Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদ ও পূজা উপলক্ষে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকাল সন্ধ্যা থেকে এ মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত ১১টার দিকে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে তা বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পর্যন্ত ছড়িয়ে পড়ে। বুধবার ভোর থেকে যানজট কিছুটা কমতে শুরু করে। বর্তমানে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কে যানজট রয়েছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলী বলেন, ঈদ ও পূজা উপলক্ষে রাস্তায় যানবাহনের অধিক চাপ থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৯:৫৭ AM . বিভাগঃ .

0 comments for " ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট "

Leave a reply

    আর্কাইভ