ইন্টারনেট অব থিংস্ (আইওটি)’ এর প্লাটফর্ম হিসেবে এগিয়ে নেয়ার লক্ষ্য থেকে।
অ্যান্ড্রয়েডের চেয়ে টাইজেন ব্যবহারে বেশি আগ্রহী হওয়া স্বাভাবিক ভাবে গ্রহণ করা হলেও প্রকৃতপক্ষে স্যামসাং টাইজেনকে একটি কেন্দ্রিয় অপারেটিং সিস্টেমে পরিণত করতে চায় যাতে এর সাহায্যে তারা তাদের অন্যান্য স্মার্ট প্রোডাক্টকে আরো সামনে নিয়ে যেতে পারে। যেহেতু স্যামসাং তাদের স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেমে পরিবর্তন এনেছে তাই অন্যান্য ক্ষেতে একই পরিবর্তন এলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। মূলত অ্যান্ড্রয়েড এর ওপর গুগলের প্রভাব স্যামসাং-কে লিনাক্স ভিত্তিক আরেকটি মুক্ত অপারেটিং সিস্টেম টাইজেন ব্যবহারে আগ্রহী করেছে বলে মনে করা হচ্ছে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হজ নিয়ে কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার বিকেলে লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে এরশাদ বলেন, কুলাঙ্গার লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করুন। দল থেকে বহিষ্কার করে দলকে কলঙ্কমুঙ্ক করুন। তিনি বক্তব্য দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। সংসদে বক্তব্য দেওয়ার অধিকার হারিয়েছেন। তাকে সংসদ থেকেও বহিষ্কার করুন।’
তিনি আরো বলেন, একটি মানুষের কারণে পুরোবিশ্বে বাংলাদেশের সুনাম ভূলুণ্ঠিত হয়েছে। তাকে ফাঁসি দিন। তিনি মুসলমান নন, মুরতাদ।
কোনো দলের নাম উল্লেখ না করে এরশাদ আরো বলেন, একটি দল নিজেদের মুসলমানের দল বলে দাবি করে। কিন্তু লতিফ সিদ্দিকীর এমন বক্তব্যের পর দলটি প্রতিক্রিয়া দিতে পারেনি। আমরা প্রতিক্রিয়া দিয়েছি। রাজপথে নেমেছি। জাতীয় পার্টি প্রকৃত মুসলমানের দল।
জাতীয় পার্টি ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রাণিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।
Posted by
Unknown
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাময়িকভাবে বরখাস্তকৃত অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে রিপোর্ট প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্ব ঢাবি সিন্ডিকেটের সভায় কমিটিটি গঠন করা হয়।
ঢাবি সিন্ডিকেটের এই সভায় কমিটির সদস্যরা হলেন- প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ. এফ. এম. মেজবাহউদ্দিন এবং ঢাবি ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মৎ নীলিমা আকতার।
উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগের বিষয়টি তদন্ত করে রিপোর্ট প্রদান করবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: আজ সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তাকে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোনালী ব্যাংকের ৯টি শাখা থেকে সাত হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করেছে।
ঐ তিন কর্মকর্তা হলেন- ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) নূর আহমদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. আব্দুল জব্বার ও এক্সিকিউটিভ অফিসার শওকত আরা খানমকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
সেগুনবাগিচায় দুদক’র প্রধান কার্যালয়ে বুধবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের জ্যেষ্ঠ উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করেন।
Posted by
Unknown
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষকদের বাসে বোমা হামলার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে আজ সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফাইন আর্টসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বৈঠকে শিবির কর্মীদের বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ক্যাম্পাসের কাছে বিশ্ববিদ্যালয়ের ২টি মাসে শিবির কর্মীরা বোমা হামলা চালালে কমপক্ষে ১৫জন শিক্ষক আহত হন।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই দিন দু’টি মামলা দায়ের করা হয়। মামলায় শিবিরের কমপক্ষে ৮৬ জন নেতা কর্মী ও সমর্থককে অভিযুক্ত করা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক উপশহরের মেয়র ড্যানিয়েল ক্রেসপো নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার তিনি তার স্ত্রীর গুলিতে নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় স্ত্রী লেভেত্তে ক্রেসপোকে আটক করা হয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস শহরের এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানায় সংবাদ সংস্থা বিবিসি।
লসএঞ্জেলস কাউন্টি শেরিফের সহকারী ক্রিস্টাল হার্নান্দেজ বলেছেন, ঘটনার দিন ৪৫ বছরের ক্রেসপো তার স্ত্রী লেভেত্তে ক্রেসপোর(৪৩) সঙ্গে ঝগড়া করছিলেন। পরে রাগের মাথায় স্বামীকে লক্ষ্য করে বেশ কয়েকবার গুলি ছোঁড়েন লেভেত্তে। এতে গুরুতর আহত হন মেয়র ক্রিস্টাল। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ক্রেসপো ছিলেন লসএঞ্জেলসের বেল গার্ডেন উপশহরের মেয়র। এর আগে তিনি সিটি কাউন্সিলের সদস্য হিসেবে এক দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছিলেন।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: মাঠে সেজদা দেওয়ায় ১৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হুসাইন আবদুল্লাহ নামের এক মুসলিম খেলোয়াড়। হুসাইন আবদুল্লাহ আমেরিকান রাগবি খেলোয়ার। তিনি কানসাস সিটি চিফস দলের হয়ে খেলে থাকেন।
নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষে জয় পাওয়ায় কানসাস সিটি চিফস দলের মুসলিম খেলোয়াড় আবদুল্লাহ মাঠের সীমানায় নিজের হাঁটু গেড়ে সেজদা দেন। আর তাতেই তার উপর নেমে আসলো নিষেধাজ্ঞার খড়গ।
খেলার নিয়ম না মেনে সেজদা দেওয়ায় তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। খেলার নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় মাঠে তার ধর্মকে টেনে আনতে পারবেন না।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
স্থানীয় প্রতিনিধি: বুধবার দুপুর আড়াইটার দিকে ফেনী শহরের তাকিয়া বাজারে অভিযান চালিয়ে ২০ হাজার লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এসময় ভেজাল তেল তৈরী ও বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন-ব্যবসায়ী মেসবাহ উদ্দিন (৩৫) আবুল বশর (৫০), সুজন দাস (৩০) ও মোহাম্মদ আলাউদ্দিন (২৯)।
গোপন সংবাদের ভিত্তিতে তাকিয়া বাজারের রুবাইয়া সয়াবিন মিলস, বিসমিল্লাহ সয়াবিন মিলস, রাজমুকুট সয়াবিন মিলস ও সুন্দরবন সয়াবিন মিলসে অভিযান চালায় র্যাবসহ ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এসময় ওইসব প্রতিষ্ঠান থেকে ২০ হাজার লিটার ভেজাল সয়াবিন, ৩০ হাজার খালি বোতল, এক লাখ স্টিকার (বোতলের লেভেল) ও ১০টি ভেজাল তেল তৈরির মেশিনসহ মোট ২১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
উল্লেখ্য, এসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রুপচাঁদা, তীর, ডায়মন্ড ও বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে ভেজাল সয়াবিন বিক্রি করে আসছে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে থেকে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে এলে সাবুসহ সাতজনকে আটক করা হয়। এ নিয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে।
সংঘর্ষ চলাকালে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে। এতে কামাল নামে যুবদলের এক কর্মী বুকে গুলিবিদ্ধ হয়েছেন। এতে করে বিএনপির শতাধিক নেতাকর্মী প্রেস ক্লাবের ভিতর আটকা পড়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
,
শীর্ষ সংবাদ

নিজস্ব প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হজ নিয়ে কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে দায়ের করা দুই মামলায় সমন জারি করেছেন আদালত।
আগামী ২৮ অক্টোবর একটি মামলা এবং ৩০ অক্টোবর অন্য আরেকটি মামলার জন্য পৃথক পৃথকভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সিএমএম আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে পৃথক পৃথক শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
সিএমএম আদালতে দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ (২) ধারায় প্রথম মামলাটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কেএমএম আবেদ রাজা। একই আদালতে একই ধারায় অন্য মামলাটির বাদী আলহাজ মো. বাদল।
বাদীদের বক্তব্য শুনে দু’টি মামলাই আমলে নেন আদালত। লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সাক্ষ্য গ্রহণ করে শাস্তি দেয়ার আবেদন জানান মামলার বাদীরা।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালত কেএমএম আবেদ রাজার দায়ের করা মামলাটির শুনানি শেষে আগামী ২৮ অক্টোবর লতিফ সিদ্দিকীকে হাজির হওয়ার নির্দেশ দেন। অন্যদিকে ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে অনুষ্ঠিত হয় আলহাজ মো. বাদলের দায়ের করা মামলাটির শুনানি। এ মামলায় তাকে হাজির হতে হবে আগামী ৩০ অক্টোবর।
এদিকে মামলার অভিযোগ থেকে জানা যায়, গত রোববার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীর সঙ্গে মতবিনিময় করেন লতিফ সিদ্দিকী।
এ সময় তিনি বলেন, ‘আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করলো এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারাতো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।’
তিনি বলেন, ‘আমি হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি হজ ও তাবলিগ জামাতের।’
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ১৫ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে ২৬ অক্টোবর হরতাল ঘোষণা করা হবে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ৮টি ইসলামী দলের সমন্বয়ে গঠিত এ জোটের মহাসচিব মাওলানা জাফর উল্যাহ খান এ হুঁশিয়ারি দেন। ইসলামের মৌলিক বিষয় পবিত্র হজ ও তাবলিগ সম্পর্কে মন্তব্যের কারণে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও টেলিযোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দাবি করেছে 'ইসলামী দল সমূহ'। এ ছাড়া তারা আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, গত রোববার নিউ ইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, 'আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।' তার মতে, এতে শ্রমশক্তির অপচয় হয়, উৎপাদনে প্রভাব পড়ে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: রাঙ্গামাটিতে হাজার লিটার চোলাই মদ ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। পার্বত্য রাঙ্গামাটি জেলা শহরে পুলিশ এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই মাসুদ খাঁন জানান, কোতয়ালী থানা পুলিশ মঙ্গলবার রাতে শহরে পৃথক দু’টি অভিযান চালিয়ে ঐ মাদক দ্রব্য সহ তাদের আটক করে। গোপন তথ্যে খবর পেয়ে, থানা পুলিশের একটি টিম শহরের ব্যস্ততম এলাকা বনরূপা বাজারে অভিযান চালায়। এ সময় কয়েকটি দোকানে বিক্রি করা অবস্থায় অন্তত এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানকালে হাতে নাতে মদ বিক্রির দায়ে অমর জ্যোতি চাকমাকে (৩৫) গ্রেফতার বরা হয়।
পুলিশ আরো জানায়, এদিকে ক্রেতা সেজে ইয়াবা ট্যাবলেট ক্রয় করার সময় শহরের হাসপাতাল এলাকা থেকে আলমগীর (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। তার দেহে তল্লাশী করে শার্টের ভেতর থেকে ৫০পিস থেকে ৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: আজ ১ অক্টোবর ২০১৪ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ এমপি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। বিকাল ৫টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিক বন্ধুদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
,
সেরা চার
অনলাইন ডেস্ক: সম্প্রতি চীনের এক পোশাক নির্মাতা প্রতিষ্ঠান তিন মাইল লম্বা সবচেয়ে দীর্ঘ বিয়ের পোশাক তৈরি করেছে। গিনেস বুকে নাম লেখানোর জন্য ইতোমধ্যেই চীনা ওই প্রতিষ্ঠানটি কাজ শুরু করে দিয়েছে।
চীনের ফটো এজেন্সি ইমাজিনচায়না’র মতে, মূল পোশাকটির ওজন বলা হয়েছে ১২০ পাউন্ড এবং এটি তৈরি করতে সময় লেগেছে দীর্ঘ এক মাস। আর পোশাকটি তৈরীতে খরচ হয়েছে সাড়ে ছয় হাজার মার্কিন ডলার।
চীন এর সিচুয়ান প্রদেশের চেংদু থেকে পোশাকটির একটি ছবি তোলা হয়।
এর আগে গিনেস বুক রেকর্ড জয়ী পোশাকটি ছিল এক দশমিক ৮৫ মাইল লম্বা। ২০১২
সালে বুখারেস্টের এক মেলায় রুমানিয়ার মডেল ইমা দুমিত্রেসকু ওই পোশাকটি
পড়েছিলেন।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ২,৩০০ মেরিন সেনা মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগন। গোলযোগপূর্ণ এ অঞ্চলে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য এ সব সেনা মোতায়েনের কথা বলা হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন ক্রিবি সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে একটি টাস্ক ফোর্স গঠন করছে আমেরিকা। এ বাহিনীতে কয়েকটি জঙ্গি বিমান থাকবে। বাহিনীকে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রাখা হবে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বিরোধী অভিযানে আমেরিকা জড়িত হওয়ার অনেক আগে ২০১৩ সালে এ বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছিল ওয়াশিংটন।
এ টাস্ক ফোর্সের ঘাঁটি কুয়েতে হবে বলে জানা গেছে। অবশ্য, আফ্রিকার জন্য এরই মধ্যে স্পেনের মরোনে এ রকম ঘাঁটি করেছে মার্কিন মেরিন কোর। সূত্রঃ রেডিও তেহরান।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
অনলাইন ডেস্ক: পবিত্র হজ্ব পালনের উদ্দেশে আজ সৌদি আরবে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ । রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আজ ভোর পৌনে ৬টায় (সৌদি আরবের স্থানীয় সময়) বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে মক্কার ডেপুটি গভর্নর ড. ইকাব আল-লুবাইয়েক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও জেদ্দায় বাংলাদেশের কন্সাল জেনারেল একেএম শহীদুল করিম রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতিকে রাজকীয় মোটর শোভাযাত্রাসহকারে মক্কা অতিথি প্রাসাদে নেয়া হয়। আজ রাতে তিনি এখানে অবস্থান করবেন।
আবদুল হামিদ আজ ওমরাহ পালন করবেন।
এরআগে আজ রাত ২টায় রাষ্ট্রপতি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কূটনৈতিক কোরের ডীন, তিন বাহিনীর প্রধানগণ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি ১০ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা ত্যাগের আগে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। হজ্ব পালনকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ও জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করবেন। সূত্রঃ বাসস।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে সপ্তাহান্তে মাউন্ট ওনতাকের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় পর্বতশৃঙ্গ থেকে উদ্ধারকর্মীরা আরো সাত জনের মৃতদেহ উদ্ধার করেছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
মাউন্ট ওনতাকের অগ্ন্যুৎপাতের ঘটনায় ইতোমধ্যেই ৩৬ জন প্রাণ হারিয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্বতশৃঙ্গের কাছে আরো বেশ কয়েকটি মৃতদেহ পড়ে আছে বলে জানা গেছে। খবর এএফপি’র।
ওতাকি গ্রামের এক কর্মকর্তা বলেন, ‘উদ্ধারকর্মীরা পবর্তশৃঙ্গের কাছে আরো সাত জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। মৃতদেহগুলোকে পর্বত থেকে নিচে নামানো হয়েছে।’
প্রায় ১ হাজার সৈন্য, পুলিশ ও দমকল কর্মী যৌথভাবে অভিযান চালিয়ে আগ্নেয়গিরি থেকে ১৪ জনের মৃতদেহ নামিয়ে এনেছে। রোববার মৃতদেহগুলো পাওয়া গেছে। এখনো পর্বতশৃঙ্গে আরো ১০ জনের মৃতদেহ পড়ে আছে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টা নয়গাও পূর্বপাড়া এলাকায় বালুবাহী বলগেট রাখাকে কেন্দ্র করে যুবলীগ নেতা জাহিদ সঙ্গে হাটলক্ষ্মীগঞ্জে আরেক যুবলীগ নেতা ও কাউন্সিলর মকবুল গ্রুপের দ্বন্দ্ব হয়।
এ ঘটনার জের ধরে বুধবার দুপুরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের ৬ জন গুলিবিদ্ধ হয়।
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted by
Unknown
|
|
Posted in
শীর্ষ সংবাদ
,
সেরা চার
বি২৪নিউজ ডেস্ক: যুব সমাজরের অনেকেই পর্নোগ্রাফির প্রতি আসক্ত। তবে অতিরিক্ত পর্নোগ্রাফি মস্তিষ্কের জন্য ক্ষতিকর। একটি জার্মান সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
জিমি সাইকিয়াট্রিতে প্রকাশিত সমীক্ষা বলছে, যারা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত তাঁদের মস্তিষ্কে ধূসর বস্তু অপেক্ষাকৃত কম পরিমানে পাওয়া গেছে। গঠনমূলক কাজ করার প্রবণতাও কম রয়েছে তাঁদের।
সমীক্ষায় আরো বলা হয়েছে পর্নোগ্রাফি দেখার সঙ্গে মস্তিষ্কের আয়তনের সম্পর্ক রয়েছে। যদিও পর্নোগ্রাফি দেখার ফলে মস্তিষ্কের আয়তন কমে যায় নাকি অপেক্ষাকৃত ছোট মস্তিষ্কের মানুষরাই পর্নোগ্রাফি দেখেন সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
২১ থেকে ৪৫ বছর বয়স্ক ৬৪ জন পুরুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখা হয়। পর্নোগ্রাফিক ছবি দেখে তাঁদের মস্তিষ্কে কী ধরনের প্রতিক্রিয়া হয়, সেইসঙ্গেই তাঁদের মস্তিষ্কের আয়তনেরও পরিমাপ করা হয়।
সমীক্ষায় দেখা গিয়েছে যৌনউদ্দীপনার সময় তাদের মস্তিষ্ক অনেক কম সক্রিয় থাকে। এমনকী, দেখা গিয়েছে যারা বেশি পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত তাঁদের মস্তিষ্ক অনেক ক্ষেত্রে এক ধরণের প্রতিক্রিয়া দেয়।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: পবিত্র হজ ও তাবলিক নিয়ে কটূক্তি করায় ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে অপসারণ ও তার কঠোর শাস্তির দাবিতে ঝিনাইদহে ঝটিকা মিছিল বের করেছে ইসলামী ছাত্রশিবির।
ঝিনাইদহ শহর ছাত্র শিবিরের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের এইচএসএস সড়ক থেকে মিছিলটি বের হয়। পরে অনির্বাণ স্কুলের সামনে গিয়ে তা শেষ হয়।
মিছিলে শিবিরের শহর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দেয়।
এদিকে কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া এলাকা থেকে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কুয়েত ২০৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার ইয়োনহি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ১৩ ওভারে ২১ রানেই গুটিয়ে গেছে কুয়েতের ইনিংস।
ইয়োনহি স্টেডিয়ামে ব্যাট হাতে শুরু থেকেই মারমুখী ভূমিকায় ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ৪ ওভারেই ৪৯ রান তুলেছেন তারা। দলীয় ৬১ রানে বাসতাকি মাহমুদের বলে এলবিডাব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরেছেন এনামুল হক বিজয়। ১৮ বলে এক ছক্কা ও ৫ বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেছেন এই ওপেনার। ৮৮ রানে বাসতাকি ফাহাদের বলে বাসতাকি মাহমুদের হাতে ক্যাচ তুলে দিয়ে একই পথ ধরেছেন আরেক ওপেনার তামিম ইকবাল (২৮)।
আলকানদারি মাহমুদের বলে লংঅনে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বাসতাকি ফাহাদের তালুবন্দি হয়েছেন সাকিব আল হাসান। এর আগে ১৫ বলে ৩ বাউন্ডারি হাঁকিয়ে সাকিব করেছেন ২৩ রান। প্রায় দুই মাস ১০ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে এটাই ছিল তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আলোতাইবির বলে ক্যাচ তুলে দিয়ে একই পথ ধরেছেন বাংলাদেশের মোহাম্মদ মিঠুন। কিন্তু এর মধ্যে তিনি দলকে উপহার দিয়ে গেছেন ২৫ বলে ৫৯ রান। এ রান করতে তিনি ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন। পরে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
জবাবে ১৩ ওভারে ২১ রানে গুটিয়ে গেছে কুয়েতের ইনিংস। বাংলাদেশের পক্ষে আরাফাত সানি ৮ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন। এ ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৩টি এবং সাকিব আল হাসান, শুভাগত হোম ও সাব্বির রহমান একটি করে উইকেট নিয়েছেন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'ঢাকা শহরের যানজট এড়াতে এখন থেকে ঢাকার ভেতর শুধু সোহরাওয়ার্দী উদ্যানে সব ধরনের সভা সমাবেশের স্থান নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চার পয়েন্ট ছাড়া কোথায় মিছিল, সভা, সমাবেশ করা যাবে না'।

আজ বুধবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।
তিন বলেন, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) ঢাকার কোথায় সভা সমাবেশ করা যাবে না বলে প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব করা হবে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘নগরীর যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।’