প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
কাবুলে দুটি আত্মঘাতী হামলায় ৭ আফগান সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ৭ আফগান সেনা নিহত হয়েছে।
আজ বুধবার সকালে আফগান সেনাবাহিনীর সদস্যদেরকে বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী এ হামলা চালানো হয় বলে আফগান পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আরো প্রায় ২১ সেনা আহত হয়েছে। খবর বিবিসি ও দ্য হিন্দু অনলাইনের।
তালেবান মুখপাত্র দুটি হামলারই দায়িত্ব স্বীকার করেছেন।
কাবুলের অপরাধ তদন্তবিষয়ক পুলিশের প্রধান মোহাম্মদ ফরিদ আফজালি জানান, প্রথম আত্মঘাতী হামলাকারী আজ সকালে আফগান জাতীয় সেনা কর্মকর্তাদেরকে বহনকারী একটি বাসে হামলা চালায়। কাবুুলের পশ্চিমে ঘটা এ হামলায় সাতজন নিহত ও পনের জন আহত হন। দ্বিতীয় আত্মঘাতী হামলাটি ঘটে কাবুলের উত্তরপূর্বে। এটিও ঘটে সেনা সদস্যদেরকে বহনকারী একটি বাসের সামনে। এ ঘটনায় বাকি সেনা সদস্যরা আহত হন।